চশমিশ ভালোবাসা
বই কালেকশন

Buy চশমিশ ভালোবাসা Online in Bangladesh

লেখক: সায়লা সুলতানা লাকী

4.75
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সায়লা সুলতানা লাকী
  • Publisher: অনুজ প্রকাশন
  • Number Of Pages: 176
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 315৳ 42025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপ-- -এই বারান্দা থেকে ডাকলে কী পরিমান বরের কাজ করে দেওয়া শুভাকাঙ্ক্ষী পাওয়া যাবে? - হাজার হাজার। - ও মাই গড। এত ডিমান্ড তোমার? - আপনি মানুষটা খুবই ডিজগাস্টিং ধরনের। - গন্ধটা কিসের? - গন্ধ মানে? বলেন ঘ্রান। শিউলি ফুলের ঘ্রান। - কোত্থেকে আসছে? -পাশের বাসার ছাদ থেকে। - শুধু ঘ্রাণই আসে নাকি সাথে ফুলও আসে? - ফুলও আসে, একেবারে তাজা তাজা ফুল। অমন মুর্ছা যাওয়া ফুল না, বুঝলেন? - আচ্ছা এখন যদি তোমাকে ফেলে দেই তবে কি পায়ের সাথে কোমড়টাও ভাঙ্গবে? রুবেলের কথাটা শেষ হতেই আশা ভয়ে রুবেলের গলা জড়িয়ে ধরল শক্ত করে - ইন্না-লিল্লাহ, আপনি কি সত্যিসত্যিই আমাকে ফেলে দিবেন নাকি? কী ভয়ংকর মানুষ আপনি! এমনিতেই পা সোজা রাখতে আমার খুব কষ্ট হচ্ছে তার উপর আবার-- হালকা আবছা আলো আঁধারের ফাঁকে রুবেল খুব কাছ থেকে আশার মুখটা দেখছে। এতটা কাছ থেকে এর আগে দেখা হয়নি। মনে হল দুজন দুজনের নিঃশ্বাসও টের পাচ্ছে। রুবেলের এমন চেয়ে থাকাটা আশা সহ্য করতে পারল না রুবেলের বুকেই মুখ লুকালো।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(8 টি কাস্টমার রিভিউ)
5
88%
4
0%
3
13%
2
0%
1
0%
Sakib
Sakib ভেরিফাইড
26 Sep 2024

#চশমিশ_ভালোবাসা #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ চশমিশ ভালোবাসা •লেখকঃ সায়লা সুলতানা লাকী •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ অনুজ প্রকাশন •প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান •মুদ্রিত মূল্যঃ ৪২০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬ •প্রকাশকালঃ একুশে বইমেলা ২০২৪ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব কতগুলো দিন পরে আমি বই পড়তে বসেছিলাম তার খেয়াল ঠিক আমারও যেন ছিল না । মন বলছিল খুব, এবার বইয়ের মানুষ বইয়েই ফিরে এসো বরং । এসে অনুভব করো পৃষ্ঠাগুলোকে । ঠিক সেজন্যেই কিনা জানি না, বইটা পড়তে বসার জন্য এক অন্যরকম আগ্রহ টের পেলাম খুব । হুটহাট করে মনে হচ্ছিল বারবার, হঠাৎ করে পড়তে বসার কারণে বোধহয় পড়ার সময়ে ধারাবাহিকতা রাখা খুব কঠিন হয়ে যাবে খুব । কিন্তু তা দেখলাম না কোথাও একটা । কিভাবে কিভাবে যেন বইটা পড়া হয়ে গেল খুব তাড়াতাড়ি । ♦নামকরণঃ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের মানুষটি নিজস্ব দুই চোখের পাশাপাশি দুই চোখের উপরেই চশমাকে পরে থাকে প্রতিটি মুহূর্তে । চশমিশ নাম দিয়ে তাদেরকে ডাকা হয় খুব । কোনো এক চশমিশের ভালোবাসার বিভিন্ন রূপ নিয়ে থাকা এই জীবনের গল্পে তাই নাম হয়ে রইলো, চশমিশ ভালোবাসা । ♦প্রচ্ছদঃ প্রচ্ছদশিল্পী বেশ দারুণ একটা প্রচ্ছদ দিয়েছেন যেন । উপন্যাসের সাথে খাপ খাইয়ে একটা সুন্দর প্রচ্ছদ ফুটিয়ে তোলা হয়েছে । প্রতিটি সূক্ষ্ম বিষয়গুলো দেয়া হয়েছে যেন । বই, চশমা, ফুল সবই যেন প্রচ্ছদে ফুটে গিয়েছে নিজস্ব আঙ্গিকে । ♦পাঠ প্রতিক্রিয়া এবং অনুভূতিঃ •পটভূমিঃ এই উপন্যাসের পটভূমিটা নিয়ে আমি পড়ার সময় থেকে পড়া শেষ করা পর্যন্ত কয়েকবার ভেবেছি । এমনকি পড়ার শেষেও খানিকটা সময় নিয়েছি । ভেবে ভেবে ভাবতে চেয়েছি যে এটা আসলে ঠিক কী ছিল! এই উপন্যাসের পটভূমিটা বেশ কোথাও একটা খাপছাড়া অবস্থায় আছে । কোথাও যেন মনে হয়েছে পটভূমিটা নিজের সুস্পষ্ট ধারণা ছাড়াই পুরোটা গল্পে বয়ে গিয়েছে । কোথাও একটা শেষ করার যেন তাড়া ছিল না । যেভাবে ইচ্ছে সেভাবেই যেন বয়ে গিয়েছে । গল্পের গতি প্রবাহে যে নিজস্বতা তার ধাঁচ পুরোপুরিভাবে ব্যর্থ ছিল । যা আমি আশা করিনি । উপন্যাসের প্রেক্ষাপটগুলো নিয়ে আরো একটু কাজ করা যেতে পারতো । কোথাও একটা ধোঁয়াশা রাখা হয়েছে । আর খানিকটা স্থিরতা আনার জন্য প্রেক্ষাপটগুলোতে ঘটনাপ্রবাহ এবং দৃশ্যপটে সামান্য কিছুটা আরো সময় দেয়া প্রয়োজন ছিল বলে মনে হয়েছে । বেশ কিছু জায়গায় গল্পে আসলে মুহূর্তের প্রয়োজন ছিল খুব । •আবহ গঠনঃ উপন্যাসটি যেহেতু সংলাপ ভিত্তিক একটি উপন্যাস ছিল সেজন্য সাধারণ ভাবেই এই গল্পে আবহের জায়গাটিতে তুলনামূলক কম ছাপ থাকবে । সেভাবেই গল্পের ধারাবাহিকতায় ধাঁচ রাখা হয়েছে । কিন্তু কিছু কিছু জায়গায় আমি সংলাপের মাঝেও প্রাণ পাচ্ছিলাম না যেন । মনে হয়েছে যেন, কোথাও একটা আনমনে ভাবেই পুরোটা জুড়ে গিয়েছে গল্পে । এখানে আরেকটু কাজ করা যেতে পারতো । এই আবহের জন্য কিনা জানি না গল্পের বিভিন্ন প্রেক্ষাপটে আসলে ধারাবাহিকতা ছিল না । কাহিনী কোথা থেকে কোথায় গিয়েছে বোঝার জন্য অপেক্ষা করতে হয়েছে খুব । •চরিত্র গঠনঃ এই উপন্যাসের চরিত্র গঠন এবং তার উপস্থিতি এসেছে সংলাপের ওপর নির্ভর করেই । সংলাপের দিকেই মূলত জোর দেয়া হয়েছে গল্পের পটভূমি এবং চরিত্র গঠন কিভাবে করা হবে তার জন্য । উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রুবেল, তার চারিত্রিক গঠন এবং বেশ ভালো হলেও, ফুটিয়ে তোলার হিসেবেও তা বেশ ভালো ছিল । আশা এর চরিত্র গঠনে আমি বেশ অনেকখানি ধোঁয়াশায় ছিলাম । মনে হয়েছে চরিত্রটির পাশাপাশি এই উপন্যাসের পটভূমি এবং আবহও তাকে নিয়ে দ্বিধান্বিত । কোথাও একটা যেন কিছু একটা নেই নেই মনে হয়েছে । •সংলাপঃ এই উপন্যাসের সবথেকে হতাশার জায়গা আমার সংলাপের দিকেই । যেহেতু উপন্যাসে বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি খুবই কম ছিল । সংলাপের মাধ্যমেই উপন্যাসটি ফুটে উঠবে । তার অনুভূতিগুলো বিরাজ করবে পুরোটা জুড়ে । সেখানেই আমার মনে হয়েছে শব্দচয়নে আরো খানিকটা সময় দেয়া যেতে পারতো । যেহেতু গল্পের মাঝে গভীরতা ছিল না, তাই সেভাবে না ভেবেই গল্পের প্রয়োজনে আনা যেতে পারতো । কিছুক্ষণ পরপর সংলাপে ‘ঢং’, ‘ঢঙী’ শব্দগুলো হঠাৎ হঠাৎ করে এসে কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে যেন । অথচ আমি কোথাও চরিত্রটির মধ্যে এরকম অবতরণা পাইনি । আবার উপন্যাসের শুরুর দিকে পুরোটা বাংলায় বলে, বাক্যের মধ্যে হঠাৎ করে ইংরেজিতে ‘হোপ’ বলে বারবার বিভিন্ন জায়গাতে বলা বিষয়টা কেমন একটা লাগায় যেন । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক সায়লা সুলতানা লাকী এর এই উপন্যাসটি দিয়েই আমার তার লেখা প্রথম পড়া হলো । হয়তো ভবিষ্যতে তার আরো লেখা পড়া হবে । আমার মনে হয় তার লিখনশৈলীতে সবথেকে যা গুরুত্বপূর্ণ তা হলো, তার কোনো লেখায় পটভূমি কিভাবে এগোবে, কাহিনী কোথায় কতটুকু থাকবে, কিভাবে নিয়ে আসা হবে এগুলোর দিকে সুস্পষ্ট একটা ধারণা রাখা এবং সেভাবেই ফুটিয়ে তোলা খুবই জরুরি । আমার তার লেখা সেভাবে আগে পড়া হয়নি, তবে মনে হয়েছে আদ্যোপান্ত রোমান্টিক ঘরানার উপন্যাস থেকে জীবনের গল্পে বোধহয় তার লিখনশৈলীর মুন্সিয়ানাটা আরো ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন তিনি । এবং এর সাথেও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর সূক্ষ্ম গঠন এবং উপস্থিতির বর্ণনা দারুণ ভাবে দেয়ার চেষ্টা । লেখকের জন্য শুভকামনা রইলো । ♦প্রকাশনীঃ অনুজ প্রকাশন এর সবথেকে যা সেরা তা হলো যেভাবে তারা বইটিকে পাঠকের সামনে এনে দেন । এতটা সুন্দর করে বইটা বাঁধাই করে ফুটিয়ে তোলা হয় যে দেখতেই ভালো লাগে খুব । মুগ্ধতায় ছেয়ে যায় যেন সবকিছু । অদ্ভুত সুন্দর ভাবে বইটির বাঁধাই হয়েছে । পৃষ্ঠা বাঁধাইও বেশ দারুণ । দারুণ সুন্দর ভাবে প্রচ্ছদটা ফুটিয়ে তোলা হয়েছে । বইয়ের উপরে থাকা ঝকমক করা বিষয়টির জন্য প্রচ্ছদটি বোধহয় আরো সুন্দর ফুটে উঠেছে । বইতে সেভাবে বানান ভুল বা টাইপিং মিস্টেক ছিল না, যেজন্য পড়ার সময়ে তেমন একটা সমস্যা হয়নি । ♦রেটিংঃ ৩.৭/৫

Anusha Moon
Anusha Moon ভেরিফাইড
21 Nov 2023

সুন্দর একটি বই। সবার ওড়া উচিৎ।

Arfia Jahan
Arfia Jahan ভেরিফাইড
21 Nov 2023

চমৎকার লেখনীতে সুন্দর একটি প্লট তুলে ধরেছেন। আকর্ষণীয় একটি প্রচ্ছদ, প্রথমে আমার নজর কেড়েছিলো। বইটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আশা করি বইটির সাথে পাঠকদের সময় দারুণ কাটবে।

Marzan Munni
Marzan Munni ভেরিফাইড
21 Nov 2023

রোমান্টিক গল্প বা উপন্যাস পড়তে যারা পছন্দ করেন তারা এই বইটি পড়ে দেখবেন। ভালো লাগবে আশা করি।

880****921
880****921 ভেরিফাইড
21 Nov 2023

ব‌ইটা সমাজিক উপন্যাস। আশা করি ভালো লাগবে যারা উপন্যাস পড়তে পছন্দ করেন । তারা সংগ্রহ করে নিন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)