আত্মপ্রকাশ
বই কালেকশন

Buy আত্মপ্রকাশ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: মাটিগন্ধা
  • Language: বাংলা
৳ 140৳ 20030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সকালবেলা পরিতোষ এসে বলল, এসব আপনারা কী আরম্ভ করেছেন? সব কিছুরই একটা সীমা থাকা উচিত! তখনও দ্বিতীয় কাপ চা খাওয়া হয়নি। খবরের কাগজ পড়তে গিয়ে বার বার ভুলে যাচ্ছি। চোখ দুটো আঠার মতন। এই রকমই হয়, দিনের প্রথম চোখ মেলেই দুটো ইচ্ছে জাগে, খাটের নীচ থেকে জলের গ্লাসটা টেনে ঢকঢক করে এক নিশ্বাসে শেষ করা, যতবারই জল খাই মনে হয়, আ, জলই তো জীবন, কতরকম পানীয়ই তো চেখে দেখলুম, কিন্তু সকালবেলার জলের মতন এমন চমৎকার স্বাদ আর কিছুতে পাইনি। -তারপরই খবরের কাগজের জন্য মন ছটফট করে। কিন্তু তখনও ঘুমে মুখ জড়ানো, চোখ আঠা, মাথা ঝিমঝিমে, প্রথম পাতা শেষ করে সাতের পাতায় গিয়ে আবার প্রথম পাতাটা ভুলে যাই। মনে হয়, আজকের প্রধান খবরটা কী? প্রধান খবর জানতে গোড়ার দিকে ফিরে এসে ততক্ষণে ফের ঝিমুনি এসে যায়। বারান্দা থেকেই পরিতোষকে আসতে দেখেছিলাম। অল্প বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় পরিতোষ বকের মতো পা ফেলে ফেলে আসছিল। আমি জোর করে চোখ খুলে রেখে বললুম, ব্যাপারটা কী? কাল রাত্তিরে আপনারা কোথায় ছিলেন?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rejoy
Rejoy ভেরিফাইড
28 Mar 2021

আমার অন্যতম প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস। বলাই বাহুল্য লেখক হিসেবে উনাকে নিয়ে আলাদা করে কিছু বলতে হবেনা। এত সুন্দর ভাবে উনি জীবন,প্রেম,বন্ধুত্ব এ সব বিষয়কে দেখিয়েছেন আমার খুব ভালো লেগেছে বইটা।

Tamjid Shajol
Tamjid Shajol ভেরিফাইড
19 Dec 2019

এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস। বাড়ি থেকে পালিয়ে আসা এক যুবকের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে উপন্যাসের কাহিনী এগিয়ে যেতে থাকে। বইয়ের মূল চরিত্র সুনীল। বাড়ি থেকে পালিয়ে এসে কলকাতায় এক নিকট আত্মীয়ের বাড়িতে উঠে। এক সময় সেখান থেকেও সে চলে আসে। তার জায়গা হয় একটি মেসে। একটা সময় মানুষ প্রকৃতির স্বাভাবিক নিয়মেই চায় কেউ একজন সকল বাঁধন ছিঁড়ে শুধু তার হোক। সুনীলের জীবনে এক এক করে আসে মনীষা, যমুনা সহ আরো অনেকেই। তার নিঃসঙ্গ জীবনে কাউকে আঁকড়ে ধরে বাঁচবার তীব্র চেষ্টা করে। বন্ধুদের সাথে একের পর এক নিজেকে খুঁজে ফেরার চেষ্টা কিন্তু বার বার ব্যর্থতা তাকে নিষিদ্ধ জগতের প্রতি ঝুঁকে দেয়। সেখানেই পরিচয় হয় বীণার সাথে। বীণার দিদি নূরজাহান আট বছর আগে নিজের সন্তান সংসার বিসর্জন দিয়ে বাংলাদেশে এসে নিজেকে রূপালী জগতে বিলিয়ে দেন। দীর্ঘদিন পর কলকাতায় ফিরে তার সন্তানকে ফিরিয়ে নেয়ার নিরন্তর চেষ্টা দেখা যায়। তাকে তার পূর্বের স্বামীর কাছ থেকে সন্তান ফিরিয়ে নেয়ার চেষ্টায় সুনীলের বন্ধু অবিনাশ, অবিমল ,শেখর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারা কি শেষ পর্যন্ত পেরেছিল মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে এবং ভালোবাসাই কি পৃথিবীর সব শূন্যতা দূর করে সেটা জানতে পড়ে ফেলতেই পারেন উপন্যাসটা। তবে শেষদিকে অনেক পথঘাট পেরিয়ে সকলেই নিজেকে খুঁজে পায়। মন্তব্য- বাড়ি পালানো একটা মানুষের চরিত্রের বিভিন্ন দিক এবং জীবনে সঙ্গীহীন এক যুবকের ভালোবাসার জন্য হাহাকার, নিজেকে চেনার চেষ্টা ধারাবাহিকভাবে উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় বেশ সুন্দর ভাবেই উপস্থাপন করেছেন।

Dr. Asif Shufian Arnab
Dr. Asif Shufian Arnab ভেরিফাইড
19 Dec 2019

এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস। আমার কাছে মনে হয়েছে লেখক সুনীল গঙ্গোপাধ্যায় নিজের কথাই বলেছেন উপন্যাসটিতে, আপনারা বইটি পড়ে দেখবেন আমি ঠিক কিনা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)