রিভিলেশন দ্য স্টোরি অব মুহাম্মদ
বই কালেকশন

Buy রিভিলেশন দ্য স্টোরি অব মুহাম্মদ Online in Bangladesh

লেখক: ড. মিরাজ মুহিউদ্দিন

4.00
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মিরাজ মুহিউদ্দিন
  • Publisher: আনোয়ার লাইব্রেরী
  • Number Of Pages: 448
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 2500৳ 2500
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মানুষ তিনি। প্রত্যাদিষ্ট নবি কিংবা রাসুলও তিনিই। চির প্রাতিস্বিক ও ঋদ্ধিক। অন্তঃস্থিত কোমলপ্রাণ ও আশ্চর্য কসমিক। দিব্যলোকের যত রোশনাই চিত্রালি প্রস্ফুটিত তাঁর অলৌকিক এষণায় ও অনুপম ব্যঞ্জনায়, চিৎবৃত্তির সৌকর্যে, ভাবে ও বিভাবে, সৌম্যে ও সৌহার্দ্য,ে শাশ্বত জীবনের স্বরূপে ও অন্তর্লীন সমর্পণের প্রগাঢ় সৌন্দর্যে।মানুষের প্রার্থিত ও কল্যাণী স্বাধীনতা, শান্তি ও প্রগতির বিস্ময়কর আধার তিনি। তাঁর সান্নিধ্য— সে মানবীয় জীবনের পরম পাওয়া। তাঁকে যারা পেয়েছেন, দেখেছেন খুব কাছ থেকে, অনুভব করেছেন স্নিগ্ধ-শীতল ঐশী পরশে, তারাই হতবাক হয়েছেন তাঁর হৃদয় নিংড়ানো অমর ওহির সঞ্জীবনী সুধায়।এই সুধা বা পরশমানিকের অন্য নাম ইসলাম। অপর নাম ঈমান। দাওয়াত ও ইসলাহে যা স্ফূর্ত ও সজীব থাকে। জিহাদে থাকে উষ্ণ অফুরান। নামাজে চিরবর্ধিষ্ণু। রোজা, হজ ও জাকাতে থাকে নিশ্ছিদ্র নিরাপদ ও ভারসাম্যময়। ইনসাফের বৈশ্বিক সিপাহসালার তিনি— এভাবে জগতের যত বাতিলের অন্তর্ধানে সতত সংগ্রামশীল ও তেজিয়ান বোররাক ও অপরাজেয় এক মহামানব তিনি— মহান আল্লাহর সর্বশেষ মনোনীত বা নাজিলকৃত ওহির অদ্বিতীয় স্মারকও তিনিই।মানবতার পরিত্রাতা বা পরাকাষ্ঠা হিসেবে তাঁর মহামুক্তির আওয়াজ বা আজান ছড়িয়েছে দিকে দিকে, আরব থেকে আজমে, কালো ও সাদায়, ধনী ও নির্ধনে এবং প্রতিটি পরমার্থিক মানুষের মর্মমূলে। তিনিই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর ‘উসওয়ায়ে হাসানা’ তথা সর্বোত্তম জীবনাদর্শের প্রতিটি পর্ব ও পর্বান্তর প্রজ্ঞান সৌরভে, প্রশ্নের তির্যকে, জিজ্ঞাসার অভীপ্সায় ও কৌতূহলের প্রতিসরণে সম্পূর্ণ নতুনত্বে ও দিগ্দিশারি অভিনবত্ব নিয়ে হাজির হয়েছে সিরাতের এই মহার্ঘ গ্রন্থটি।এই গ্রন্থটি ঠিক তেমনই, যেমনটি আপনি চান। এটি আপনার জীবনের অপ্রতিদ্বন্দ্বী গাইডলাইন তথা অনিবার্য এক অভিসারিকাও বটে। প্রিয় পাঠক, সিরাতের এই প্রকৃষ্ট ও আলোকদীপ্ত ভুবনে আপনাকে স্বাগত।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)