

Buy ছবির দেশে কবিতার দেশে Online in Bangladesh
লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788170669692
- Number Of Pages: 266
- Language: বাংলা
- Edition: 12th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
b"ছবির দেশে কবিতার দেশে" বইটির মূল সামারীঃ/b লেখক যখন নবীণ কবি ছিলেন, কলকাতা থেকে তিনিই ডাক পান পল এঙ্গেলের আমন্ত্রণে ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে যান যোগদান করার জন্য।br পল এঙ্গেল ছিলেন আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক। যদিও তিনি বাংলা কবিতার প্রতি বিশেষ ঝোঁক ছিলেন।br ছবির দেশ কবিতার দেশ বলতে ফরাসী দেশকেই বুঝানো হয়েছে।br কে যেনো বলেছিলেন, প্রত্যেক শিল্পীরই দুটি দেশ থাকে একটি হলো তার মাতৃভূমি আরেকটি হলো ফ্রান্স। সেখানে পৃথিবীর সব বিখ্যাত শিল্পী ও কবিরা জন্মগ্রহন করেছেন। লেখক সেই দেশকে ছবির সাথে তুলনা করেছেন।br বইটির বেশীরভাগ জুরেই যার কথা আলোচিত হয়েছে তার নাম মার্গারিট ম্যাতিউ।br যার সুবাদে তিনি ফ্রান্সকে আরো সুন্দর ভাবে চিনতে পেরেছেন। তার সাথে পরিচয় হয়েছে আমেরিকায় মার্গারিট সেখানে ডক্টরেট ডিগ্রি করার জন্য যান সেকানেই তার পরিচয়। মার্গারিট ম্যাথিউ এর সাথে তার সুম্পর্ক হওয়ার পরে লেখকে ফ্রান্সে যাওয়ার আমন্ত্রণ জানান। লেখক যান, ম্যাথিউ ফ্রান্স সম্পর্কে নানা-অজানা কাহিনি,কালচার সংস্কৃতি, আচার আচরণ, বৈশিষ্ট, ধর্ম, বর্ণ, গোত্র, লেখক স্ব চোখে দেখতে পান এবং বিভিন্ন শহর ঘুরে বেড়ান দুজনে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সুনীলের লেখালেখির প্রথম দিককার আত্মজীবনীমূলক ও ভ্রমণ বিষয়ক উপন্যাস ছবির দেশে কবিতার দেশে বিস্তৃত হয়েছে লেখক সুনীলের ফ্রান্সসহ বিদেশ ভ্রমনের কথা। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যুবক সুনীল তখন বেকার, বাংলা পত্রিকায় টুকটাক লিখে কিছু কামাই হত সেসময়। হঠাত আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক পল এঙ্গেলের মারফতে আমেরিকার আয়ওয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে অংশগ্রহন করতে সুদূর ভিনদেশে পাড়ি জমায় সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথমে সুদূর আমেরিকায় শুরু হয় প্রবাস জীবন। ভিন্ন এক দেশের জীবনের সাথে খাপ খাওয়াতেই সেখানে পরিচিত হয় ভীষন কাব্যপ্রেমী মেয়ে মার্গারেট ম্যাতিউর সঙ্গে। এলোচুলো স্বর্ণকেশী বন্ধুর সাহচর্যে ফরাসি দেশের বিখ্যাত কবিদের কবিতা পড়াসহ অনুবাদ করে তারা, সেখানেই সোনালি দুঃখ বইয়ের কাহিনিপট আঁকেন সুনীল। দীর্ঘদিন বন্ধুত্ব,পরিচয়ের ও অন্তরঙ্গতার সুবাদে আমেরিকা থেকে ফ্রান্সে যায় তারা, উদ্দ্যেশ্য ছিল কিছুদিন থিতু হওয়া ও ফরাসি দেশকে গভীরভাবে জানা। ফরাসি দেশ থেকে বিদায় কালে প্যারিসের লুভর মিউজিয়াম ভ্রমণের অভিজ্ঞতার চমৎকার বিবরণ দিয়ে গেছে লেখক। এরপর দেশে ফিরে আসার বছর খানেক বাদে আবারো ফরাসি দেশের উদ্দ্যেশে সস্ত্রীক পাড়ি জমান, সঙ্গে যায় তার কয়েকজন বন্ধু। যাত্রায় মার্গারেটের স্মৃতি কাতর করে তাকে। পরবর্তীতে ফরাসি দেশের পূর্ব অভিজ্ঞতায় মোহাচ্ছন্ন হয়ে পাঁচ পাঁচবার ভ্রমণ করেন তিনি। ভ্রমণ কাহিনীটি অনেক গুলো সংখ্যক অধ্যায়ে বিভক্ত বলা চলে। অধ্যায় গুলোর শুরুতে চমৎকার করে সুনীল বিখ্যাত কবিদের কবিতা দিয়ে জুড়ে দিয়েছে যা ভীষণ সুন্দর। এরমধ্যে বিশেষ করে কবি বদলেয়ার, আপোলিনেয়ার, মিসো উল্লেখযোগ্য। ফরাসি দেশের কাব্য সাহিত্য ও ঐতিহ্যের পাশাপাশি বিখ্যাত চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম দেখার সৌভাগ্যের বিশদ বর্ননা দিয়ে গেছেন তিনি। বিশেষ করে দেগা, মোনে, লিওনার্দো দা ভিঞ্চি,পিকাসোর মত খ্যাতিমান চিত্রকরের শিল্পকর্মের পেছনে তাদের জীবনের কষ্টকর অধ্যায় নিয়ে বেশ গভীর আলোচনা রয়েছে। বন্ধু ভাস্কর,অসীমের সাথে নানা তীর্থস্থান দর্শন, মাঝরাত্তিরে সমুদ্রের উন্মত্ত ঢেউ, লোয়ার নদীর নীল জলের সৌন্দর্য উপভোগের দৃশ্য উঠে এসেছে বইয়ে। এছাড়াও ফরাসি দেশের রাজপ্রাসাদের বিশালতা, দুর্গের ইতিহাস,বার্নার্ড শ র লেখা জোন অব আর্ক নিয়েও নানাবহুল তথ্য সমৃদ্ধ বিবরণ উঠে এসেছে। প্রচুর সংখ্যক স্মৃতির ভিড়ে আমেরিকার বিটবংশ, গ্রিনিচ গ্রামের কবি, প্রতিবেশী ক্রিস্তফ, এলেন গিন্সবার্গেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্মৃতির ভাঁজে ভাঁজে। বইয়ের সবচেয়ে আবেগের দিক ফ্রান্সের লুদা গ্রামের সেই মার্গারেট মেয়েটি। হারিয়ে যাওয়া মার্গারেটের স্মৃতিকাতরতায় সুনীল পুরো বই জুড়ে আলতো করে তার কথা মনে করিয়ে দিচ্ছিল। এ প্রসঙ্গে সুনীলের কয়েকটি লাইন সকল পাঠককে টাচ করবে "মার্গারেটের কাছ থেকে আমি কত দূরে সরে এসেছি! আমার বয়স বেড়েছে কিন্তু মার্গারেটের বয়েস একটুও বাড়েনি।" ( এই অংশুটুকু বুঝতে বইটি পাঠক কে পড়তে হবে ) সুনীল বন্ধু মার্গারেটের বিদায় বেলার প্রসঙ্গে বলেন "মার্গারেটের সেই কান্না ভেজানো মুখ, যেন জঙ্গলের কোনো গাছের না ছেঁড়া, শিশির মাখানো শুভ্র ফুল।" বইয়ের আরেকটি চমৎকার দিক, এই বইয়ে উপন্যাস লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কে দেখা যায় ভিন্ন এক রূপে।গদ্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার ভক্ত হওয়ার পাশাপাশি বইয়ে চমৎকাররূপে পেয়েছি কবি সুনীলকে। কাব্য,সাহিত্য,ছন্দ ও ভ্রমণের সন্নিবেশে পায়ে হেঁটে যেন ফ্রান্স ভ্রমণের স্বাদ পেয়ে গেলাম সুনীলের এক টুকরো আত্মজীবনীমূলক বইয়ের পাতায় পাতায় । শেষ অবধি পড়ে মনে হচ্ছিল এমন এক নদীতে ডুব দিয়ে এলাম যেখানে একই সাথে সুনীলের এক ছটাক জীবনবৃত্তান্ত, শিল্প সাহিত্যের মাঝে সঞ্চরণ আর পৃথিবীর অন্যতম সেরা স্থানগুলোয় আকস্মিক এক সফর সেরে এলাম। সুনীলের লেখার গভীরতার প্রেমে পড়তে যে কেউ বাধ্য, সেই সাথে ফ্রান্স ছাড়াও বিভিন্ন দেশের ইতিহাস ও ঘটনা সম্বলিত প্রতিটি অধ্যায়ে রয়েছে জানার মত অনেক কিছু। জ্ঞান গরিমা কে ছাপিয়ে ফরাসি দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে গড়ে ওঠা কাব্য সাহিত্যের সৃষ্টিশীল অধ্যায় সুনীলের ছবির দেশে কবিতার দেশে যেন এক কথায় এক অনবদ্য সৃষ্টি।
Valo

Simply awesome
এই বইটা দেখলেই যে নামটা মনে আসে আর যার নির্মম মৃত্যুর জন্য ঈশ্বরকে দোষী করতে ইচ্ছা করে সে নামটা মার্গারিট। মানুষকে কি সরল মনে বিশ্বাস করা ভূল যেমনটা করেছিলো মার্গারিট..?? এমন নির্মম পরিণতি কি কোনওভাবে তার প্রাপ্য হয়...??
অরিজিনাল প্রিন্ট
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি অরিজিনাল প্রিন্ট?
প্রিয় গ্রাহক, জি, বইটি অরিজিনাল প্রিন্ট। ধন্যবাদ।
এটা কি অরিজিনাল প্রিন্ট?
প্রিয় গ্রাহক, জি, বইটি অরিজিনাল প্রিন্ট। ধন্যবাদ।






















