অন্ধকারের গান
বই কালেকশন

Buy অন্ধকারের গান Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.65
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: অনন্যা
  • Isbn: 9847010500097
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2004
৳ 180৳ 22520% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথা ’গল্পটা শুরু হচ্ছে আমার মত বয়েসী একটা মেয়েকে নিয়ে। চমৎকার একটি মেয়ে, রূপবতী, ইন্টেজিলেন্ট, ফুল অব লাইফ। হঠাৎ মেয়েটা জানতে পারল তার ভয়াবহ একটা অসুখ হয়েছে। তার আয়ু আছে ছ’মাসের মত। শুরুটা কেমন রে?’ ’খুব সাধারণ, লক্ষ লক্ষ এ রকম গল্প আছে।’ খুব ট্রাজিক শুরু।’ ’আমার গল্পটা অন্য গল্পের মত না.....

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.65
(9 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
22%
3
11%
2
0%
1
0%
Akita Khanom
Akita Khanom ভেরিফাইড
07 Mar 2025

একেবারে অনবদ্য একটি উপন্যাস। আমি পুরোটা শপষ করেছি বেশী সময়ও লাগেনাই। হুমায়ুন আহমেদ এর এরকম পারিবারিক বন্ধন মিশ্রিত সাদা মাটা উপন্যাস কি যে ভালো লাগে। তবে পাঠক হিসাবে সবসময় যে চাহিদা থাকে যে চাওয়া থাকে তা হুমায়ুন আহমেদ একটু অপ্রত্যাশিতই রেখে যান। এটাও লেখার এক ধরনের সুন্দর মাধুর্য অবশ্য। যাইহোক বুলু র মৃত্যুটা সত্যিই কষ্টকর ছিলো। আর বারবার মনে হচ্ছিল শেষ হয়েও হইলোনা শেষ

আফজাল হোসেন
আফজাল হোসেন ভেরিফাইড
04 Oct 2024

একটু ভয় আমাদের জীবনকে কীভাবে অন্ধকার করে তুলে তারই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে অন্ধকারের গান বইটিতে। হুমায়ূন আহমেদের বই সবসময় সাধারণ হলেও গল্পগুলো থাকে একটু ভিন্ন ধাঁচের। মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে লেখা এই বইটিতে জীবনদর্শন নিয়ে মনে নানাভাবে ধাক্কা খাওয়ার মতো শক্তি তৈরি করে রেখেছেন লেখক। সহজ স্বাভাবিক এই গল্পটিতে দৈনন্দিন কার্যকলাপ বর্ণনা করে শুরু ও শেষ করা হলেও এরই ফাঁকে ফাঁকে 'ভয়' নামক একটি অন্ধকারের গান গেয়েছেন তিনি৷ গল্পের অন্যতম চরিত্র হলেন মিজান সাহেব। মিজান সাহেবের দুই ছেলে ও দুই মেয়ে। মিজান সাহেব বাঘ বা ভাল্লুক না হলেও স্ত্রীসহ সন্তানরা প্রচন্ডরকমের ভয় পায় উনাকে। ওসমান গনি সাহেবের মেঘনা এন্টারপ্রাইজেস লিমিটেডের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন মিজান সাহেব। মিজান সাহেবের বড়ো ছেলে বুলু টানা তিনবার বি.এ. ফাইনাল পরীক্ষায় ফেল করে বাবার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ওদিকে ধুরন্ধর ব্যবসায়ী ওসমান গনি সাহেব কর্মচারীদের উপর চাপ তৈরি করে রাখতে কৌশলে গুটি চালেন, যার ফলাফল হিসেবে ক্যাশে তৈরি হয় বড়ো একটা গড়মিল। এরই প্রেক্ষিতে মিজান সাহেবের পরিবারে নেমে আসে ভয়াবহ অন্ধকার। বুলুর বাড়ি থেকে পালিয়ে গিয়ে ছোটো একটা ক্ষত নিয়ে ফিরে আসা এবং দিনরাত এক করে অফিসের হিসেব মেলাতে না পারার নেতিবাচক প্রভাব পড়ে মিজান সাহেবের পরিবারে। শেষমেশ কী হয়েছিল তাদের পরিণতি, তারা কী পেরেছিল ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে? না কি ভয় নামক শব্দের অন্ধকারে হারিয়ে যায় সবকিছু? একটা শব্দ 'ভয়'। ভয় নামক শব্দের মায়াজালে ঘেরা থাকে আমাদের জীবন। একেকজন মানুষ নিজের জায়গা থেকে ভয়ের বীজ চাষ করে তার থেকে দূর্বল মানুষদের উপর৷ এভাবেই পর্যায়ক্রমে আমাদের গ্রাস করে ভয়। সুন্দর সুন্দর কিছু সম্পর্ক, সুন্দর সুন্দর কিছু জীবন ভয় নামক হিংস্রতায় হারিয়ে যায় অন্ধকারে, জীবনে বাজতে থাকে অন্ধকারের গান। ভয়ের ভয়াবহ গল্প নিয়েই লেখা অন্ধকারের গান বইটি। আমার ভালো লেগেছে, আশা করছি আপনারও ভালো লাগবে এক বসায় শেষ করার মতো এই বইটি। বই: অন্ধকারের গান লেখক: হুমায়ূন আহমেদ প্রকাশনী: অনন্যা পৃষ্ঠা: ৯৬ জনরা: সমকালীন উপন্যাস মূল্য: ২২৫৳ বি. দ্র. এই বইটি ভালোভাবে উপলব্ধি করলে হয়তো অন্যান্য কিছু দিকও উল্লেখ করার মতো হতে পারে। ভয়ের দিকটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় ভয় নিয়েই লিখলাম আমি।

Review Upload 1
Review Upload 2
Laxmi Akter
Laxmi Akter ভেরিফাইড
21 Nov 2022

খুব সাধারন মধ্যবিত্ত পরিবারের একটি ছোট গল্প। মোটামুটি ভালই লেগেছে।

Anamika Tahsin
Anamika Tahsin ভেরিফাইড
17 Nov 2022

Satisfied. This is a wonderful book

Md. Naiem Hasan Shoikot
Md. Naiem Hasan Shoikot ভেরিফাইড
03 Sep 2021

চমৎকার একটা উপন্যাস

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)