আসমান - পেপারব্যাক বই
বই কালেকশন

Buy আসমান - পেপারব্যাক বই Online in Bangladesh

লেখক: লতিফুল ইসলাম শিবলী

4.84
(205 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: লতিফুল ইসলাম শিবলী
  • Publisher: কেন্দ্রবিন্দু
  • Isbn: 9789849679752
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: দশম মুদ্রণ, ২০২৩
৳ 100৳ 100
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমেরিকার কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে থেকে বিনা বিচারে ১২ বছর জেল খেটে মুক্তি পেয়েছে এক বাংলাদেশি। ওয়াশিংটন পোস্টের এই খবরে চমকে গেছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রনালয় সাফ জানিয়ে দিয়েছে এমন সন্ত্রাসীর দায়িত্ব নেবে না বাংলাদেশ।আমেরিকান আর্মির কার্গো প্লেন তাকে ফেলে গেছে আলবেনিয়ার তিরানা বিমান বন্দরে। ট্রাভেল ডকুমেন্টহীন, দেশহীন মানুষটাকে পৃথিবীর কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দেয় না। রিফিউজির স্ট্যাটাস নিয়ে তাকে থাকতে হবে রেডক্রসের শেল্টারে।মানুষটা এখন কোথায় যাবে?চেনা সব দরজা বন্ধ হয়ে গেলে, একটা অচেনা দরজা খুলে যায়। জীবন বন্দি হয়ে গেলে, সেটা জীবনকেও ছাপিয়ে যায়। সেই জীবনের গল্প জীবনের চেয়েও বড় হয়ে যায়...The Fiction Based on Factএই উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.84
(205 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
0%
3
0%
2
5%
1
0%
Md Arafat Hossain
Md Arafat Hossain ভেরিফাইড
25 Mar 2026

আজ পর্যন্ত আমার পড়া বই গুলির মধ্যে হতে এটি হয়তো সেরা একটি বই, অসাধারণ যার কাহিনী এবং সমাপ্তিটাও অত্যন্ত রোমাঞ্চকর, অনেক অনেক অনেক ভালো একটি বই এটি।

Tawhidul Islam
Tawhidul Islam ভেরিফাইড
31 Oct 2025

আল্লাহু আকবার।কি পড়লাম আলহামদুলিল্লাহ, কি ছিলো বইটা আল্লাহু আকবার,,,অনেক কিছুর মিশ্রন একসাথে।।মানে কি বলবো। প্লিয শুধু একবার পড়ুন প্লিয।

Md. Misbah Uddin Khan
Md. Misbah Uddin Khan ভেরিফাইড
13 Sep 2025

আসমান লতিফুল ইসলাম শিবলীর একটি সঙ্কুচিত কিন্তু বহুমাত্রিক আখ্যান—যা ব্যক্তির নেশা, প্রেমবিচ্ছেদ, ধর্মীয় প্রশ্ন ও রাজনৈতিক ইতিহাস (আফগান যুদ্ধ-ভূমি, জিহাদ/তালেবান প্রেক্ষাপট, এবং এমনকি গুয়ান্তানামো-সদৃশ বন্দিত্ব) একসঙ্গে বোনে। লেখক সরাসরি কোনো বিশাল কাহিনি খোদাই করেননি; বরং তিনি ওমারের অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে ছোট-ছোট ঘটনাকে ব্যবহার করে বড়-বড় ধারণার ছাপ ফেলেছেন। গল্পে রুশোর বন্ধু-বৃত্ত ও মিউজিক-নেশার বর্ণনা ব্যালান্স করে ইমাম সাহেবের যুক্তিসম্পন্ন ধর্মব্যাখ্যা—ফলত: পাঠক স্বভাবতই ধর্ম, স্বাধীনতা, দায়বোধ ও নিঃসঙ্গতার প্রশ্নের সামনে বসে পড়ে। উপন্যাসটা সংক্ষিপ্ত (প্রায় ১৬০ পৃষ্ঠা) হলেও সময়-বিস্তৃত ইতিহাস এবং ব্যক্তিগত বেদনাকে একসাথে সামনে এনে পাঠকে ভাবাতে বাধ্য করে; এ কারণে এটি রোম্যান্স-কাহিনি না হয়ে ব্যক্তিগত মুক্তি ও বিশ্বাস-অনুসন্ধানের একটি তীক্ষ্ণ কটা গল্প হিসেবে দাঁড়ায়।

আজিজুর রহমান
আজিজুর রহমান ভেরিফাইড
31 Aug 2025

আসমান এক তরুণের হারানো প্রেম থেকে শুরু হওয়া এক দীর্ঘ আত্মিক যাত্রার কাহিনি। প্রধান চরিত্র ওমর মাদক ও হতাশার ভেতর থেকে ধীরে ধীরে ধর্ম, প্রেম ও সংগ্রামের পথে পা বাড়ায়। আফগান যুদ্ধ, তালেবান বাস্তবতা ও গুয়ানতানামো কারাগারের ভয়াবহ অভিজ্ঞতা তাকে বদলে দেয়; শেষে হৃদয়ের আসল মুক্তি খুঁজে পায় আধ্যাত্মিকতার ভেতরে। উপন্যাসের বিশেষত্ব হলো—ধর্মীয় দর্শন, ইতিহাস ও ব্যক্তিগত অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেছে। লেখক দেখিয়েছেন, মানুষের প্রকৃত শান্তি বাহ্যিক জয়ে নয়, বরং হৃদয়ের বিশুদ্ধতা ও ধৈর্যে নিহিত। সহজ ভাষা, গভীর ভাবনা ও আবেগময় কাহিনি আসমান-কে শুধু সাহিত্য নয়, এক আত্মোন্নয়নের আখ্যান করে তুলেছে।

Ahsanul Haque
Ahsanul Haque ভেরিফাইড
09 May 2025

গল্প যখন আফগানিস্তানের মাটিতে মোড় নিয়েছে; তখন থেকেই একটি গামছা নিয়ে বসতে হয়েছে। চোখের পানি ধরে রাখা খুবই কঠিন তখন থেকে। পাশাপাশি আমরা যারা কিবোর্ডে ইসলামের জন্য জীবন দিয়ে দেই; তাদের জন্যও কঠিন বাস্তবতা উদাহরণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি সম্পর্কে

উত্তর

সমকালীন উপন্যাস

প্রশ্ন

ইবুক ক্রয় করার পর কিভাবে কোথা থেকে পড়বো?

উত্তর

রকমারির এপ বা ওয়েবসাইটে পড়তে পারবেন

প্রশ্ন

এইটা কি পিডিএফ ১০০ টাকা, নাকি ফিজিক্যাল বই হার্ড কপি?

উত্তর

পেপারব্যাক ১০০ টাকা

প্রশ্ন

এটা কি উপন্যাশ ?

উত্তর

জি স্যার

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)