

Buy ডিসেন্ট অফ ম্যান Online in Bangladesh
লেখক: Charles Darwin
- Author: চার্লস ডারউইন
- Publisher: রাবেয়া বুকস্
- Isbn: 984701640088x
- Number Of Pages: 495
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ডিসেন্ট অফ ম্যান" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ পৃথিবীর ইতিহাসে যারা মানুষের চিন্তার জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন চার্লস ডারউইন তাঁদের অন্যতম। মানুষের উদ্ভব ও ক্রমবিবর্তন এবং অন্যান্য প্রাণীকুলের সাথে তার সম্পর্ক বিষয়ে ডারউইনের তত্ত্ব আজ আর পরিচিতির অপেক্ষা রাখে না। তাঁর ঐসব যুগান্তকারী সিদ্ধান্তগুলি মানুষের উদ্ভব সম্পর্কে তক্কালে প্রচলিত ধ্যানধারণা ও বিশ্বাসের ভিত্তিমূলকে অবৈজ্ঞানিক ও অসার বলে প্রমাণ করেছিল। ‘ডিসেন্ট অফ ম্যান' বইটিতে তিনি মানুষের উদ্ভব ও ক্রমবিবর্তনের ধারায় তার বিকাশের বিবরণসমূহ এবং মানুষের সাথে তার অতিনিকট সম্বন্ধযুক্ত বিভিন্ন শ্রেণির বাঁদর ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীকুলের সম্পর্ককে বিচার করেছেন। সহজ বােধগম্য ভাষায় এ সমস্ত বিষয়ের একটি সামগ্রিক চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন এই বইয়ে। আজ থেকে প্রায় একশত বছরেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল এই বই, কিন্তু ডারউইনের পর্যবেক্ষণে এবং আলােচিত বিষয়ের প্রামাণিকতায় কোন ঘাটতি আজও তেমনভাবে চোখে পড়ে না। মানব জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এই বই এখনও নৃতত্ত্ব ও জীববিদ্যা বিষয়ে উৎসাহী পাঠকদের মনােযােগ সমানভাবেই আকর্ষণ করে থাকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
No scientifically proven evidence just theory
Un put downable.
ডারউইন ❤
১৮৫৯ সালে ডারুইন অরিজিন অফ স্পিসিস লিখে প্রিথিবীকে চমকে দিয়েছিলেন। জীবজগতের বিবর্তন সম্পর্কে যে ট্র্যাডিশনাল ধারণা ছিল তা আছড়ে ফেলেছিলেন। অরিজিন অফ স্পিসিস এ তিনি দেখিয়েছিলেন একটি জীব থেকে বিবর্তনের মধ্যমে অপর একটি জীবের কিভাবে বিবর্তন হয়। সেই গ্রন্থে তিনি মানুষের বিবর্তন সম্পর্কে খুব অল্পই বলেছেন। ১৮৭১ সালে এসেছিল সেই সময় যখন আরও একবার প্রিথিবীকে অবাক করেছিল ডারুইন। তিনি লিখলেন ডিসেন্ট অফ ম্যান। এখানে তিনি দেখালেন কিভাবে মানুষের বর্তমান রুপ আসলো বিবর্তনের মাধ্যমে অন্য কোন প্রাণী থেকে। মানুষের চিন্তার জগতে বিপ্লব সৃষ্টি করার মত গ্রন্থ "ডিসেন্ট অফ ম্যান।''





















