

Buy অশ্লীলতার বিরুদ্ধে লড়াই Online in Bangladesh
লেখক: মাহমুদ বিন নূর
- Author: মাহমুদ বিন নূর
- Publisher: রাইয়ান প্রকাশন
- Number Of Pages: 224
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমরা গোনাহ থেকে বাঁচতে চাই। পাপমুক্ত একটি জীবন গড়তে চাই। অশ্লীলতার ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেকে নিরাপদ রাখতে চাই। আল্লাহর বিধান আঁকড়ে ধরে, ঈমানের আলোয় সজীব ও সুন্দর একটি জীবন গঠন করতে চাই। এই চাওয়াগুলো কোনো মন্দ চাওয়া নয়। বরং এই চাওয়াগুলোই প্রমাণ করে—আপনার ভেতরে সেই অমূল্য ঈমান এখনো বেঁচে আছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ। অশ্লীলতার বিরুদ্ধে লড়াই বইটি অনেক ভালো। নিজেকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখতে চাইলে লেখকের এই বইটি পড়ে দেখতে পারি অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বইটির লেখককে নেক হায়াত দান করুক এবং তাকে দ্বীনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক এবং দ্বীনের প্রতি অটল অবিচল রাখুক। আমিন
বর্তমান যোগের চারপাশে অশ্লীলতার ভরপুর, এ থেকে কেউ নিহেকে হেফাজতে রাখতে পারি, আবার কেউ পারিনা। চারপাশের অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই
অশ্লীলতার বিরুদ্ধে লড়াই বইটি বর্তমান সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতার ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। মাহমুদ বিন নূর কুরআন-সুন্নাহর আলোকে আত্মসংযম ও পবিত্র জীবন গঠনের বাস্তবসম্মত দিকনির্দেশনা দিয়েছেন। বইটি তরুণদের জন্য বিশেষভাবে উপকারী, যা গুনাহ থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টি করে। ঈমান ও চরিত্র রক্ষায় এটি এক শক্তিশালী প্রেরণাদায়ক
বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টা ছড়িয়ে পড়ছে তা হলো অশ্লীলতা। কিশোর-কিশোরী,যুবক-যুবতী, তরুণ-তরুণীদের মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি। তরুণ লেখক মাহমুদ বিন নূর ভাইয়ের লেখা সময়োপযোগী 'অশ্লীলতার বিরুদ্ধে লড়াই' বইটা এই তরুণ সমাজকে বাঁচাতে ব্যাপক ভূমিকা পালন করছে ইন শা আল্লাহ। আমি মনে করি, ছোট-বড়, প্রাপ্ত বয়স্ক,বৃদ্ধ প্রত্যেক ভাই-বোনের উচিত বইটা পড়া। প্রতিটি ঘরে এই অমূল্য রতনটি রাখা উচিত। যাতে পরিবারের প্রত্যেকে বইটা পড়তে পারে। অশ্লীল, পাপাচার, খারাপ কাজ থেকে নিজেকে লড়াই করে বাঁচাতে পারে।
বর্তমান সময়ে যখন ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে মহামারির মতো, তখন শালীনতার সাথে বেঁচে থাকার জন্য লড়াইটাও করতে হবে শক্তভাবে। এরজন্য চাই বাস্তবসম্মত গাইডলাইন। এই বইটা অশ্লীলতার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। এই লড়াই যতটা না দৃশ্যমান, তারচে' বেশি মনস্তাত্তিক। তাই নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করতে নিজের ভেতরে তৈরি করতে হবে শক্তিশালী দূর্গ। এই দূর্গ তৈরিতে সহায়ক গাইডলাইন হতে পারে এই বইটা। এখানে সবরকম অশ্লীলতাকে চিহ্নিত করে, তাদের স্বরূপ তুলে ধরে, তা থেকে নিজেকে রক্ষা করার কৌশল শিখিয়ে দেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই ধরণের বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
প্রশ্ন ও উত্তর (Q/A)
page koto??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 224। ধন্যবাদ।
page koto??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 224। ধন্যবাদ।























