এখানে অরুণোদয়
বই কালেকশন

Buy এখানে অরুণোদয় Online in Bangladesh

লেখক: জান্নাতুন নাহার তন্দ্রা

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জান্নাতুন নাহার তন্দ্রা
  • Publisher: খড়িমাটি
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই সকালেও তিওরবিলার বাজারে রাসুর দোকানে টিভি চলছে। চারদিকে ঝিরঝিরি হাওয়া বইছে। দোকান ঘেঁষে পাকা করে বাঁধানো বটগাছটা ঝুরি নুয়ে মাটি ছুঁইছুঁই করছে, আর রাস্তার দুপাশ ধরে দাঁড়িয়ে আছে নাম-না-জানা প্রাচীন বৃক্ষ যারা অনেক ইতিহাস রক্তপাতের সাক্ষী। দুই রাস্তা এসে ত্রিভুজের কোণের মত মিশেছে একখানে। কোনাটার মুখেই বাঁধানো ঝুরি বটটা আর তার কিছুটা সামনে রাসুর দোকান। দোকানের ঐ ছোট্ট টং থেকে বাক্সটা বাইরে বের করে দিতে হয়েছে রাসুকে। বটতলা পর্যন্ত আজ নীল পলিথিন পেতে দেওয়া হয়েছে। এইখানে বসে খেলা দেখে মানুষ। এরা এই গ্রামের মানুষ, সকলের পরনেই মলিন পোশাক। পোশাক যাই হোক একটা গামছা সবার কাঁধে, পান খাওয়া দাঁত আর খেলা দেখবার সময় মুখে হাসি অথবা উত্তেজনার রেখা। কেউ কেউ উত্তেজনায় বেশিই চিৎকার চেঁচামেচি করে, নিজ দলের প্লেয়ারের ফাউল মেনে নিতে পারে না, বিপক্ষ দলকে গালমন্দ করে। কেউ কেউ রেফারির সাথে অমত করে, কেন পেনাল্টির সুযোগ দেওয়া হল না তাদের দলকে- এই নিয়ে। কেউ কেউ আবার বলে- 'দূর মিয়া খেলার ঘোড়ার আন্ডাটা বোঝো তুমি'। এই নিয়ে তর্ক বিতর্ক বাড়াবাড়ি রকম পৌঁছে যখন বাড়ি থেকে আন্ডা দিয়ে খেয়ে আসা গরম ভাতও ঘণ্টার মধ্যে হজম হয়ে যায় তখন রাসর চা-ই ভরসা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Abdullah Al Mamun
Abdullah Al Mamun ভেরিফাইড
18 Feb 2023

ভালো লাগল

Abdullah Al Mamun
Abdullah Al Mamun ভেরিফাইড
18 Feb 2023

অত্যন্ত সাবলীল লেখা

mahfuz
mahfuz ভেরিফাইড
18 Feb 2023

অসাধারণ

Jannatul Aulia Oishi
Jannatul Aulia Oishi ভেরিফাইড
06 Jun 2023

অসাধারণ লেখনী। বাংলা সাহিত্যের জন্য একটা নতুন সংযোজন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)