উসওয়াতুল লিল আলামিন
বই কালেকশন

Buy উসওয়াতুল লিল আলামিন Online in Bangladesh

লেখক: ড. রাগিব সারজানি

4.57
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. রাগিব সারজানি
  • Publisher: মাকতাবাতুল হাসান
  • Isbn: 978-984-8012-63-5
  • Number Of Pages: 656
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2020
৳ 499৳ 98049% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

গ্রন্থটিতে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, সমগ্র মানবজাতির হেদায়েতের ক্ষেত্রে তাঁর অবদানের মূল্যায়ন এবং বিশ্ববাসীর প্রতি তাঁর নির্দেশনা ও দীপ্তি প্রসারের অভিপ্রায়। পৃথিবীতে আগত শ্রেষ্ঠ মানব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গবিদ্রুপে নিমজ্জিত পাশ্চাত্য জাতির মুক্তির অভিপ্রায়ে, মিশরের ‘আল মারকাজুল ইসলামি আল-আম লিদুআতিত-তাওহিদ ওয়াসসুন্নাহ’-এর অধীনে আন্তর্জাতিক এক (সিরাত) প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়দান-বিষয়ক সেই প্রতিযোগিতার শিরোনাম দেওয়া হয় ‘فلتعرف هذا النبي’ বা ‘জেনে নিন এই নবীকে’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্বের প্রতিটি দেশে ঘোষণা প্রচার করা হয়। এই প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্বে বিভিন্ন ভাষায় রচিত একশ আশিটি গবেষণাপত্র নির্বাচিত হয়। আর যে গবেষণাপত্রটি প্রথম পুরস্কার অর্জন করে তা হলো আমাদের এই ‘উসওয়াতুল লিল আলামিন’ নামের বক্ষ্যমাণ গ্রন্থটি। অন্য কোনো গবেষণাপত্র এর সমমান বা কাছাকাছি মানের না হওয়ায় প্রতিযোগিতা পরিচালনাপর্ষদ দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বাতিল বলে ঘোষণা করেন। বইয়ের রচয়িতা ড. রাগিব সারজানির পক্ষ থেকে এই প্রয়াস ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ পরিচয় উপস্থাপনের লক্ষ্যে। যাতে প্রাচ্য-পাশ্চাত্যের মুসলিম-অমুসলিম সকল মানুষ তাঁর মহানুভবতা ও মহত্ত্ব সম্পর্কে অবগত হয়ে তাঁর ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করতে পারে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.57
(12 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
25%
3
0%
2
0%
1
0%
Romizul Hasan
Romizul Hasan ভেরিফাইড
25 Nov 2025

excellent boook

Rafiul islam Rifat
Rafiul islam Rifat ভেরিফাইড
23 Mar 2025

রাসুল সা: এর জীবনী জানতে দারুন একটা বই। এই বই টি অনেক সীরাত বইতে থেকে ভিন্ন। রকমারির থেকে নিতে পেরে খুবই ভাল লাগল।

Md Mejbaur Rahman
Md Mejbaur Rahman ভেরিফাইড
13 Feb 2025

গবেষণাধর্মী সীরাহ। এ ধরণের কাজ আরও ভালোভাবে করা যেতে পারে।

Md. Jahedul alam
Md. Jahedul alam ভেরিফাইড
05 Sep 2022

good

Mehedi Hasan
Mehedi Hasan ভেরিফাইড
04 Jul 2022

masa allah

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)