

Buy নফসের ধোঁকা ও আত্মনিয়ন্ত্রণ Online in Bangladesh
লেখক: হাবীব কাদরি
- Author: হাবীব কাদরি , সা'দ কাদরি
- Publisher: দাওয়া পাবলিকেশন
- Number Of Pages: 256
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
শয়তান অহংকার করার কারণেই আল্লাহর রহমত ও করুণা থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে, অনেক ঈমানদার বান্দা বেঁচে যাবেন শুধু তাদের বিনয়ের জন্য। আমাদেরও দুটো পথের একটিকে বেছে নিতে হবে—হয় অহংকারের পথকে পছন্দ করতে হবে, নতুবা বিনয়ী হতে হবে।নিজের প্রবৃত্তি ও কামনাকে নিয়ন্ত্রণ ও সংযত করা ধর্মপরায়ণ ও ঈমান-নির্ভর জীবনযাপনের জন্যও জরুরি। প্রবৃত্তির ফাঁদে আটকা পড়ার অর্থই হলো, শয়তানের জিম্মাদারিতে চলে যাওয়া। তবে নিজের প্রবৃত্তিকে দমন করা খুব সহজ কাজও নয়। এ কাজটি করতে হলে মানসিক ও আধ্যাত্মিক সতর্কতার পাশাপাশি, এসব প্রবৃত্তির বিরুদ্ধেও আমাদের যুদ্ধ করে যেতে হবে। আল্লাহ পাক বলেন,“পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত।” [সুরা আন-নাজিআত, আয়াত: ৪০–৪১]এ বইয়ের প্রতিটি পাতায় নফসের তাড়না তথা প্রবৃত্তিকে দমন করার জিহাদের উপাখ্যানই ফুটে উঠেছে। এখানে জিহ্বাকে নিয়ন্ত্রণের জিহাদের কথা আলোচনায় এসেছে। একইসঙ্গে পর্নোগ্রাফি থেকে দূরে থাকার জন্য জিহাদ এবং অশ্লীল গান ও কবিতার বিরুদ্ধে জিহাদও আলোচিত হয়েছে। কিন্তু যুবকেরা কীভাবে এসব চ্যালেঞ্জ মুকাবেলা করতে পারবে, এ বইটির উপজীব্য বিষয় হিসেবে তা-ও আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,وَالَّذينَ جاهَدوا فينا لَنَهدِيَنَّهُم سُبُلَنا وَإِنَّ اللَّهَ لَمَعَ المُحسِنينَ“যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই আমার পথে তাদের পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।” [সুরা আল-আনকাবুত, আয়াত: ৬৯]এ আয়াতে যে পথের কথা বলা হয়েছে, তা-ই হলো আল্লাহর নৈকট্য লাভের পথ। এ বইটিতে একেবারেই প্রায়োগিক কিছু পন্থা উপস্থাপিত হয়েছে, যা অনুসরণ করে পাঠকেরা আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকতে পারবে এবং শয়তানের সাথে সার্থকভাবে লড়াই চালিয়ে যেতে পারবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

valo

খুব উপকারী একটি বই
জীবনে কিছু শিখতে হলে এই বইটি প্রয়োজন।





আত্ম নিয়ন্ত্রণে সহায়তা করবে বইটি ইন শা আল্লাহ
নফস ও শয়তানের বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। একটু সুযোগ পেলেই শয়তান আমাদেরকে বিপথগামী করে ও পাপাচারে লিপ্ত করে। নফস ও শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য অসাধারণ একটা বই “ নফসের ধোঁকা ও আত্মনিয়ন্ত্রণ” বইটি। অনুবাদক যখন আলী আহমাদ মাবরুর ভাই, তখন তো অনুবাদ নিয়ে কথায় নেই। এক্কেবারে সাধারণ পাঠকদের ভাষায় অনুবাদ করেছেন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইয়ের পেপার ব্যাক কপি আছে
প্রিয় গ্রাহক, জি, পেপারব্যাক বই স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
এই বইটা কি পেপার ব্যাক নাকি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
ই-বুকের প্রাইজ এত বেশি কেন?
Its totally depends on Rokomari.
Hard cover ta ki available?
বইটি পেপারব্যাক ও প্রিমিয়াম বাইন্ডিং।























