রাইটিং থেরাপি
বই কালেকশন

Buy রাইটিং থেরাপি Online in Bangladesh

লেখক: শারিন সফি অদ্রিতা

4.88
(65 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শারিন সফি অদ্রিতা
  • Publisher: ইফফাহ পাবলিকেশন্স
  • Number Of Pages: 288
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 330৳ 44025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বই সম্পর্কে:যেভাবে শরীর অসুস্থ হয়, তেমনি আমাদের আত্মাও অসুস্থ হতে পারে। গুনাহের ভার, হিংসা, রিয়া, লোভ কিংবা হতাশার আঁধারে অন্তর যখন ভারাক্রান্ত হয়ে পড়ে, তখন তারও প্রয়োজন হয় চিকিৎসার। অথচ আত্মার এই চিকিৎসাটাই আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি।'রাইটিং থেরাপি' বইটি সেই আত্মিক চিকিৎসার এক মনোমুগ্ধকর দিকনির্দেশনা। লেখিকা শারিন সফি অদ্রিতা সহজ অথচ গভীর ভাষায় দেখিয়েছেন—কীভাবে চিন্তার জগৎকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা যায়, কীভাবে দুআ, জীবন্ত জিকির ও কুরআনের আলোয় অন্তরকে দৃঢ় ও প্রশান্ত রাখা যায়, এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে কেমন করে একজন মুমিন নিজের দিনগুলোকে প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারেন। সাত অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ের প্রতিটি অধ্যায় যেন একেকটি আত্মিক থেরাপি-যা পাঠকের অন্তরকে আলোয় ভরিয়ে তুলবে, ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.88
(65 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Fahim Munayem
Fahim Munayem ভেরিফাইড
24 Jun 2026

বইটি খুবই উপকারি যারা হতাশায় আছেন তাদের কে খুব সাহায্য করবে

Review Upload 1
Review Upload 2
may****com
may****com ভেরিফাইড
31 Mar 2026

বই: রাইটিং থেরাপি লেখিকা: শারিন সফি আদ্রিতা প্রকাশনী: ইফাহ পাবলিকেশন আসসালামু আলাইকুম। "রাইটিং থেরাপি" নামটা দেখা মাত্রই মনে হয়েছে এ আর কি অন্য সব বইয়ের মতো লিখা লিখির কিছু হবে। কিন্তু না বইটি পড়ার পর বুঝতে পেরেছি এটা আসলে অন্তরের থেরাপি! এটা সেই থেরাপি যা কেউ পড়ার পর উপলব্ধি করতে পারবে ইন শা আল্লাহ। যখন চারপাশের দুঃখ, কষ্ট, হতাশা, অবহেলা, অযত্ন আমাকে গ্রাস করে ফেলেছে। না আমি পারছি আমার কষ্টের কথা কাউকে বলতে না পারছি সহ্য করতে! আমি আমার আমিটাকে হারিয়ে ফেলেছিলাম দিনের পর দিন!! তখন আমার এক প্রিয় মানুষ আমাকে বইটি পড়ার ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ্। বইটি আমার জন্য ওষুধের চেয়ে অনেক দামি। লিখিকা যেনো বইটি আমার জন্য লিখেছেন। এতো সুন্দর সাবলীল ভাষায় তিনি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ। বইটির সাতটি অধ্যায় যা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আল্লাহ কোরআনে আমাদের ধর্য্য ও তাওয়াক্কুল করার কথা বার বার স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু তাও আমরা হতাশায় নিমজ্জিত!আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। বইটি আপনাকে আপনার করণীয় ও বঞ্চনীয় সম্পর্কে সঠিক ধারণা দিবে। বইটি যত পড়েছি ততো আমি মুগ্ধ হয়েছি! এটি অন্য সব বইয়ের মতো শুধু পড়ে শেষ করার মতো না। এটি বাস্তবিক জীবনে প্রয়োগ করার জিনিস।বইটি আমার নিত্যদিনের সঙ্গী আলহামদুলিল্লাহ্। আমি বলবো আপনি একবার হলেও বইটি পড়ুন উপলব্ধি করুন দেখবেন আপনি যেন রবের কাছে যেতে শুরু করেছে ইন শা আল্লাহ।“রুহ্ এর থেরাপি” এই লিখাটি পড়েই বইটি পড়তে বেশি আগ্রহী হই। আসলেইতো ! আমাদেরতো রুহ্ এর থেরাপি দরকার ! বর্তমান সময়ে খুব বেশি দরকার। হতাশা, ডিপ্রেশানে ভুগছি কম বেশি সবাই ।এই বইটি প্রত্যেকের পড়া উচিত, আপনার চিন্তাধারা পরিবর্তন হবেই ইন শা আল্লাহ । বইটি আমি উপহার হিসেবে পেয়েছিলাম। পড়ার পর থেকে যার কাছ থেকে উপহার পেয়েছি আর যিনি লিখেছেন উভয়ের জন্যই মন থেকে দু’আ করছি । আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ । বি দ্রঃ আমি দুই সন্তানের জননী আলহামদুলিল্লাহ। সংসার আর সন্তান একাই সামলাতে হয়। বই পড়ার সময় আর সুযোগ থাকে না বললেই চলে! যা লিখেছি মন থেকেই লিখেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইন শা আল্লাহ।

Review Upload 1
Review Upload 2
Mayma Bhuiyan
Mayma Bhuiyan ভেরিফাইড
31 Mar 2026

বই: রাইটিং থেরাপি লেখিকা: শারিন সফি আদ্রিতা। আসসালামু আলাইকুম। প্রথম যখন ''রাইটিং থেরাপি'' নামটা দেখলাম ভেবেছিলাম হয়তো অন্য সব বইয়ের মতো লিখা লিখির কিছু হবে। কিন্তু না বইটি যে" অন্তরের থেরাপি "পরে বুঝতে পেরেছিলাম! যখন চারপাশের দুঃখ কষ্ট, ব্যথা, অবহেলা, অযত্ন, আমাকে গ্রাস করে ফেলেছে না আমি পারছি নিজের কষ্ট কাউকে বলতে না পারছিলাম সহ্য করতে! আমি মানুষটা বাহির থেকে শক্ত কিন্তু ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম দিন কে দিন! তখন আমার এক প্রিয় মানুষ আমাকে বইটি পড়ার ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ্। বইটি যেনো আমার জন্য লেখা হয়েছে! লিখিকা এতো সুন্দর সাবলীল ভাষায় প্রকাশ করেছেন! যত পড়েছি ততো আমি মুগ্ধ হয়েছি। আল কোরআনে আল্লাহ আমাদেরকে ধৈর্য ও তাওয়াক্কুলের কথা বার বার স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর পর ও বার বার আমরা হতাশায় নিমজ্জিত! লিখিকা আমাকে এমন এক ওষুধ দিয়েছেন যা আমার এখন নিত্যদিনের সঙ্গী আলহামদুলিল্লাহ্! “রুহ্ এর থেরাপি” এই লিখাটি পড়েই বইটি পড়তে বেশি আগ্রহী হই। আসলেইতো ! আমাদেরতো রুহ্ এর থেরাপি দরকার ! বর্তমান সময়ে খুব বেশি দরকার। হতাশা, ডিপ্রেশানে ভুগছি কম বেশি সবাই ।এই বইটি প্রত্যেকের পড়া উচিত, আপনার চিন্তাধারা পরিবর্তন হবেই ইন শা আল্লাহ । বইটি আমি উপহার হিসেবে পেয়েছিলাম। পড়ার পর থেকে যার কাছ থেকে উপহার পেয়েছি আর যিনি লিখেছেন উভয়ের জন্যই মন থেকে দু’আ করছি । আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ । সবাইকেই বলবো একবার আপনি বইটি পড়ুন দেখবেন আপনি যেনো রবের কাছে যেতে শুরু করেছেন। বি দ্রঃ আমি দুই সন্তানের জননী একাই বাচ্চা আর সংসার সামলাতে হয় আলহামদুলিল্লাহ্। কখনও কোনো বইয়ের রিভিউ দেওয়া হয়নি। যা লিখেছি মন থেকেই লিখেছি। বাচ্চা, সংসার সামলিয়ে বই পড়ার সময় আর সুযোগ থাকে না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইন শা আল্লাহ।

adn****com
adn****com ভেরিফাইড
30 Mar 2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইটিং থেরাপি প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন। সত্যিই এই বইটি অমূল্য একটি রতন আমার মনে হয় কোটি টাকা দিলেও এই বইটির মূল্য পরিশোধ করা যাবে না সুবহানাল্লাহ। আমার কাছে এই বইয়ের গুরুত্ব খুবই অপরিসীম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমি এ বইটি পড়েছি এবং উপলব্ধি করেছি শিখেছি জেনেছি বুঝেছি আলহামদুলিল্লাহ। এই বইয়ে প্রথম অধ্যায়ে চিন্তার জগত পরিবর্তন করতে হবে মানে এই একটা থেরাপি যে একবার পড়বে তা চিন্তার জগত অবশ্যই পরিবর্তন হবে আল্লাহু আকবার। আমি যেমন চিন্তা করমু আমার সাথে ঠিক তেমনটাই হবে আল্লাহর ব্যাপারে পজেটিভ ভাবতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় অধ্যায় জীবনকে আমল মুখী ও প্রোডাক্টিভ করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জাস্ট এই অধ্যায়টা পড়ে অবাক খুবই গুরুত্বপূর্ণ অসাধারণ থেরাপি। আমল +কাজ +ব্যায়াম সুবহানাল্লাহ খুবই উপকারী থেরাপি। তৃতীয় অধ্যায় আছে জীবন্ত জিকিরের থেরাপি মানে মানুষ যত অসুস্থ থাকুক যতই কষ্টে থাকুক যখন এই জীবন্ত জিকির গুলা পড়বে অনুভব করবে তার সমস্ত কষ্ট চলে যাবে অস্থিরতা চলে যাবে দুঃখ চলে যাবে সে অনেক সস্থি ফিল করবে আলহামদুলিল্লাহ। চতুর্থ অধ্যায় দোয়া থেরাপি দোয়া হচ্ছে ইবাদতের মগজ আল্লাহ তায়ালার সাথে একান্ত কথা বলার মাধ্যম সুবহানাল্লাহ। পঞ্চম অধ্যায় কোরআন থেরাপি। কুরআন পড়লে মানুষের মন এমনিতেই শান্ত হয়ে যায় সে জায়গায় যখন আমরা এই অধ্যায়টা পড়ি তখন আরো কোরআনের প্রতি আকর্ষিত হয় আল্লাহু আকবার। কুরআন পড়তে ভালো লাগে ইচ্ছে জাগে। ষষ্ঠ অধ্যায় আশার থেরাপি কিভাবে মানুষ যখন হতাশায় কষ্টে জর্জরিত হয়ে শেষ পর্যায়ে চলে যায় যখন তার কোন আশা থাকে না তখন এ আশার থেরাপি টা খুবই উপকারী। সপ্তম অধ্যায় গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি এই অধ্যায়টা এই থেরাপি টা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পড়া উচিত তাহলে সে কখনো হতাশা হবে না এই গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি আমার কাছে খুবই মূল্যবান। আমি অনেক অসুস্থ থাকতাম কিন্তু এই বইটি আমাকে সুস্থ করে তুলছে আলহামদুলিল্লাহ আমি অনেক হতাশায় থাকতাম আমার মধ্যে অনেক অস্থিরতা কাজ করতো এই বইটি পড়ার পর আমার আর অস্থিরতা লাগে না। যখন লাগে এই বইয়ের একটি পৃষ্ঠা পড়লে আমি অনুপ্রেরণা পাই আলহামদুলিল্লাহ। শারিন সফি অদ্রিতা আপুর জন্য আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে দোয়া আল্লাহ আপুর সময়ের বারাকা দান করুন ইলমে বারাকাহ দান করুন । সর্ব অবস্থায় কল্যাণের সাথে রাখুন। উম্মাহার কাজ করে যেন তিনি আরও এগিয়ে যান এমন আরো অনেক উপকারী বই লিখতে পারেন। আমিন। Jannatul Adnin

880****998
880****998 ভেরিফাইড
29 Mar 2026

বই: রাইটিং থেরাপি লেখিকা: শারিন সফি অদ্রিতা প্রকাশনী: Iffah Publications পৃষ্ঠা সংখ্যা: ২৮৬ মুদ্রিত মূল্য: ৪৪০ টাকা ক্যাটাগরি:ইসলামিক আত্মউন্নয়ন মূলক বই বর্তমান সময়ে মানুষের জীবনে অস্থিরতা, হতাশা ও দুশ্চিন্তা যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এমন এক সময়ে অন্তরের প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। “রাইটিং থেরাপি” ঠিক তেমনই একটি বই, যা পাঠককে নিজের ভেতরের জগতে তাকাতে শেখায় এবং কুরআন-হাদিসের আলোকে জীবনের নানা সমস্যার সমাধানের পথ দেখায়। বইটির নাম শুনলে প্রথমে মনে হতে পারে এটি হয়তো লেখালেখি শেখার কোনো বই। কিন্তু বাস্তবে এটি আত্মার প্রশান্তি খুঁজে পাওয়ার এক অনন্য পথনির্দেশিকা। লেখিকা অত্যন্ত আন্তরিক ও হৃদয়গ্রাহী ভাষায় দেখিয়েছেন—মানুষের জীবনে দুঃখ, হতাশা ও ব্যর্থতা থাকবেই; কিন্তু সেসবের মাঝেও কীভাবে আল্লাহর দিকে ফিরে গিয়ে নতুন করে শক্তি ও আশা সঞ্চয় করা যায়, সেই পথই এই বইয়ের মূল আলোচ্য বিষয়। ⚫সংক্ষিপ্ত কথা “রাইটিং থেরাপি” মূলত আত্মিক প্রশান্তি ও জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি অনুপ্রেরণামূলক বই। কুরআন ও হাদিসের আলোকে লেখিকা খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষের মানসিক অস্থিরতা, হতাশা এবং জীবনের নানা সমস্যার সমাধানের পথ দেখানোর চেষ্টা করেছেন। বইটি পড়তে পড়তে মনে হয় যেন একজন বড় বোন স্নেহভরা কণ্ঠে সামনে বসিয়ে জীবনের গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিচ্ছেন। ⚫বইয়ের বিষয়বস্তু রাইটিং থেরাপি বইটিতে মোট সাতটি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট ছোট অনুচ্ছেদের মাধ্যমে সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরা হয়েছে। অধ্যায়গুলো হলো— চিন্তার জগত পরিবর্তন করুন, জীবনকে আমলমুখী ও প্রোডাক্টিভ করুন, জীবন্ত জিকিরের থেরাপি, দুআ থেরাপি, কুরআন থেরাপি, আশার থেরাপি এবং গল্পে গল্পে অনুপ্রেরণা থেরাপি। প্রতিটি অধ্যায়ে কুরআন ও হাদিসের আলোকে মানুষের মানসিক অস্থিরতা, হতাশা ও জীবনের নানা সমস্যার সমাধানের পথ দেখানো হয়েছে। পাশাপাশি বাস্তব জীবনে কীভাবে আল্লাহর উপর ভরসা রেখে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া যায় এবং কীভাবে জিকির, দোয়া ও কুরআনের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন করা যায়—সেসব বিষয়ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ⚫বইটির বিশেষ দিক এই বইটির অন্যতম বিশেষত্ব হলো এর সহজ ও হৃদয়স্পর্শী উপস্থাপনাভঙ্গি। লেখিকার ভাষা খুবই সাবলীল ও আন্তরিক, ফলে পাঠক সহজেই লেখাগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে। অনেক জায়গায় এমনভাবে প্রশ্ন ও ভাবনার খোরাক দেওয়া হয়েছে, যা পাঠককে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে বাধ্য করে। আরেকটি ভালো দিক হলো গুরুত্বপূর্ণ লাইনগুলো বোল্ড করে দেওয়া হয়েছে, ফলে সেগুলো সহজেই চোখে পড়ে এবং পাঠকের মনে গভীরভাবে প্রভাব ফেলে। ⚫লেখিকা সম্পর্কে শারিন সফি অদ্রিতা একজন পারদর্শী ইসলামি লেখিকা, যিনি সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় পাঠকদের জীবন ও আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত করতে পারেন। তার লেখার মূল শক্তি হলো বাস্তব জীবন ও ইসলামের শিক্ষাকে সুন্দরভাবে একত্রিত করা। ⚫প্রকাশনী সম্পর্কে Iffah Publications বাংলাদেশের পরিচিত ইসলামি প্রকাশনী, যা মানসম্মত বই প্রকাশের জন্য খ্যাত। Iffah Publications থেকে প্রকাশিত বইগুলো সাধারণত অত্যন্ত মানসম্মত ও সুন্দর।“রাইটিং থেরাপি” তাদের প্রকাশিত একটি সুন্দর ও প্রভাবশালী বই। ⚫পাঠপ্রতিক্রিয়া “রাইটিং থেরাপি” বইটি পড়তে গিয়ে মনে হয়েছে এটি শুধু একটি বই নয়, বরং আত্মিক উন্নতির একটি পথনির্দেশিকা। বইটি আমাকে শিখিয়েছে জীবনের আসল উদ্দেশ্য কী এবং কীভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা যায়। খামখেয়ালি জীবন, অলসতা ও সময়ের অপচয়ের মাঝে এই বইটি এক ধরনের শক্তিশালী রিমাইন্ডারের মতো কাজ করে। অনেক লাইন এতটাই সুন্দর ও অর্থবহ যে মনে হয়েছে সেগুলো মনে রেখে দেওয়া উচিত, যেন প্রয়োজনের সময় নিজেকেই স্মরণ করিয়ে দেওয়া যায়। ⚫বইটি কেন পড়বেন এই বইটি তাদের জন্য বিশেষভাবে উপকারী, যারা জীবনের কোনো কঠিন সময় পার করছেন, হতাশা বা দুশ্চিন্তায় ভুগছেন। এছাড়াও যারা নিজেদের জীবনকে আরও আমলমুখী ও প্রোডাক্টিভ করতে চান এবং কুরআন, জিকির ও দোয়ার মাধ্যমে অন্তরের প্রশান্তি খুঁজে পেতে চান—তাদের জন্যও এটি একটি চমৎকার পথনির্দেশিকা হতে পারে। ⚫বইয়ের মান বইটির প্রচ্ছদ, বাইন্ডিং ও পৃষ্ঠাসজ্জা যথেষ্ট সুন্দর ও মানসম্মত। গুরুত্বপূর্ণ লাইনগুলো বোল্ড করে দেওয়ায় লেখাগুলোর গুরুত্ব আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। যদিও কিছু জায়গায় সামান্য বানান বা টাইপিং ভুল চোখে পড়েছে। ⚫ব্যক্তিগত রেটিং ⭐ ৯/১০ পরিশেষে “রাইটিং থেরাপি” এমন একটি বই, যা পাঠকের মনকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দুশ্চিন্তা, হতাশা ও অস্থিরতার মাঝেও এটি নতুন আশা জাগাতে সক্ষম। যারা অন্তরের প্রশান্তি খুঁজছেন এবং কুরআন, জিকির ও দোয়ার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চান—তাদের জন্য বইটি নিঃসন্দেহে পড়ার মতো একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ। আল্লাহ লেখিকার কলমে বারাকাহ দিন এবং এই বইটিকে পাঠকদের জীবনে কল্যাণ ও পরিবর্তনের মাধ্যম হিসেবে কবুল করুন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)