

Buy অগ্রহায়ণ Online in Bangladesh
লেখক: তাজবীরা তাক্বিয়া
- Author: তাজবীরা তাক্বিয়া
- Publisher: মৃদুল প্রকাশন
- Isbn: 978-984-98642-5-7
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, February 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
চলতে শুরু না করলে পথ হারাবার ভয় থাকে না। কিন্তু তাতে গন্তব্যে পৌঁছানোর আশাও ফুরিয়ে যায়। মৃত্যুপথযাত্রী মানুষ কারও কাছ থেকে বিদায় নেয় না। মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে। গ্রাস করে তখন ভয় নামক অনুভূতি। মৃত্যু ভয়াবহ নয়, কুৎসিতও নয়। এর সৌন্দর্য জন্মের চেয়ে আসলে কোন অংশে কম নয়। এই অংশের সাথে পরিচিত নই বলেই আমরা একে এত ভয় পাই। যাইহোক, প্রিয় পাঠক লেখক তাজবীরা তাক্বিয়া- এই সবকিছুর সংমিশ্রণ ঘটিয়ে উপন্যাসটি লেখার চেষ্টা করেছেন মাত্র। আমার বিশ্বাস- পাঠক, সহজেই তার গল্পের পট-পরিক্রমা বুঝতে সক্ষম হবে। এবং গল্পের মোহনীয় নির্যাসে বার বার পড়তে ইচ্ছে করবে। অবশ্যই ভুল-ত্রুটি মাজর্নীয়। ধন্যবাদ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ইদানীং বই তেমন একটা পড়া হয়না, তাও সাম্প্রতিক সময়ে যতগুলো পড়েছি তার মধ্যে এইটা কিভাবে যেন “ঠোঁটে মুখে লেগে থাকা”র মতো মনে লেগে গেল!! এই উপন্যাসের প্লট, কাহিনী, বিস্তার, চরিত্র এবং স্থান সবই ছিল মায়াভরা স্বপ্নের মতো। গল্পে উমা এবং আমিদেব বর্মনের দ্বন্দ্বময় অন্তর্ভুবন আর শুরু থেকে শেষের দিকে আসতে গল্পের নাটকীয় ইউটার্ন যেকোন পাঠককেই আবেগপ্রবন করে তুলবে! এই বইটা পড়তে গিয়ে শুরুতে কেমন যেন একটা শক লাগার মতো অনুভূতি হয়েছিল!! শব্দ নিয়ে এমন জাদু খেলা অনেকদিন বাদে সামনে পড়লো! “প্রেমকে চিনবার চৈতসিক এখনো হয়নি, তথাপি প্রেমকে যেভাবে বুঝি তা হচ্ছে- টান, সেটা আকর্ষণে কি অপূর্ণতায়, তা এখনো জানি না। ” ফ্লাপের প্রথম ভাগেই ক্ষুদ্র পরিসরে সৃষ্ট এই ধোয়াশার মধ্যে দিয়ে গেলে নিজ থেকেই পুরো বইটি পড়বার একটা মানসিকতা তৈরি হয়ে যায়! নিতান্ত বস্তুনিষ্ঠভাবে দেখলে যেকোন বই বাক্যের সমষ্টি ছাড়া কিছু নয়, শব্দের সমন্বয়ে গড়া সে বাক্য প্রয়োগের মুনশিয়ানা ও লেখকের অভিজ্ঞতার মিশেলেই সৃষ্টি হয় শিল্প নৈপুণ্যের। আর এই বইটির শব্দচয়ন আর শব্দ বিন্যাস এক কথায় অসাধারণ, কোথায় যেন ছুঁয়ে যায়, তবে ছেড়ে যায় না; এর রেখে যাওয়া রেশ কাটতে চায় না যেন! আর হ্যাঁ, গল্পের মধ্যে আছে উমাকে লেখা আমিদেবের ৭টা চিঠি। চিঠিগুলো ছিলো যেন গল্পের অক্সিজেন!! শব্দচয়নে কিংবা বিন্যাসে অথবা অনুভবের গহীন থেকে হৃদয়ানুভূতির গভীরতম প্রকাশে চিঠিগুলো ছিল অনবদ্য রচনা!! প্রথম চিঠিটা পড়তে গিয়েই আটকে গিয়েছে চোখ! প্রত্যেকটা চিঠিই ছিল যেন শব্দের বুননে একেকটা মায়ার জাল। একেকটা চিঠি যে ঠিক কতটা মায়ার ঘোর তৈরি করতে পারে তা বইটা না পড়লে বোঝা কঠিন! পুরো উপন্যাসে লেখিকা এতটাই মায়ার চাদর ছড়িয়ে দিয়েছেন যে বইটি পড়ে শেষ করার পরেও এর প্রতি যেকোন অনুভূতি সম্পন্ন পাঠকের হৃদয় নিবিষ্ট হয়ে থাকবে অনেকক্ষণ! অনবদ্য এ সৃষ্টির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সৃজনশীল অঙ্গনে নিজের আবির্ভাব বেশ জোড়ালোভাবেই জানান দিয়েছেন তাজবীরা তাক্বিয়া!! বি.দ্রঃ বইয়ের রিভিউ দেয়ার মতো আমি কোন পড়ুয়া কিংবা যোগ্য ব্যক্তি না, তবে বইটা পড়ে দেখতে পারেন, যে কয়েকবার এখনো পর্যন্ত বইটা পড়েছি তাতে বইটা পড়ে নিরাশ যে হবেন না সে কথা দায়িত্ব নিয়েই বলতে পারি! আর যদি পড়তে গিয়ে বইটার মায়ায় মোহাবিষ্ট হয়ে যান তবে সে দায়ভার কোনভাবেই আমার না, পুরোপুরি লেখিকার!!
সুন্দর উপন্যাস, সুন্দর আয়োজন....






















