

Buy এক মুঠো কাঁচের চুড়ি Online in Bangladesh
লেখক: ফাবিহা বুশরা নিমু
- Author: ফাবিহা বুশরা নিমু
- Publisher: নয়া উদ্যোগ
- Number Of Pages: 290
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
#ফ্ল্যাপ: বসন্তের আগমন প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে। শিমুল গাছে বসে কোকিল ডাকছে। তানহা মুগ্ধ হয়ে ফুল দেখছে আর ইফাদ দেখছে তার তানহাকে। তারা প্রাণ ভরে এই প্রকৃতিতে শ্বাস নিতে পারছে। শীতল বাতাস এসে তাদের শরীরকে আলিঙ্গন করে যাচ্ছে। যে বাতাসে নেই লাশের গন্ধ। সেখানে নেই আতঙ্ক। যেখানে নেই রক্তের দাগ। সেটাই তো মাধবপুরের আসল বিচিত্র। মাধবপুর আজ কলঙ্ক মুক্ত। যে অভিশাপ কয়েকবছর আগে মাধবপুরকে মরুভূমি বানিয়ে দিয়েছিল। সেই আতঙ্ক আজ মাধবপুরের আনন্দ। চাঁদেরও কলঙ্ক আছে তাই বলে কী সে আলো দেওয়া ছেড়ে দিয়েছে? তবে মাধবপুর বাসী কেন তার অতীতের কলঙ্কের জন্য চুড়ি পড়া ছেড়ে দেবে? চাঁদ যেমন কলঙ্ক নিয়ে তার সৌন্দর্য ধরণীতে ছড়িয়ে দেয়। মাধবপুরের কন্যারাও কলঙ্ককে উপেক্ষা করে চুড়ি পড়ে তার হাতের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। ভালোবাসা হোক ভালো থাকার। ভালোবাসাও যেন প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে। ভালোবাসার সুপ্ত অনুভূতি মনকে ব্যাকুল করে তুলছে। ভালোবাসি ভালোবাসি ছন্দ তুলে তারা ভালোবাসাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছে। নতুন ছন্দে মেতে উঠেছে জীবন ভালোবাসা রয়ে যাবে আজীবন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারন একটি উপন্যাস। গল্পটি অনেক সুন্দর।
অসাধারণ লেখনশৈলী। ফেসবুকে গল্পটা পড়ে শেষে কেঁদে ছিলাম। কিন্তু বইয়ে লেখিকার লিখার মান বেশ উন্নত হয়েছে। বইটা পড়ে অনেক ভালো লেগেছে। গল্প পড়ে কখনো কেঁদেছি, কখনো হেসেছি। গল্পের শেষটা সুন্দর হলে আসলেই অনেক শান্তি লাগে। এত সুন্দর বই লিখার জন্য লেখিকাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে লেখিকা আমাদের আরো অনেক সুন্দর সুন্দর বই উপহার দিবে লেখিকার জন্য শুভকামনা রইল।
অসাধারণ লেখনীর ধরন।যেমন ভাষা সৌন্দর্য তেমনি প্রতিটি চরিত্র কে ফুটিয়ে তোলার প্রয়াশ।অসাধারণ একটা বই এটা।হৃদয় স্পর্শ করে গেলো
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা হ্যাপি এন্ডিং নাকি সেড এন্ডিং?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির শেষ অংশ (এন্ডিং) সম্পর্কিত তথ্য প্রকাশ করা স্পয়লার হিসেবে গণ্য হয়, তাই তা জানানো যাচ্ছে না। তবে বলতে পারি—গল্পটি আবেগঘন, জীবনের বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে রচিত। ধন্যবাদ।
এটা হ্যাপি এন্ডিং নাকি সেড এন্ডিং?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির শেষ অংশ (এন্ডিং) সম্পর্কিত তথ্য প্রকাশ করা স্পয়লার হিসেবে গণ্য হয়, তাই তা জানানো যাচ্ছে না। তবে বলতে পারি—গল্পটি আবেগঘন, জীবনের বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে রচিত। ধন্যবাদ।






















