এক কাপ কফি আর তুমি আমি
বই কালেকশন

Buy এক কাপ কফি আর তুমি আমি Online in Bangladesh

লেখক: তাবাসসুম নাজ

4.38
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তাবাসসুম নাজ
  • Publisher: চলন্তিকা
  • Isbn: 978-984-97577-6-4
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 249৳ 28011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

গল্পটা ফারিহা আর রুবাইয়েতের। ফারিহা চায়ের ভক্ত। রুবাইয়েত চা খায় না তেমন, কফির ভক্ত। ফারিহা চা খেয়ে দিব্যি ঘুমাতে পারে। রুবাইয়েতের ঘুমের অসুবিধা হয় চা খেলে। ফারিহা পরীক্ষার আগের রাতে সারারাত কাঁদে আর পড়ে। রুবাইয়েত পরীক্ষার আগের রাতে পড়েই না। ঝগড়া হলে ফারিহা কেঁদেকেটে আগেই সরি বলে নেয়। রুবাইয়েত সরি কখনো বলে না। ফারিহা বকবক করে মাথা ধরিয়ে দিতে পারে। রুবাইয়েত কথা খুব কম বলে। ফারিহা গলগল করে মনের কথা সব প্রকাশ করে দেয়। রুবাইয়েতের মনের ভাব প্রকাশে অনীহা রয়েছে। তাহলে? দুই মেরুর বাসিন্দা ফারিহা ও রুবাইয়েতের বিয়ের কথা যখন উঠল, তখন যত হাস্যরসাত্মক কাণ্ডকারখানা ঘটল, জানবার জন্য ‘এক কাপ কফি আর তুমি আমি” পড়বার: আমন্ত্রণ: রইল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.38
(9 টি কাস্টমার রিভিউ)
5
78%
4
11%
3
11%
2
0%
1
0%
হাজিয়া
হাজিয়া ভেরিফাইড
09 Sep 2025

There's a saying that " Don't judge a book by its cover" and undoubtedly after reading this book you'll know that exactlyyyyyy why they say that....! the cover was aesthetic enough but the content in this book was 🤢🤮...my humble request to the author that please don't attempt to write a book when you just can't and pleaseeeeee Don't waste our money and time ...সোজা বাংলায় অত্যন্ত ন্যাকা একটা বই!!

Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
04 Oct 2024

খুব ভালো লিখেছেন লেখক। পড়ে বেশ ভালো লাগলো।

Atiqur Rahman
Atiqur Rahman ভেরিফাইড
21 Aug 2024

দারুণ এক রম্য উপন্যাস “এক কাপ কফি আর তুমি আমি”, লিখেছেন তাবাসসুম নাজ। তাবাসসুম নাজের লেখার সাথে আমার অনেকদিনের পরিচয়। প্রায় সব লেখাই পড়েছি, এবং দুএকটা বাদে সব বই সংগ্রহে আছে। তাবাসসুম নাজ বরাবরের মতো সাবলীল ভাবে গল্পটি লিখেছেন। পড়তে গিয়ে চরিত্রগুলোর মুখের ভাষা কখনোই আরোপিত বলে মনে হয়নি। কথা-বার্তা, হাসি-কান্না-অভিমান সব যেন স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। কিছু কিছু ডায়ালগ পড়ে আপনা আপনিই মুখে হাসি চলে আসে। গল্পটা ফারিহা আর রুবাইয়েতের। দুইজনই ডাক্তার। কিন্তু ক্যারিয়ার বানাতে গিয়ে দুজনের কারোরই আর বিয়েশাদীর দিকে নজর দেওয়া হয়নি। যে জন্য ফারিয়া আর রুবাইয়েত তাদের বাসায় বিয়ে করা নিয়ে চাপের মুখে আছে। ফারিয়ার মায়ের উদ্যোগে আর জামীর জীবনের প্রথম ঘটকালীতে ফারিয়া-রুবাইয়েত রেস্টুরেন্টে দেখা করতে রাজি হয়। দেখা হওয়ার পর জানা গেল তারা দুইজন তো দুই মেরুর বাসিন্দা। - ফারিহা চায়ের ভক্ত। রুবাইয়েত চা খায় না তেমন, কফির ভক্ত। - ফারিহা চা খেয়ে দিব্যি ঘুমাতে পারে। রুবাইয়েতের ঘুমের অসুবিধা হয় চা খেলে। - ফারিহা পরীক্ষার আগের রাতে সারারাত কাঁদে আর পড়ে। রুবাইয়েত পরীক্ষার আগের রাতে পড়েই না। - রুবাইয়েতের পছন্দ হরর মুভি, আর ফারিয়া পছন্দ করে রোমান্টিক কমেডি। - ঝগড়া হলে ফারিহা কেঁদেকেটে আগেই সরি বলে নেয়। রুবাইয়েত সরি কখনো বলে না। - ফারিহা বকবক করে মাথা ধরিয়ে দিতে পারে। রুবাইয়েত কথা খুব কম বলে। - ফারিহা গলগল করে মনের কথা সব প্রকাশ করে দেয়। রুবাইয়েতের মনের ভাব প্রকাশে অনীহা রয়েছে। তারপর? হাস্যরসাত্মক কাণ্ডকারখানায় ঘটনা এগিয়ে যায় সামনের দিকে। মানে কি, বিয়ে? তাও কি সম্ভব এই দুই মেরুর বাসিন্দার মধ্যে? তারপর কি হলো জানবার জন্য পড়তে হবে “এক কাপ কফি আর তুমি আমি”। . বইটি এককথায় অপূর্ব। আমার খুব ভালো লেগেছে। বইয়ের প্রচ্ছদ একবার দেখেই পছন্দ করার! প্রিন্টিংও ভালো ছিল। বানান ভুল তেমন একটা চোখে পড়েনি। বইটা সবার ভালো লাগবে বলে আশাকরি। . বই পরিচিতিঃ বইয়ের নামঃ এক কাপ কফি আর তুমি আমি লেখকঃ তাবাসসুম নাজ প্রকাশনীঃ চলন্তিকা প্রচ্ছদঃ মোঃ সাদিত উজ জামান প্রথম প্রকাশঃ অক্টোবর ২০২৩ পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬

Tithi
Tithi ভেরিফাইড
21 Aug 2024

▪️বই : এক কাপ কফি এবং তুমি আমি ▪️লেখক : তাবাসসুম নাজ ▪️প্রচ্ছদ : মো. সাদিত উজ জামান ▪️জনরা : রম্য,রোমান্টিক ▪️প্রকাশনী : চলন্তিকা ▪️পেইজ সংখ্যা : ৯৬ ▪️ভূমিকাঃ "আমার জন্য লেমন টি। ম্যাডাম,লেমন টি নাই। কোন টি আছে তাহলে? কোন টি নাই। তাহলে দুধ চা দিন। ম্যাডাম এটা কফি শপ,এখানে কোনো টি নাই।ওনলি কফি।" ইশ! আমি একজন চা প্রেমী মানুষ এমন ভাবে বহুবার ফেঁসেছি। ফারিহা এবং রুবাইয়াতের জীবনেও হঠাৎ করেই শুরু হয় চা কফির মতো তেঁতো মিষ্টির গল্প। জনপ্রিয় লেখক তাবাসসুম নাজ এর নতুন উপন্যাসিকা "এক কাপ কফি আর তুমি আমি" একটি মিষ্টি প্রেমের গল্প। ▪️প্রচ্ছদঃ বইয়ের চমৎকার প্রচ্ছদটি করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী সাদিততউজজামান। বইয়ের প্রধান আকর্ষণই থাকে প্রচ্ছদ, এই ক্ষেত্রে লেখক অনেক বিচক্ষণতার সাথে বইয়ের প্রচ্ছদ করেছেন। প্রচ্ছদ দেখলেই কেমন একটা রোমান্টিক ভাইব আসে। এ যেনো, আমি আর আমার প্রিয়জন কফি হাতে বসে আছি। প্রচ্ছদ শিল্পীর বুঝি এখানেই সার্থকতা। এই আকর্ষণীয় প্রচ্ছদটি আমার ভীষণ পছন্দ হয়েছে। ▪️নামকরণঃ বইয়ের নামকরণেই মনের ভিতরে প্রেম প্রেম আমেজ চলে আসে। এই যে, বইয়ের নাম কেনো এক কাপ কফি জানতে ইচ্ছে হয়না? এই নামে বইটি যখন দেখি আমরাও এমন অনূভুতি হয়ে ছিলো। বইটি যখন পড়া শুরু করি নামকরণটি যথাযথ মনে হয়েছে। ▪️কাহিনী সংক্ষেপেঃ ওসমান সাহেব আর জয়ার মেয়ে ফারিহা, পেশায় একজন ডাক্তার। বর্তমানে একটা হাসপাতালে নিযুক্ত আছে। বাবা মায়ের আদরের হলেও ইদানীং তাকে কথা শুনতে হচ্ছে। কথা শুনতে হচ্ছে এর প্রধাণ কারণ হলো বিয়ে। একজন ডাক্তার পাশ করা মেয়ে যখন বিয়ে করে না তাকে কথা শুনতেই হয়। জয়ার বান্ধবীর মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা সুখে শান্তিতে সংসার করছে। আর এদিকে জয়া তার ফারিহাকে বিয়ের কথা বললেই চেঁচামেচি শুরু করে। ফারিহা অবশ্য দুটি অদ্ভুত স্বভাব আছে। এক, সে রুক্ষ মেজাজি, দুই কাউকে পাত্তা দেয়না। তার এমন স্বভাবের জন্য কখনও প্রেম করতে পারেনি। অবশ্য দুটি অদ্ভুত স্বভাব আছে। এক, সে রুক্ষ মেজাজি, দুই কাউকে পাত্তা দেয়না। তার এমন স্বভাবের জন্য কখনও প্রেম করতে পারেনি। প্রেম মানেই তার কাছে আদিখ্যেতা। বন্ধু-বান্ধব এর প্রেম দেখলে নাক ছিটকিনি দিতো। যে, জীবনে প্রেম করেনি তার তো প্রেমের মর্ম বোঝার কথা না। তার এমন ভাবগতিক দেখে জয়াকেই পাত্র খোঁজার মিশনে নামতে হয়। জয়ার পাত্র খোঁজার মিশনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জামির। জামিরের পরিচয় বললে ফারিহার ভাই রাব্বীর বন্ধু। জামির সহায়তায় দেখা মিলে রুবাইয়েতের। রুবাইয়েতও এমবিবিএস শেষ করে এখন পোষ্ট গ্র্যাজুয়েশন করার চেষ্টায়। রুবাইয়েতের জীবনে পড়ালেখা, পরীক্ষা ছাড়া আর কিছুই নেই। স্বভাবে সেও ছিল কিছুটা চাঁপা। একই স্বভাবের মানুষ যখন একসাথে হয় পরিস্থিতি তখন কেমন ছিলো? তাদের প্রথম দেখাই বা কেমন ছিলো? শেষ পর্যন্ত কি তাদের বিয়েটা হয়? চা কফির ল ড়া য়ে কেই বা জিতল? ▪️পাঠ প্রতিক্রিয়াঃ লেখিকা তাবাসসুম নাজের বই এই প্রথম পড়ালাম৷ বলা বাহুল্য, লেখিকার লেখা আগে পড়া হয়নি বিধায় বইটি কেমন হতে পারে তা নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। সমকালীন উপন্যাস খুব একটা পড়া হয়না। বেশকয়েকটা সমকালীন উপন্যাস পড়ে আশাহত হয়েছি। এই বইটা পড়ার দুইটা কারণ আছে, এক রম্য রোমান্টিক আর দুই প্রচ্ছদ। রোমান্টিক জনরার ব্ই পড়েছি তবে রম্য রোমান্টিক! রম্য রোমান্টিক দেখেই মনে হয়েছিল একবার পড়ে দেখা উচিত। বইটির প্লট, প্রচ্ছদ, নামকরণ সব মিলিয়েই চমৎকার একটি বই। আপনি যেকোনো সম্পর্কেই জান না কেনো এক্সপেক্টেশন থাকবেই। প্রেম ভালোবাসা পছন্দ না করা মেয়েটাও যত্ন চায় ভালোবাসা চায়। তবে মিলের থেকে বেশী অমিলের মাঝে যখন ভালোবাসাটা হয়ে যায় তখন দুজন মানুষের মাঝে ভুল বোঝাবুঝি বেশী হয়। রুবাইয়েত আর ফারিহার প্রথম দেখা হওয়াতেই বুঝে গেছিলাম দুই মেরুর দুই জন মানুষ। ফারিহা; প্রথম দেখাতেই যেমন রুবাইয়েতকে পছন্দ করে ফেলে। ফারিহা চেয়েছিল ছোট ছোট জিনিসগুলো উপভোগ করতে। রুবাইয়েতের কাছ থেকে কিছু লাল গোলাপ, হয়ত ফুলের মালা খোপায় পড়িয়ে দিবে, তারা পাশাপাশি হাত ধরে হাঁটাহাঁটি করবে। কিন্তু রুবাইয়েত চরিত্রটা যে বেল আনরোমান্টিক। সে তো এসব বুঝেনি। ফারিহার ব্ইমেলা থেকে অভিমান নিয়ে বেরিয়ে যাওয়া পড়ে মনে হয়েছে ঠিকই তো! কিন্তু রুবাইয়েতের দিক থেকে দেখলে সে তো জানেও না তার ভুল কোথায়। তবে এদের কেমিস্ট্রি আমার দারুণ লেগেছে।একটুতেই ফারিহার গাল ফুলানো, রুবাইয়েতের তা ধরতে না পারার ব্যাপারগুলো, ফারিহার নাম্বার মাইনাস করা, প্রশ্নের লিস্ট, রাগ, অভিমানের মাঝেও তাদের খুনসুটি ভীষণ উপভোগ করেছি। তাছাড়া জামীর চরিত্রটিকে আমার ভীষণ ভালো লেগেছে। বেচারা ঘটকালি করতে গিয়ে ফেঁসে গেছে, পুরো উপন্যাসে তার উপস্থিতি আমাকে ভীষণ হাসিয়েছে। সবচেয়ে বেশি মজার লেগেছে ফারিহার মা জয়াকে৷ শুরু থেকেই জয়ার কাজে, কথায় হাসতে বাধ্য হয়েছি। বাবা মায়ের থেকে ভালো সন্তানকে আর কে চিনে? ফারিহাকে নিয়ে চিন্তা করাটা আমার কাছে যথাযথই লেগেছে। ছোট একটি উপন্যাসিকায় লেখিকা ফুটিয়ে তুলেছেন বর্তমান সময়ের অবস্থান ।‌ নতুন নতুন প্রেমে পড়লে অনেক এক্সপেক্টেশন তৈরি হয়। সেগুলো যে সব সময় পূরণ হবে না। সম্পর্কে সমঝোতা এবং বোঝাপড়া থাকাটা অনেক দরকার। মাঝে মাঝে মান অভিমানের জন্য সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ▪️জনরা বিশ্লেষণ: রম্য- রোমান্টিক কে আলাদা ভাবে বলতে গেলে আমার কাছে রম্য ই বেশি মনে হয়েছে। সব ধরনের পাঠকের জন্য উপযোগি। বইটি পড়তে আমার চমৎকার লেগেছে। ▪️প্রকাশনিঃ চলন্তিকার প্রোডাকশন কোয়ালিটি সবসময় চমৎকার । "এক কাপ কফি আর তুমি আমি" বইয়ের বাইন্ডিং, প্রিন্টিং চমৎকার। পেইজের গুণগত মান, মার্জিন, ফ্রন্ট সাইজ, যতিচিহ্নের ব্যবহার ইত্যাদি সন্তোষজনক। তবে কিছু টাইপিং মিস্টেক নজরে পড়েছে। আশা করি পরবর্তী এডিশনে আর তা থাকবে না। ▪️প্রিয় কিছু উক্তিঃ ১. কারেন্ট চলে গেলে কে কাকে পথ দেখাবে? কে কার ভরসা হবে? নাকি এক জায়গায় দাঁড়িয়ে দুজন দুজনকে ঠেলাঠেলি করবে শুধু? (রুবাইয়াত পৃ: ৫১) ২. রুবায়েতের ইচ্ছে হল জামীকে সপাটে জড়িয়ে ধরে একটা কিস করে! হাতের নাগালে নাই বলে এ যাত্রায় জামী বেঁচে গেল। ( পৃ : ৬০) ৩. সবাই পরে, মাথায় ফুলের ব্যান্ড। ও ঐ এ্যান্টেনা। ওগুলো পড়ো বলেই মাথায় এত আজগুবি ভাবনা আসে। সব মেয়ের মাথায় একটা করে এন্টেনা। মনে হয় এলিয়েন কনভেনশনে এলাম। ( ফরিহা, রুবাইয়াত পৃ : ৮৭) ▪️উপসংহারঃ লেখকের সুন্দর পরিচ্ছন্ন, সাবলীল, ঝরঝরে বর্ননা চমৎকার লেগেছে। সব মিলিয়ে দারুণ সময় কেটেছে। কিন্তু বইটা যেন জলদি শেষ হয়ে গেল। তাদের আরো কিছু সময়ের জন্য পেলে মন্দ হতো না। লেখিকা তাবাসসুম নাজ এর পরবর্তী বইয়ের জন্য শুভকামনা। রেটিং: ৪.৫/৫

liz****com
liz****com ভেরিফাইড
21 Aug 2024

#বুক_রিভিউ সভ্য মানুষেরা নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। বই: এক কাপ কফি আর তুমি আমি লেখক: তাবাসসুম নাজ প্রচ্ছদ: মো: সাদিত উজ জামান প্রকাশনী: চলন্তিকা রিভিউতে: ফাহারিয়া লিজা ★বইয়ের নামকরণ ও প্রচ্ছদ: ফারিহা চায়ের ভক্ত আর রুবাইয়েত কফির ভক্ত। কিন্তু বইয়ের নাম কেন এক কাপ কফি জানতে ইচ্ছে হয় না? এর উত্তর লুকিয়ে আছে বইয়ের পাতায়। বইটি পড়ে বইয়ের নামকরণ পার্ফেক্ট মনে হয়েছে। বইয়ের দিকে তাকালেই একরাশ প্রশান্তি এসে যায়। কি স্নিগ্ধ একটা প্রচ্ছদ! ★বইয়ের ফ্ল্যাপ থেকে : গল্পটা ফারিহা আর রুবাইয়েতের। ফারিহা চায়ের ভক্ত। রুবাইয়েত চা খায় না তেমন, কফির ভক্ত। ফারিহা চা খেয়ে দিব্যি ঘুমাতে পারে। রুবাইয়েতের ঘুমের অসুবিধা হয় চা খেলে। ফারিহা পরীক্ষার আগের রাতে সারারাত কাঁদে আর পড়ে। রুবাইয়েত পরীক্ষার আগের রাতে পড়েই না। ঝগড়া হলে ফারিহা কেঁদেকেটে আগেই সরি বলে নেয়। রুবাইয়েত সরি কখনো বলে না। ফারিহা বকবক করে মাথা ধরিয়ে দিতে পারে। রুবাইয়েত কথা খুব কম বলে। ফারিহা গলগল করে মনের কথা সব প্রকাশ করে দেয়। রুবাইয়েতের মনের ভাব প্রকাশে অনীহা রয়েছে। তাহলে? দুই মেরুর বাসিন্দা ফারিহা ও রুবাইয়েতের বিয়ের কথা যখন উঠল, তখন যত হাস্যরসাত্মক কাণ্ডকারখানা ঘটল, জানবার জন্য ‘এক কাপ কফি আর তুমি আমি” পড়বার আমন্ত্রণ রইল। ★পাঠ-প্রতিক্রিয়া: "এক কাপ কফি আর তুমি আমি" বইটা রম্য রোমান্টিক জনরার একটি উপন্যাসিকা। এই প্রথম লেখকের বই পড়েছি, সবমিলিয়ে ভালোই লেগেছে। রম্য জনরার বই পড়তে আমার ভালো লাগে। রম্যের সাথে রয়েছে কিঞ্চিৎ রোমান্টিকতার ছোঁয়া। মা-বাবা সবসময় তাদের সন্তানের কল্যাণ চায়। ফারিহার মাও তার ব্যাতিক্রম হয়। মেয়ের জন্য সুপাত্রের সন্ধানে জামির সাহায্য নেয়। জামি আর জয়ার কথোপকথনের অংশটা বেশ ভালো লেগেছে। এই বইয়ের অন্যতম মজার চরিত্র হচ্ছে জামী। তার কারণে উপন্যাসিকায় অন্যরকম এক মাত্রা যোগ হয়েছে। বেশ কিছু জায়গায় হাসতে হাসতে শেষ। অনেকে অন্যের উপকার করতে গিয়ে এমন নানা বিড়ম্বনায় পড়ে। ফারিহার কিছু কর্মকান্ড অদ্ভুত, যা আপনাকে হাসাতে বাধ্য করবে। একে-অন্যের সাথে নানা খুনসুটি ভালোই উপভোগ। প্রতিটি মেয়ে চায় তার ভালোবাসার মানুষটা তাকে ছোট ছোট কিছু উপহার দিক। তাকে খুব যত্নে রাখুক, তার ছোট ছোট কিছু আবদার পূরণ করুক। এই নিয়ে ফারিহার মান-অভিমান হতে পারে, স্বাভাবিক। মান-অভিমানকে ডিঙিয়ে একসময় ভালোবাসার জয় হয়েছে। শেষেরদিকে রুবাইয়েত আর ফারিহার মান-অভিমান ভাঙার পর্বগুলো ভীষণ ভালো লেগেছে। ★শব্দচয়ন ও বানান: লেখক বেশ সুন্দর সহজ, সাবলীল ভাষায় বইটি লিখেছেন। তবে ২/১ টা বানানের ক্রুটি লক্ষণীয় কিংবা টাইপিং মিস্টেকও বলা চলে। ৫৯ পৃষ্ঠায় সন্তস্ট আছে হবে সন্তুষ্ট*। ★সর্বশেষ আলোচনা: রম্য রোমান্টিক জনরার বইটিতে বিবাহ নিয়ে যেমন নানা হাস্যকর বিষয় তুলে ধরা হয়েছে, ঠিক তেমনই বর্তমানে সময়ে প্রেম-ভালোবাসার কয়েকটি দিকও। লেখকের লিখনশৈলী এককথায় অপূর্ব। বইয়ের জন্য দারুণ একটা প্লট নির্বাচন করেছেন। সাধারণের মধ্যেও অসাধারণ! যারা রম্য কিংবা রোমান্টিক জনরার বই পড়তে পছন্দ করেন; তারা এই বইটি পড়তে পারেন। আশা করি দারুণ সময় কাটবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)