

Buy দূর হতে তোমারেই দেখেছি Online in Bangladesh
লেখক: মোর্শেদা হোসেন রুবি
- Author: মোর্শেদা হোসেন রুবি
- Publisher: নবকথন প্রকাশনী
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Print, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রতিটা মানুষেরই জীবনের প্রতি আসক্তি থাকে। এটা তার মানবীয় বৈশিষ্ট্য। সে জানে ঐ আসক্তির ভেতরে লুকিয়ে আছে কিছু বিতৃষ্ণা। তবু মানুষ জীবনের তৃষ্ণা মেটাতে বিতৃষ্ণার তিক্ততা ঝরিয়ে মিষ্টতাটুকু পেতে চায়। ভিজতে চায় আসক্তির নোনাজলে। সবার পক্ষে সেই তিক্ততা এড়ানো সম্ভব হয় না। ফলে অনেক সময় মিষ্টতাটুকুও হার মানে। তাকে তিক্ততার বমির সাথে ঝরে পড়ে যেতে হয়। উপন্যাসের নায়ক রাফিজ চৌধুরী এমনই কিছু বিপর্যয়ের নীরব সাক্ষী। নিজের জীবনে সেই তিক্ততারই উপস্থিতি টের পেয়ে উদ্বিগ্ন থাকে। আবার আসক্তিটুকুও এড়ানোর নয়। একসময় আসক্তি এড়িয়ে তিক্ত সত্যটাকেই গ্রহণ করতে শিখে যায় সে। তখনই জানতে পারে, সব কষ্টের নাম যাতনা নয়, কষ্টের খোলসে মোড়ানো বাসনাও। “দুর হতে তোমারেই দেখেছি”— এমনই একটি উপন্যাস। যা আপাতদৃষ্টিতে সরল মনে হলেও আদতে এটি বিপর্যস্ত জীবনের জটিল আর সূক্ষ্ম কিছু সমস্যার উপাখ্যান। যার সমাধানে উদার দৃষ্টিভঙ্গী ও দূরদর্শিতার বিকল্প নেই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই পড়ে অনুভূতি অবশ্যই ইতিবাচক।ব্যাক্তিগতভাবে আমি লেখিকার অনেক পুরোনো একজন পাঠিকা,অনলাইন এবং অফলাইনে।ওনার অধিকাংশ বই,ই-বুক,অনলাইন লিখা আমি পড়েছি সেক্ষেত্রে আমার একটি বড় অভিযেগ হচ্ছে নায়ক নায়িকা তাদের জীবনে অনেক কষ্ট করে, হারাম জীবনযাপন করে যখন হালাল সম্পর্ক হয়,বৈধ পরিণতি পায় তখনই উপন্যাস শেষ।হালাল নিয়েও তো একটু বেশি লিখা উচিত।তাতে ইতিবাচক মেসেজ আরও পাবে মানুষ।এক্ষেত্রে আমি দাবি করব তাদের হালাল জীবন নিয়েও কিছুটা লিখতে।
বেশ ভালো লাগলো গল্পটা। রুবি আপুর লেখা ভালো লাগেনি আবার কখন! বইটা আমার রিডিং ব্লকটাও কাটালো।
লেখিকার সৃষ্টি নিয়ে নতুন করে কিছু বলার নেই কেননা এটিও তার অনন্য রচনা। তার লেখনীর প্রতিটি চরিত্র, সংলাপ এতোটাই চমৎকারভাবে, সাবলীলভাবে উপস্থাপন করা হয় যে হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে পড়ে। দাম্পত্য জীবনের কলহ সন্তানের উপর কতটা বিরূপ প্রভাব ফেলে তা যেমন আছে, তেমনি উপন্যাসের মূল চরিত্র 'রজনী'র হাত ধরে একটা পরিবারের শুভ সূচনার নাটকীয় উপস্থাপনাও রয়েছে। এ উপন্যাসের "রজনী" র দৃঢ়তা, সাবেরের সরলতা, তপনের কুটিলতা, নাফিজ-রাফিজের পারিবারিক ঘটনা সহ হুমায়রা চরিত্রের জটিলতা আমাদের অনেকের মনে দাগ কাটবে। সম্মানীত লেখিকার জন্য শুভকামনা, নতুন ও আরো সমৃদ্ধ বই তার হাত থেকে বাংলা সাহিত্যে বিচরণ হোক, পাঠক হিসেবে অপেক্ষায় থাকলাম আপনার অসাধারণ রচনার।
প্রশ্ন ও উত্তর (Q/A)
পৃষ্ঠা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৯২ পৃষ্ঠা, ধন্যবাদ।
পৃষ্ঠা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৯২ পৃষ্ঠা, ধন্যবাদ।






















