

Buy বাক্সের বাইরে Online in Bangladesh
লেখক: শরীফ আবু হায়াত অপু
- Author: শরীফ আবু হায়াত অপু
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বাক্সগুলো সাধারণত আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। পরিবার থেকে, সমাজ থেকে। বাক্সগুলো আরামদায়ক—তাতে যে আমরা বন্দি আছি, সে বোধটা আসে না মোটেই। বাক্সের ভেতরে আবর্তিত হয় নাওয়া-খাওয়া-ঘুম-বংশবৃদ্ধির চক্র। নিতান্তই গৃহপালিত পাশবিক জীবনযাপন!বাক্সের বাইরেটা আলোকিত, তাতে অনেক কিছুর আসল রংটা বোঝা যায়। সেখানে বাঁচাটা কঠিন হলেও আনন্দের। বাক্সের বাইরের পথটা আপাত দুর্গম হলেও তার শেষে অকল্পনীয় প্রাপ্তি আছে।এ বইটার লেখাগুলো না গল্প, না প্রবন্ধ—দেশ, সমাজ, ধর্ম, জীবন, সম্পর্ক সবকিছুকে অন্য আঙ্গিকে দেখার প্রয়াস থেকে লেখা। বাক্সের বাইরে বাঁচার চেষ্টা করছে এমন একজন মানুষের লেখা। বাক্সের বাইরে ভাবতে চায় এমন মানুষদের জন্য লেখা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good!

শরীফ আবু হায়াত অপু ভাই কোনোরকম ভনিতা ছাড়াই বাস্তবতার ছাচে লিখতে পারেন, যা খুব একটা দেখা যায় না। উনার লেখা পড়লে যা মনে আসে- বোধ; আমার জীবন, আমার কাজকর্ম, আমার আচার-ব্যবহার, আমি কার জন্যে করছি? আমি কেন কাকে ভালো বলব কী আসলে খারাপ- এমনতর সহজ অথচ সুক্ষ্ণ বিষয়গুলো মাথায় আসে। এক দশক পরেও বইটি ভিন্নরকম আবেদন রাখে। তখনকার টাইমফ্রেমের সাথে এখনকার সময়ের সঙ্গতিটুকু ধরা যায়। এই বইটিতে একজন দা'য়ীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়।

অসাধারণ বই, ধন্যবাদ সমকালীন টিম


সেরা
সুন্দর























