

Buy আত্মগত দার্শনিক Online in Bangladesh
লেখক: মুসা আল হাফিজ
- Author: মুসা আল হাফিজ
- Publisher: ঐতিহ্য
- Isbn: 9789847762191
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Edition, December 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
আত্মগত দার্শনিক গ্রন্থে প্রথম যে চরিত্রের সাথে পরিচয় হবে, তার নাম ওজুদ বা অস্তিত্ব। অস্তিত্বের স্ত্রী ইশক বা প্রেম। অস্তিত্ব ও প্রেমের সংসার থেকে জন্ম নেয় জীবন (হায়াত) সাধনা (সায়ী) ও আনন্দ (সুরুর)। সব কিছুর সমন্বয় হয়ে যার বিকাশ, সে হচ্ছে হায়াত বা জীবন। কারণ হায়াতই এ উপন্যাসের মূল চরিত্র। বুঝাই যাচ্ছে চরিত্র সমূহকে লেখক মেটাফোরে পরিণত করেছেন। যারা জীবনের এক দার্শনিক প্রকল্পের প্রতিনিধিত্ব করছে। উপন্যাসের অন্যান্য চরিত্র হচ্ছে উপলব্ধি বা বুদ্ধিবৃত্তি (ফহম), পারস্পরিক সহযোগিতা (নসর) ইত্যাদি। চরিত্রসমূহ জ্বলে উঠে সমুদ্রের বিপজ্জনক পরিস্থিতিতে, জনহীন জঙ্গলে পশু ও পাখিদের প্রতিবেশে। এরই মধ্য দিয়ে গোটা কাহিনি এগিয়ে যায় এমন এক উপসংহারের দিকে, যা জীবনের সত্যসার! গ্রন্থটি রচিত হয়েছে পৃথিবীর প্রথম দার্শনিক উপন্যাস হাই ইবনে ইয়াকজান এর থিম অবলম্বন করে। মানবজাতির বুদ্ধিবৃত্তিক অগ্রগতিতে এ গ্রন্থের ভূমিকা ঐতিহাসিক। মুসা আল হাফিজ এ থিমের আধারে নিজের কথাশৈলীর ব্যবহার করেছেন। চরিত্রে প্রয়োগ করেছেন সৃষ্টিশীল কল্পনা। কাহিনিতে এনেছেন বিশেষ প্রলেপ। ফলে ধ্রুপদী সাহিত্যের সুন্দর এক উদগতি ঘটেছে এ উপন্যাসে। প্রাচীন থিম অবলম্বনে ধ্রুপদ রচনা বিশ্বসাহিত্যের বরেণ্য এক ধারা। এ গ্রন্থে মুসা আল হাফিজের বর্ণনাশৈলী সতেজ ও সুখদ। জনহীন দ্বীপের অরণ্যে এক বালকের জীবন-উদ্ভাবনের বিরল বিবরণে লেখক যে রহস্যমেদুর ও জীবন্ত চিত্ররূপ এঁকেছেন, তা পাঠকদের জন্য নিয়ে আসবে চিত্তসুধার উপাদেয় আস্বাদ!
রিভিউ ও রেটিং (Review & Rating)

#বুক_রিভিও 'হাই ইবনে ইয়াকজান' আন্দালুসের প্রখ্যাত মুসলিম দার্শনিক আবু বকর ইবনু তুফাইল রাহিমাহুল্লাহ (ওফাত: ৫৮৪ হিজরি) রচিত পৃথিবীর প্রথম দার্শনিক উপন্যাস। এই উপন্যাসটি থেকে অনুপ্রাণিত হয়েছেন জোনাথন সুইফট, জন লক, জর্জ বার্কলি প্রমুখ। ড. হুসাইন মুনিস বলেন, “'হাই ইবনে ইয়াকজান' এমন একটি উপন্যাস, যা পৃথিবীর প্রায় সব ভাষায় অনূদিত হয়েছে। বিভিন্ন শহরে অসংখ্যবার এটি মুদ্রিত হয়েছে, যার হিসাব নেই।” (রিহলাহ আন্দালুস:৬৬) এই উপন্যাসে দেখানো হয়েছে, কীভাবে একটি নির্জন দ্বীপে বসবাসরত একজন মানুষ চিন্তা এবং চেতনার মাধ্যমে খুঁজে পান সত্যের সন্ধান। তিনি আবিষ্কার করেন স্রষ্টার অস্তিত্ব, আত্মার স্বরূপ, এবং মানব ও প্রাণীর পার্থক্য। নিজেকে একাকিত্ব থেকে মুক্ত করে তিনি পৌঁছে যান সত্যের দ্বারপ্রান্তে। এই ভাবধারা অনুসরণ করে বাংলাদেশের খ্যাতিমান দার্শনিক, কবি ও ইতিহাসবিদ মুসা আল হাফিজ রচনা করেছেন এক অসাধারণ দার্শনিক উপন্যাস: "আত্মগত দার্শনিক"। উপন্যাসটির মূল চরিত্র ওজুদ, ইশক, সায়ি, সুরুর ও হায়াত—প্রতিটি নামেই রয়েছে দার্শনিক গহীনতা। 'আত্মগত দার্শনিক' শুধুমাত্র একটি সাহিত্যিক অভিজ্ঞতা নয়—এটি একটি আত্ম-অনুসন্ধান। পাঠক এই উপন্যাসে যেমন সাহিত্যরস উপভোগ করবেন, তেমনি তাদের নিজস্ব চিন্তার জগতে এক নতুন উন্মোচন অনুভব করবেন। সত্য ও উপলব্ধির পথে এই উপন্যাস হতে পারে একটি আলোকবর্তিকা। বই: আত্মগত দার্শনিক লেখক: Musa Al Hafij প্রকাশনা: ঐতিহ্য #haiibneyakjan #musaalhafiz #আত্মগতদার্শনিক
বিশ্ব সাহিত্যে সর্বপ্রথম উপন্যাসকে অবলম্বন করে রচিত এই বইয়ের ভাষা, বিষয়, চরিত্র ও ঘটনার ঘনঘটা আমাকে মুগ্ধ করেছে। বইটিতে অভিযান, দুঃসাহস, দুর্ঘটনা, বিরহ - মিলন আর রহস্যময় চমক রয়েছে।কয়েকটি জায়গায় তো কান্না চলে আসে। আবার কোন কোন জায়গায় আনন্দে উদ্বেলিত হতে হয়। যারা চিন্তাশীল উপন্যাস পড়তে চান,তাদের জন্য বইটি পাঠের পরামর্শ রইল।

কাহিনীতে নতুনত্ব নেই। মনে হয়েছে পুরনো গল্প পুনরায় লেখা হয়েছে।আশাহত হয়েছি। পুরো বই শেষ করার আগ্রহ নেই আর।ধন্যবাদ।
খুব সুন্দর বই। আমি সংগ্রহ করেছি।
শুধু গদ্য ও কাহিনীর স্বাদ নয়, পাঠকের চিন্তার প্যাটার্নটা বদলে দেওয়া এ বইয়ের লক্ষ্য। গোটা বই কাহিনীর তরঙ্গ, থ্রিল, প্রেম, রোমাঞ্চ ও বিস্ময়কর অভিজ্ঞতার মধ্য দিয়ে পাঠককে নিয়ে যায় আস্তিকতার এমন এক গন্তব্যে, যার যুক্তিধারা ও দার্শনিক প্রকল্প প্রাকৃতিক বাস্তবতার মতো সহজাত, সুদৃঢ়।
প্রশ্ন ও উত্তর (Q/A)
কত পৃষ্ঠার
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।
কত পৃষ্ঠার
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।






















