এম্পায়ার অভ্ দা মোগল দি রুলার অভ্ দা ওয়ার্ল্ড
বই কালেকশন

Buy এম্পায়ার অভ্ দা মোগল দি রুলার অভ্ দা ওয়ার্ল্ড Online in Bangladesh

লেখক: এহসান উল হক

4.86
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এহসান উল হক , অ্যালেক্স রাদারফোর্ড
  • Publisher: রোদেলা প্রকাশনী
  • Isbn: 9789848975701
  • Number Of Pages: 432
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2013
৳ 473৳ 55014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

১৫৫৬ সন| সম্রাট হুমায়ুনের মৃত্যু এবং আকবরের ক্ষমতায় আরোহণ। শুরু হলো রুলার অভ দ্য ওয়ার্ল্ড’-এর রাজকীয় উপাখ্যান। মাত্র ১৩ বছর বয়সে মোগল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর। ইতিহাসে যোগ হলো এক নতুন মাত্রাদীর্ঘ শাসনামলে সম্রাট আকবর এতোটাই সফল ছিলেন যে, ভারতীয় উপমহাদেশের দুই-তৃতীয়াংশ ভূখণ্ড জুড়ে তার সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তাই পরবর্তী প্রজন্ম এবং বংশধর তার কীর্তিগাথা ও কাহিনী শুধু হিন্দুস্তানেই নয়- সমগ্ৰ ভারতবর্ষে প্রচার করেছে। আকবরের কাজের ধারাবাহিকতা ছিল নিখুঁত এবং অনন্য। তাঁর শাসনামলে ঐতিহ্য, ক্ষমতা এবং সাংস্কৃতিক মিলনের সেতুবন্ধন রচিত হয়েছিল। তিনি যে শুধু শক্রিকে পরাস্ত করেছেন অথবা দক্ষভাবে তাঁর সাম্রাজ্য পরিচালনা করেছেন তা-ই নয়, সেইসাথে সাধারণ মানুষের জীবনমানের উন্নতি সাধনেও একনিষ্ঠ ছিলেন।আকবর ছিলেন একজন সফল যোদ্ধা। শক্রকে কীভাবে সহজে ঘায়েল করা সম্ভব তা তিনি ভালোই জানতেন। তাঁর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রও হয়েছিল। দুগ্ধভ্রাতা আদম খান তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন তাঁরই হেরেমখানায়। কিন্তু তা সফল হয়নিমোগল সাম্রাজ্যের উত্থান-পতন নিয়ে যতো বই, দলিলপত্র উপস্থাপিত হয়েছে তাতে রয়েছে সামরিক শাসন, তাদের ঔদ্ধত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং শাসনক্ষমতা দখল ইত্যাদি। এর সমস্ত কিছুই রুলার অভ দ্য ওয়ার্ল্ড বইতে তুলে ধরা হয়েছে। এই বইয়ের প্রতিটি স্তরে লেখক চেষ্টা করেছেন সম্রাট আকবরের প্রকৃত রূপটি তুলে ধরার জন্য। এ সম্বন্ধে বাস্তব তথ্যচিত্র তুলে ধরাই বইটি রচনার মূল উদ্দেশ্য।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(7 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
14%
3
0%
2
0%
1
0%
Tanvir Sharif Abir
Tanvir Sharif Abir ভেরিফাইড
29 Jun 2020

অসাধারন!

KHANDAKER WORDATUL JANNAT
KHANDAKER WORDATUL JANNAT ভেরিফাইড
02 May 2020

বইটিতে যে ইতিহাস বর্ণনা হয়েছে তা কতটা সঠিক?কিছু ঘটনা অন্যান্য তথ্য সূত্রের সাথে একদমই মিলছে না।

Rohan Hasan
Rohan Hasan ভেরিফাইড
05 Jan 2020

In this book, the story of Mughal Emperor Akbar has described very nicely.The small but important informations are given in this book. But in this book, the battle of Chittorgor is not correctly described. In Mewar's Chittorgor and Haldighati war, king Maharana Pratap was the leader. But there is no description about him. it is totaaly wrong information. Otherwise the book is very informative.

Mehedi Hasan Durjoy
Mehedi Hasan Durjoy ভেরিফাইড
24 Dec 2019

মোগল সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর আর সবচেয়ে শ্রেষ্ঠ সম্রাট আকবর দ্য গ্রেট এর জীবন কাহিনী তুলে ধরেছেন আলেক্স রাদারফোর্ড তার বিখ্যাত উপন্যাস সিরিজ এম্পায়ার অফ দ্য মোগল এর এই পর্বে। সম্রাট আকবর কীভাবে ছোট্ট শিশু থাকা অবস্থায় সিংহাসনে বসেছিলেন, কীভাবে তিনি রাজ্য পরিচালনা করেছেন, তার সময় সাম্রাজ্য বিস্তার করতে কোথায় কোথায় যুদ্ধ করেছেন সবকিছুকে যেন এক জীবন্ত রূপ দান করেছে রুলার্স অব দ্য ওয়ার্ল্ড পর্বটি। আলেক্স রাদারফোর্ড এর মত ইতিহাসের যুদ্ধক্ষেত্রের বর্ণনা এত রোমাঞ্চকর ভাবে আর কোন লেখক ফুটিয়ে তুলতে পারেননি। যদিও আকবর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তাও লেখক এই বইয়ে তাকে দেখেছেন একটু ভিন্ন আঙ্গিকে। বইয়ের কাহিনীতে ফুটে উঠেছে, আকবর তার উত্তারাধিকার নির্বাচনে যথেষ্ট অদূরদর্শি ছিলেন। সম্রাটের এই দুর্বল দিকটার কথা অনেক লেখকের বইতেই পাওয়া যায়না।

Mahmudur Rahman
Mahmudur Rahman ভেরিফাইড
08 Oct 2019

হুমায়ূনের মৃত্যুর পর তার পুত্র জালালউদ্দিন মোহাম্মদ আকবর সিংহাসনে বসেন। বৈরাম বেগ বা বৈরাম খান তাঁর অভিভাবকত্ব করে। দুধ-মা হামিদার ষড়যন্ত্রে সেই বৈরাম খানের সঙ্গে আকবরের বিরোধ, তারপর দুধ ভাইয়ের স্বার্থপরতার কথা জানতে পেয়ে সবার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা সম্রাট কঠোর হাতে শাসন করেন বিশাল এক সাম্রাজ্য। আকবর কুশলী ছিলেন, সেই সঙ্গে প্রজা হিতৈষী। যুদ্ধের বদলে আত্মীয়তা স্থাপনের মাধ্যমে হিন্দুস্তানের পুরাতন অধিবাসীদের কাছে আসার চেষ্টা করেন। সব ধর্মাবলম্বীদের সম্মান করার মাধ্যমে তিনি সকলের প্রিয় পাত্রে পরিণত হন। কিন্তু সরে জান পুত্রের কাছ থেকে। প্রচুর স্ত্রী গ্রহণ করা সত্ত্বেও কারও সাথে আত্মার বন্ধন হয়নি। তিনি সকলের কাছে যতটা কঠোর ও লৌহমানব বলে পরিচিত, ভেতরে তিনি ততোটাই একাকী ছিলেন

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)