

Buy আজ চিত্রার বিয়ে Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: সময় প্রকাশন
- Isbn: 9844582857
- Number Of Pages: 100
- Language: বাংলা
- Edition: 16th Printed, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আজ চিত্রার বিয়ে" বইয়ের ভেতরের অংশ থেকে নেয়া: শায়লা বানুর সব শখই মনে হয় পূরণ হতে যাচ্ছে। খুবই আশ্চর্যজনকভাবে আমেরিকা-লন্ডন গ্রুপের একজন পাত্রের সঙ্গে যােগাযােগ হয়েছে। চিত্রা কার্জন হল থেকে যাচ্ছিল ইউনিভার্সিটি লাইব্রেরিতে। এর আগের দিন বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে। সে সাবধানে ফুটপাত দিয়ে যাচ্ছে। হঠাৎ তার পাশ ঘেঁষে একটা পাজেরাে জিপ গেল এবং তাকে পানিতে-কাদায় মাখামাখি করে ফেলল। এরকম পরিস্থিতিতে গাড়ি কখনাে দাঁড়ায় না। দ্রুত চোখের আড়াল হয়ে যায়। চিত্রার ব্যাপারে সেরকম হলাে না। গাড়ি একটু সামনে গিয়েই ব্রেক কষে দাঁড়াল। গাড়ি যে চালাচ্ছিল সে নেমে এল (অত্যন্ত সুপুরুষ এক যুবক। গায়ের রঙ সাহেবদের মতাে। উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি। পরনে মার্ক এন্ড স্পেনসার কোম্পানির গাঢ় নীল ব্লেজার | যে নেমে এল তার নাম আহসান খান। মেরিন ইঞ্জিনিয়ার। এই হলাে যােগাযােগের সূত্র......
রিভিউ ও রেটিং (Review & Rating)
হুমায়ুন স্যারের অসাধারণ একটি বই

যতবার পড়ি ফরিদার জন্য খারাপ লাগে।বিন্দুমাত্র ভালোবাসা না নিয়ে,শুধুমাত্র একদিকের ভালোবাসা দিয়ে অন্তত সংসার হয় না।তবে শেষটা এমন নাও হতে পারত।ছোটবেলায় এ বইয়ে কুমড়া ফুলের বড়ার কথা পড়ে,এ বড়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম।এমনিতেও হুমায়ূন আহমেদ এর গল্পে খাবারের বর্ণনা এমনভাবে দেয় যে খেতে ইচ্ছা করে।আহা,রহমান সাহেব!পৃথিবীতে ব্যাতিক্রম মানুষগুলো সবচেয়ে বেশী একা হয়।সবসময়।সমস্যার সাথে যুদ্ধ না করে সমস্যা থেকে পিছু হটলে সমস্যা আরো বেড়ে যায়।একদিকে মৃত্যু,আরেকদিকে কত আনন্দ,নতুন একটা জীবনের সূচনা।"কেউ আমার জন্য অপেক্ষা করে থাকবে এটা আমি চাই না।আমি সবার জন্য অপেক্ষা করব,কিন্ত আমার জন্য কেউ যেন অপেক্ষা না করে।"বুদ্ধি খারাপ না,ভালই।"কেউ তার সংগে বসে সুখ-দুঃখের কোনো কথাও বলে না।কিছু কিছু মানুষ হঠাৎ ছায়া হয়ে যায়।মানুষটার অস্তিত্ব থাকে না।শুধু ছায়া ঘুরে বেড়ায়।""মেয়েরা আবার দুঃশ্চিন্তা করতে খুব পছন্দ করে।দুঃশ্চিন্তা করার কোন বিষয়ই না,এমন সব নিয়েও তারা দুঃশ্চিন্তা করে।আমার নিজের মাকে দেখেছি তো বেচারী মারাই গেছেন দুঃশ্চিন্তা করতে করতে।"ঘটনা আমার ক্ষেত্রে কিছুটা সত্য বলা যায়।নারিকেল আর চিংড়ির রান্নাটা কোন একসময় করে দেখা যায়।"মতলববাজ পুরুষ বোকা মেয়ে পছন্দ করে।""ভয়ংকর কিছু করার আগে মানুষ শান্ত হয়ে যায়।"প্রকৃতির মতো।একটা ঝড়ের আগে প্রকৃতি অতিরিক্ত শান্ত হয়ে যায়।কাউনের চালের পায়েসের কথা বলা হয়েছে।কাউনের চাল দেখলেও মনে নাই। "আমার নিজের কোন ভাই নাই,তারপরেও আমি বুঝতে পারছি যে কোনো বোনের অধিকার আছে বিপদে পড়লে তার ভাইয়ের কাছে আসা।" আমি ভাবছি আমি শায়লার জায়গায় থাকলে কি করতাম?সমস্যা হচ্ছে বোকা মানুষ থেকে সবাই দূরে থাকতে চায়।যতই বোকা হোক,আমি তাড়াতাম না।মানুষকে বোঝা বেশকঠিন।তাই নিজেকে বুঝি আগে ভালোমত।আর অন্য মানুষের জায়গায় বসিয়ে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করি।"কিছু ছেলে আছে যাদের পছন্দ করা যায় কিন্ত বিয়ে করা যায় না।"আসলেই।এখন এ লাইনটা বেশ সত্য মনে হচ্ছে।"এমনভাবে সে তাকায় যেন তার কিছুই নেই।"মানুষটা ডুবে যাচ্ছে।তুই অবশ্যই তাকে টেনে তুলবি।"হুমায়ূন আহমেদ কি তার নিজের কথা বললেন?মানুষ রহস্যময় তার মাঝে পুরুষ মানুষকে আরো রহস্যময় মনে হয়।যখন মানুষ নিজে জানে না সে কি চায় তখন এর চেয়ে গ্যাঞ্জাম আর কিছু নাই।"শরীরের ভালোবাসা তুচ্ছ করার বিষয় না।শরীর বেশির ভাগ সময় মনের সমস্যা ভুলিয়ে দেয়।"তবে কিছুক্ষণের জন্যই।এরপর আবার ফিরে আসে মনের সমস্যা।"এত বড় একটা খবর তাকে না দিয়ে সে তার বাবাকে কি কারণে দিল।"রহমান সাহেব মানুষটা যে খাঁটি এটা তার মেয়েরাও ভালোমতই জানে।কয়জন আর এ নির্ভেজাল সত্তা ধরে রাখতে পারে?এ পারাটাও বড় গুণ। "সংসারে নিজেকে অপ্রয়োজনীয় এবং তুচ্ছ মনে হচ্ছে।" জীবনের কোন না কোন সময় এসে সবারই এ বোধটা হয়,বিশেষ করে মাদের।"কাজ খুঁজে নিয়ে কাজ করার মতো মেয়ে মীরা না।"আমি যেমন আগে অনেক কাজেও কোন কাজ খুঁজে পেতাম না।শীর্ষেন্দুর ঘুনপোকা বইটা পড়তে ইচ্ছা করতেছে।কাঠালচাপা বোধ কি অই ফুলগুলো যেগুলো বোতলে ভরে করে রাখা হয়?"ছাল নাই কুত্তার বাঘের মতো ডাক।"বাজে একটা বাক্য যদিও।কাউকে অপমান করার জন্য বললে বেশ ভালো অপমানই হবে।"আপাকে দেখে মনে হয় সাহস নেই।কিন্ত তার অনেক সাহস।"নিজেকে দাবিয়ে না রাখলে এ ব্যাপারটা অনেক আগেই বুঝতে পারতাম।"যে কোন শুভ কাজে প্রিয়জনদের পাশে রাখতে হয়।"প্রিয়জন চেনাই হচ্ছে মুশকিল।কারা প্রিয়জন আর কারা না এটাই বোঝা যায় না।কচুর লতির সংগে কুচি কুচি করে কাঠাল বিচি আম্মু রান্না করছিলো।আসলে স্বাদ।"ফরিদার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে কোনো তুচ্ছ জিনিস পেয়েও সে খুশি হয়।অল্পে সন্তুষ্টি চমৎকার ব্যাপার।"লম্বা লাউ মিষ্টি হয়।গোল লাউ দেখতে ভালো,কিন্ত খেতে ভালো না।"এটা সত্যি কিনা আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে।কাকলাস মানে কিন্ত আসলে টিকটিকি।
খুবই ভালো ছিল!"
One of my fav books. Ordered this as a gift for my little sister. Thanks to Rokomari for their fast delivery. They literally delivered within 7 hours.

আমি রিভিউ দিবো খুবই ছোট করে। চমৎকার পরিছন্ন একটি গল্প৷ গল্পের নায়িকা চিত্রা হলেও তার মা শায়লা বানুর চরিত্রটা আমার কাছে বেশি ভালো লেগেছে৷ একদম সাবলিল ভাষায় শায়লার চরিত্রটা। ঠিক আমাদের মায়েদের মতন, আদর শাসন, সন্তানের জন্য উচ্চাকাঙ্খা এই সব কিছুই আমাদের মধ্যবিত্ত সমাজের মায়েদের চরিত্র তুলে ধরে। রহমান সাহেবের চরিত্রটা গোবেচারা মধ্যবিত্ত পিতার মতন। সত্যি দারুন ছিলো।জহির আর ফরিদার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়া ফরিদা আর তার দুঃখজনক অপমৃতু্্য। মোট কথা অসাধারণ ছিলো এক কথায়💖
প্রশ্ন ও উত্তর (Q/A)
পৃষ্ঠা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১০০। ধন্যবাদ।
পৃষ্ঠা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১০০। ধন্যবাদ।






















