এবং হিমু
বই কালেকশন

Buy এবং হিমু Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.58
(74 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: সময় প্রকাশন
  • Isbn: 9844580986
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 19th Printed, 2024
৳ 206৳ 24014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“এবং হিমু" বইটির প্রথম দিকের কিছু কথাঃরাত একটা।আমার জন্যে এমন কোন রাত না – বলা যেতে পারে রজনীর শুরু। The night has only started. কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আমার মত না। রাত একটা তাদের কাছে অনেক রাত। বেশির ভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে ssC, HSC বা এ জাতীয় পরীক্ষা তারা বই সামনে নিয়ে ঝিমুচ্ছে। নব বিবাহিতদের কথা আলাদা – তারা জৈর্গে আছে। একে অন্যকে নানান ভঙ্গিমায় অভিভূত করার চেষ্টা করছে। | আমি হাঁটছি। বলা যেতে পারে হন হন করে হাঁটছি। নিশি রাতে সবাই দ্রুত হাঁটে। শুধু পশুরা হাঁটে মন্থর পায়ে। তবে আমার হন হন করে হাঁটার পেছনে একটা কারণ আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। কিছু হােটেল-রেস্টুরেন্ট এখনাে ভােলা। কড়কড়া ভাত, টক হয়ে যাওয়া বিরিয়ানী হয়তবা পাওয়া যাবে। তবে খেতে হবে নগদ পয়সায়। নিশিরাতের খদ্দেরকে কোন হােটেলওয়ালা বিনা পয়সায় খাওয়ায় না। আমার সমস্যা হচ্ছে, আমার গায়ে যে পাঞ্জাবি তাতে কোন পকেট নেই। পকেট নেই বলেই মানিব্যাগও নেই। পকেটহীন এই পাঞ্জাবি আমাকে রূপা কিনে দিয়েছে। খুব বাহারী জিনিশ। পিওর সিল্ক। খােলা গলা, গলার কাছে সূক্ষ্ম সূতার কাজ। সমস্যা একটাই – পকেট নেই। পাঞ্জাবির এই বিরাট ত্রুটির দিকে রূপার দৃষ্টি ফেরাতেই সে বলল, পকেটের তােমার দরকার কি। | রূপবতী মেয়েদের সব যুক্তিই আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয়। কাজেই আমিও বললাম, তাই তাে, পকেটের দরকার কি !রূপা বলল, তুমি নিজেকে মহাপুরুষ টাইপের একজন ভাব। মহাপুরুষদের পােশাক হবে বাহুল্য বর্জিত। পকেট বাহুল্য ছাড়া কিছু না। আমি আবারাে রূপার যুক্তি মেনে নিয়ে হাসিমুখে নতুন পাঞ্জাবি পরে বের হয়েছি - তারপর থেকে না খেয়ে আছি। যখন পকেটে টাকা থাকে তখন নানান ধরনের বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হয়। তারা চা খাওয়াতে চায়, সিঙ্গাড়া খাওয়াতে চায়। আজ যেহেতু পকেটই নেই, কাজেই এখন পর্যন্ত পরিচিত কারাে সঙ্গে দেখা হয়নি।আমার শেষ ভরসা বড় ফুপার বাসা। রাত দেড়টার দিকে কলিংবেল টিপে তাদের ঘুম ভাঙালে কি নাটক হবে তা আগে-ভাগে বলা মুশকিল। বড় ফুপা তার বাড়িতে

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.58
(74 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
10%
3
0%
2
0%
1
15%
Md Arafat Hossain
Md Arafat Hossain ভেরিফাইড
29 Mar 2026

অনেক মজার বই, পড়তে ভালোই লেগেছে।

Md Tanvir Alam
Md Tanvir Alam ভেরিফাইড
17 May 2025

অনেক সুন্দর তবে মন কেড়ে নিতে পারেনি

Review Upload 1
Review Upload 2
আব্দুর রাফি
আব্দুর রাফি ভেরিফাইড
06 Oct 2024

ভালোনা বইটি আমার এক্টুও ভালো লাগেনি বোড়িং

Mehedi Hasan
Mehedi Hasan ভেরিফাইড
25 Feb 2024

সকালের শুরুটা হল কদমবুসির মাধ্যমে। শুরু হিসেবে মন্দ না । সাধু--সন্ন্যাসীর স্তরে পৌঁছে যাচ্ছে কিনা বুঝতে পারছি না । সাধু সন্ন্যাসীরা পায়ের পবিত্র ধূলি বিতরণের মাধ্যমে সকল শুরু করেন । তারপরের অংশ ভরি ভোজন, ঘি , হালুয়া,পরোটা মাংস। হুমায়ূন আহমেদ

Nasir Uddin Naeem
Nasir Uddin Naeem ভেরিফাইড
02 Jul 2023

হিমু সিরিজের এটিই প্রথম কেনা বই আমার। অনেকদিন থেকেই ইচ্ছা ছিলো হুমায়ুন আহমেদ স্যার এর হিমু চরিত্র সম্পর্কে জানার। আমি এখন পর্যন্ত ২৮ পেজ পর্যন্ত পড়েছি। যতই ভেতরের দিকে যাচ্ছি ততই হিমু সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। সত্যিই অসাধারণ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

how many pages this book have?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 80। ধন্যবাদ।

প্রশ্ন

how many pages this book have?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 80। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)