আমি কারো মেয়ে নই
বই কালেকশন

Buy আমি কারো মেয়ে নই Online in Bangladesh

লেখক: এনায়েতুল্লাহ আল্‌তামাশ

4.27
(17 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এনায়েতুল্লাহ আল্‌তামাশ
  • Publisher: হুদহুদ প্রকাশন
  • Number Of Pages: 240
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 209৳ 40048% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"আমি কারো মেয়ে নই" বইয়ের সংক্ষিপ্ত কথা: একজন সমাজচ্যুত নারীর আত্নকাহিনী। যাদেরকে সমাজের দূষণ গণ্য করা হয়, অথচ তারা এই সমাজেরই সৃষ্টি। বাংলা শব্দে যাদের ডাকা হয় “পতিতা”। বইটিতে এমনি এক সম্ভ্রান্ত ঘরের নারীর আত্নকাহিনী ফুটে উঠেছে, যাকে সমাজ বাধ্য করে এই পথে নামতে। লেখক এনায়তুল্লাহ আল তামাশ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, “ঈমানদীপ্ত দাস্তান” যারা পড়েছেন সবার নিকট একবাক্যে পরিচিত। ব্যক্তি জীবনে শেষের দিকে সাংবাদিকতা তার পেশা ছিল। বইটি মূলত তার সাংবাদিকতার পেশা থেকেই নেয়া সাক্ষাৎকার এর সংকলন। ব্যাহত দৃষ্টিতে বইয়ে কিছু অশ্লীল বর্ণনা দেখে খারাপ মনে হতে পারে, তবে বইটি যেহেতু একজন পতিতার সাক্ষাৎকার, তাই আমাদের উচিত হবে বর্ণনাগুলোকে তার পার্সপেক্টিভ থেকেই দেখা। বইটি লেখার পিছনে মূল উদ্দেশ্য, জাতিকে সমাজের প্রকৃতরূপ চেনানো, নারীরা এই সমাজের প্রতিটি স্তরে কীভাবে ভোগ্যপণ্য গণ্য হয়, সেই প্রমাণিকতা একটি বাস্তব জীবনের আলোকে উপস্থাপন। হ্যাঁ বইটি কেবল প্রাপ্ত বয়স্কদের জন্য উপযোগী। মাওলানা আব্দুল আলিমের অনুদিত।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.27
(17 টি কাস্টমার রিভিউ)
5
71%
4
12%
3
0%
2
0%
1
18%
toma
toma ভেরিফাইড
15 Jul 2025

প্রত্যেক মেয়ের বইটা পরা উচিত

kibria bin mustafa
kibria bin mustafa ভেরিফাইড
24 Jan 2025

আমার পড়া সেরা উপন্যাসের মধ্যে একটি

880****385
880****385 ভেরিফাইড
29 Feb 2024

আমি বইটা চার বার পড়েছি বার বার বুকের ভিতর থেকে ব্যর্থা অনুভব করেছি😭😭😭😭

Ali Akhlak Milon
Ali Akhlak Milon ভেরিফাইড
09 Jul 2023

ভাইয়েরা আমার এসব বই কেনা থেকে বিরত থাকুন। এতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। আপনি হয়তো সমাজব্যবস্থার ত্রুটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বার্তা পাবেন, অতঃপর রিভিওতে সেই তৃপ্তির ঢেকুর তুলবেন। কিন্তু আপনার রিভিও অন্য কোনো ভাইয়ের জন্য পদস্খলনের কারণ হতে পারে। যতটুকু উপকারী বিষয় এতে রয়েছে তা ভিন্নভাবেও উপস্থাপন করা যেত। লেখকের বর্ণনাশৈলীর প্রসংশা করতেই হচ্ছে। তবুও বলবো ক্ষুদ্র কিছু বার্তাকে হাজারো শব্দে আর অপ্রয়োজনীয় রোমান্টিকতায় উপস্থাপনের নেহাত প্রয়োজনীয়তাই ছিল না। এই বইয়ের পরতে পরতে ছড়িয়ে আছে পদস্খলনের নানা উপকরণ। যদি না আপনি হোন বলিষ্ঠ আত্মনিয়ন্ত্রনের অধিকারী, তবে খুব সম্ভাবনা রয়েছে বইটির মূল উদ্দেশ্য থেকে আপনি বিচ্যুত হবেন, বরংচ বিপরীতে উপকারের চেয়ে হবেন ক্ষতিগ্রন্থ। আর কোনো ভাই বইটি কিনতে চান, অন্তত ইসলামিক বই মনে করে কিনবেন না। কেননা ইসলামিক উপন্যাস ক্যাটাগরিটা মারাত্মক ত্রুটিযুক্ত। আপনি যদি দ্বীন ইসলাম পালন করেন, ইসলামকে একমাত্র ও সর্বোত্তম জীবনবিধান হিসেবে মান্য করেন তবে আপনি এসব বইয়ের মুখাপেক্ষী হওয়ার বিন্দুমাত্র প্রয়োজনই নেই। আপনার জন্য আলীমরা অনেক বই লিখে রেখেছেন, যার ক্ষুদ্রাংশই যথেষ্ট আপনার বিবেককে জাগ্রত করার জন্য। বরংচ কট্টরপন্থী কোনো সেক্যুলার যদি দ্বীনের স্বার্থে না হোক ব্যক্তিস্বার্থে এরকম বই থেকে উপকৃত হয়, সেখানেই বইটির স্বার্থকতা।

Emran Hossain
Emran Hossain ভেরিফাইড
30 Aug 2022

প্রত্যেকটা বোনের পড়া দরকার বর্তমান সময়ে, আমার পড়া বেস্ট বই গুলোর মধ্যে একটা

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)