

Buy আঙুল কাটা জগলু Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: কাকলী প্রকাশনী
- Isbn: 9847013303267
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 9th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আঙুল কাটা জগলু"বইটির প্রথমের কিছু অংশ: স্থান : ফুলবাড়িয়া বাস টার্মিনালের নর্দমার ডান পাশ। সময় : সন্ধ্যা হবে-হবে করছে। মাস : আষাঢ়ের শেষ কিংবা শ্রাবণের শুরু। তারিখ : জানা নেই। আমি হিমু, তাকিয়ে আছি আকাশের দিকে। কবিরা আকাশের মেঘ দেখে আপুত হন। তবে তারা বাস টার্মিনালের নর্দমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখেন না। নর্দমার বিকট গন্ধ নাকে লাগছে। আকাশের দিকে তাকিয়ে আছি বলে মনে হচ্ছে, গন্ধটা আকাশ থেকে আসছে। | আকাশ মেঘে মেঘে অন্ধকার। মেঘের ভাব দেখে মনে হচ্ছে ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তবে ঠিক কখন ঝাপিয়ে পড়বে এই ব্যাপারে হিসাবনিকাশ করছে। বুঝতে চেষ্টা করছে সে কখন নামলে শহরের মানুষ সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে। মেঘেদের মন-মেজাজ আছে। তারা রহস্য করতে পছন্দ করে। ভাইজান, কী দেখেন? কেউ-একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে। মােটামুটি বিস্মিত ভঙ্গিতে প্রশ্ন করেছে। আমি আকাশ থেকে দৃষ্টি ফেরালাম না। ভাইজান কিন্তু অখনাে আমার প্রশ্নের জবাব দেন নাই। আসমানের দিকে চাইয়া কী দেখেন? আমি আকাশ থেকে দৃষ্টি নামিয়ে আমার সামনে যে-মানুষটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকালাম।
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুবই ভালো উপন্যাস। এই উপন্যাসে হিমু একজন গুন্ডার কবলে পরে এবং এটির শেষে হিমু হয়ে যায় তার RIGHT HAND....

হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ একটা বই এটা।
অসাধারণ!
darun

বিষয়বস্তু যাই হোক ‘হিমু’র গল্প সবসময় সুখ-পাঠ্য হয়; অন্ততঃ আমার কাছে। গল্প পড়তে পড়তে মনে হয়: যেন শেষ না হয়। কিন্তু বেশিরভাগ গল্পই হঠাৎ শেষ হয়ে যায়; পাঠক-অনুযোগ পুঁজি করে রেখে। বলা বাহুল্য এই অভিযোগ হুমাউন আহমেদের বেশিরভাগ উপন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ‘আঙুল কাটা জগলু’র শেষটা আমার ভাল লেগেছে। মোটেরউপর গল্পটা লেগেছে মোটামুটি; খানিক প্রশান্তি তো খানিক বিরক্তি। প্রুফ রিড করা হয়নি বোধহয় বইটার। মিতু থেকে মিতু মিঞা, জগলুকে বজলু বানানো ছাড়াও বিবিধ অসঙ্গতিতে ভরপুর। সবচেয়ে মজার বিষয় হলো, ফিরিয়ে দেয়া মোবাইল আবার হিমুর কাছে কিভাবে আসলো! এই নিয়ে লেখক কোন ব্যাখ্যা দেননি। এমনকি পড়তে গিয়ে মনে হয়েছে, লেখক বিষয়টা বেমালুম ভুলে গেছেন।






















