সিরাত ইবনে হিশাম - ১ম থেকে ৪র্থ খণ্ড (একত্রে)
বই কালেকশন

Buy সিরাত ইবনে হিশাম - ১ম থেকে ৪র্থ খণ্ড (একত্রে) Online in Bangladesh

লেখক: আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্‌ন হিশাম মুআফিরী (র)

4.85
(33 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্‌ন হিশাম মুআফিরী (র)
  • Publisher: সাবাহ পাবলিকেশন
  • Number Of Pages: 1520
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 1450৳ 290050% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সংক্ষিপ্ত বই পরিচিতিঃআবু মুহাম্মাদ আবদুল মালিক বিন হিশাম আল-মুআফিরি রহ. (মৃত্যু ২১৮ হিজরি) সিরাত রচনায় পথিকৃৎ ব্যক্তি। তাঁর রচিত ‘আস-সিরাতুন নাবাবিয়্যাহ’ সুপ্রাচীন, মৌলিক ও জগদ্বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটি বিশ্বব্যাপী ‘সিরাত ইবনে হিশাম’ নামেই সবার কাছে পরিচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হিসেবে রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মাঝে সিরাত ইবনে হিশামকে একদম প্রথম স্তরে রাখা হয়। এ কিতাব থেকে কোনো লেখক, গবেষক ও জ্ঞানপিয়াসী পাঠক আজ পর্যন্ত অমুখাপেক্ষী হতে পারেনি। এ জন্য সালাফদের লিখিত সিরাতের কিতাবাদি ও বর্তমান সময়কার রচিত সিরাত ও সিরাতবিষয়ক গবেষণাগ্রন্থে এর বর্ণনাকে প্রামাণ্য বর্ণনা হিসেবে উপস্থাপন করা হয়।.সিরাত ইবনে হিশাম নবিজির পূর্ণাঙ্গ ও বিশদ জীবনীগ্রন্থ। এর বিশুদ্ধ ও সাবলীল অনূদিত নুসখা বাংলাভাষী পাঠকের হাতে তুলে দিতে একদল বিজ্ঞ ও অভিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে অনুবাদের কাজ করা হয়েছে। তাহকিক-তাখরিজ ও টীকা-সংযোজন করে এর গ্রহণযোগ্যতা বিশেষভাবে বৃদ্ধি করা হয়েছে। আশা করি এ প্রচেষ্টা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার সিরাত অধ্যয়নের যাত্রাকে সুবাসিত করবে।আমাদের অনূদিত গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্যসমূহ:১. এটি সিরাত ইবনে হিশামের তাহকিক-তাখরিজ করা টীকা-সংবলিত পূর্ণাঙ্গ অনুবাদ। অনুবাদ মূলানুগ ও সাবলীল করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, যাতে সাধারণের জন্য পাঠ সহজ হয়। মূল আরবির সঙ্গে কয়েকবার ক্রশচেক করা হয়েছে এবং আমাদের সাধ্য অনুযায়ী বিশুদ্ধ অনুবাদ ও নির্ভুল ভাষা-বানান নিশ্চিত করা হয়েছে।২. আমরা প্রতিটি খণ্ড অধ্যায়ে অধ্যায়ে সাজিয়েছি, যা মূল নুসখায় নেই এবং পাঠসাবলীলতার জন্য নতুন নতুন উপশিরোনাম যুক্ত করেছি। এ ছাড়া বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপন করতে পাঁচ শতের অধিক টীকা যুক্ত করেছি।৩. একাধিক প্রকাশনী থেকে প্রকাশিত আরবি নুসখাকে সামনে রেখে আমরা অনুবাদের কাজ করেছি, অর্থাৎ আমাদের মূল সংস্করণটি মিসরের দারুল হাদিস থেকে প্রকাশিত, এর পাশাপাশি আরও দুটো সংস্করণের সহযোগিতা নিয়ে কাজ করেছি—১. মাকতাবাতুল ইলমি লি-তাহকিকিত তুরাস থেকে প্রকাশিত সংস্করণ এবং ২. মুসতফা বাবি হালাবি কর্তৃক প্রকাশিত সংস্করণ।৪. সিরাত ইবনে হিশামের বিখ্যাত টীকাগ্রন্থ ‘আ-রাওজুল উনুফ’ থেকে বিভিন্ন তথ্য সংযুক্ত করেছি, যা পাঠকের জ্ঞানকে সমৃদ্ধ করবে।৫. যেসব বর্ণনা সিহাহ সিত্তার কিতাবাদিতে একাধিক বর্ণনা পাওয়া যায়, সবগুলো উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। যেসব বর্ণনা সিহাহ সিত্তা ছাড়া অন্যান্য মুসনাদ কিংবা সুনান কিতাবে রয়েছে, সেগুলো নির্বাচন করা হয়েছে এবং সেগুলো সম্পর্কে হাদিস বিশারদদের মন্তব্য উল্লেখ করা হয়েছে।৬. অনেক ঘটনার ক্ষেত্রে নাম বিভ্রাটে পড়তে হয়। আমরা সে নামগুলোর পুরো পরিচয় উল্লেখ করার চেষ্টা করেছি। পাশাপাশি সাহাবিদের জীবনী হিসেবে রচিত কিতাবাদি থেকে তাঁদের জীবনী বের করে নাম্বার উল্লেখ করে দিয়েছি।৭. রাসুলের জীবনী আলোচনা করতে গিয়ে অনেকের মন্দ ঘটনা সামনে আসে, যারা পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছিলেন। উক্ত ঘটনা বর্ণনাকালে টীকায় আমরা তাঁর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করেছি এবং তথ্যসূত্র উল্লেখ করে দিয়েছি।৮. কুরআনের আয়াতের অনুবাদের ক্ষেত্রে আমাদের প্রকাশিতব্য 'আল-কুরআনুল কারিম' সরল-সাবলীল অনুবাদ থেকে অনুবাদ চয়ন করা হয়েছে। ব্যতিক্রম কিছু জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অনুবাদ উল্লেখ করা হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.85
(33 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
SHANTO
SHANTO ভেরিফাইড
06 Jun 2026

যত পড়ি ততই পড়তে মন চায়।

880****661
880****661 ভেরিফাইড
27 Mar 2026

সিরাতের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে সীরাতের সারনির্যাসকে আপন হৃদয়ে ধারণ করতে সিরাত ইবনে হিশাম বইটির জুড়ি মেলা ভার। সীরাতে ইবনে হিশাম বইটি পড়ার উদ্দেশ্য হলো নবীজির জীবনকে গভীরভাবে জানা এবং বুঝা। এই বইটি আমাদের নবীজির জীবনের সীরাতে ইবনে হিশাম বইটি হলো নবীজির পূর্ণাঙ্গ ও বিশদ জীবনীগ্রন্থ। এটি ইবনে হিশাম রচিত একটি সুপ্রাচীন, মৌলিক ও জগদ্বিখ্যাত গ্রন্থ। বইটি বিশ্বব্যাপী ‘সিরাত ইবনে হিশাম’ নামেই সবার কাছে পরিচিত। বইটির বিশেষত্ব হলো, এটি একদল বিজ্ঞ ও অভিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে অনুবাদের কাজ করা হয়েছে। তাহকিক-তাখরিজ ও টীকা-সংযোজন করে এর গ্রহণযোগ্যতা বিশেষভাবে বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি দিক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে, যা আমাদেরকে তাঁর আদর্শ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। বইটির মাধ্যমে আমরা নবীজির নৈতিকতা, সাহসিকতা, এবং দয়া সম্পর্কে জানতে পারি। এটি আমাদেরকে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে আচরণ করতে হবে তা শেখায়। এছাড়াও বইটি পড়ার মাধ্যমে আমরা নবীজির প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি করতে পারবো। এটি আমাদেরকে ইসলামের সঠিক পথে চলতে এবং জীবনে সফল হতে সাহায্য করে

undefeated  soldier
undefeated soldier ভেরিফাইড
09 Mar 2026

আসলেই সিরাতটি খুব ভালো লাগলো।আর টীকা সংরক্ষণ করা খুব সুন্দর হয়েছে আ

Review Upload 1
Review Upload 2
Abdurrahmansoad
Abdurrahmansoad ভেরিফাইড
05 Mar 2026

মাশাল্লাহ খুব ভালো বই প্যাকেটিং করা দলিল ভিত্তিক সবকিছু দেওয়া আছে নাস্তিকরা অনেক সময় রসুলের সিরাত নিয়ে অনেক অপব্যাখ্যা করে অনেক জাল হাদিস দিয়ে দলিল দেয় এই সিরাতটাা পড়লে আপনারা বুঝতে পারবেন কোনটা জাল হাদিস আর কোনটা সহি হাদিস

Review Upload 1
Review Upload 2
880****725
880****725 ভেরিফাইড
05 Sep 2025

#বুক_রিভিউ/পাঠপ্রতিক্রিয়া! এমন উচ্চমানের বইয়ের রিভিউ হয় নাকি! শতাব্দীর পর শতাব্দী ধরে বিদ্যমানতা আর সিরাত রচয়িতাদের মুখাপেক্ষিতাই রিভিউ-এর জন্য যথেষ্ট। এ কালজয়ী গ্রন্থ মুসলিম উম্মাহর অমূল্য এক রত্নখনি। এখানে শুধু এ বিখ্যাত গ্রন্থ পড়ার অনুভূতিটাই বলবো। সিরাতের প্রতি স্বভাবতই আমি দুর্বল। যে কোনো ভাষ্যে লেখা সিরাত পাঠের স্বাদ নিতে চেষ্টা করি। যখন এ গ্রন্থটি হাতে নেই তখনই অদ্ভুতভাবে গাঁ শিউরে ওঠে, শ্রদ্ধায় মাথা নুয়ে পড়ে। চোখে জল টলোমলো করছে! ভাবি, এ অধমেরও এমন সৌভাগ্য! মনে হলো অস্পর্শী-বিমূর্তেই চলে গেলাম স্বর্ণালি সেই যুগে—যে যুগে সিরাত চর্চা হতো মুখেমুখে। যেনো সে যুগেরই মহামানবের মুখ থেকে শুঁকে নিচ্ছি সিরাতের সুরভিত ঘ্রাণ। কখনো সহাবীদের দলবদ্ধ কাফেলার সাথে উত্তাল যুদ্ধ মাঠে, কখনো-বা সুফ্ফার শিক্ষার জৌলুশের পুলকে পুলকিত হয়ে কল্পনা করতে শুরু করি—যেন আমি তাঁদের সাথে। যেন সিরাতের রন্ধ্রে রন্ধ্রে আঙুল ধরে নিয়ে যাচ্ছেন লেখক। এমনও হয়েছে, লেখকের ইলমি আলোচনা—সূরা আল-ইমরান, আরাফ, আনআম, বনি-ইসরাইল ইত্যাদির ব্যাখ্যা—র অতল গভীরে ডুব দিতে গিয়ে খেই হারিয়ে যাবো ভয়ের উদয়টা অনুবাদের সহজভাষ্য আর সাবলীলতায় কেটে যেতে দেখা গেছে। অদ্ভুত এক আনন্দ আর ভালোলাগা কাজ করেছে প্রতিটি পাতায় পাতায়। এমন অসাধারণ কাজের জন্য শতভাগ প্রশংসার দাবিদার ‘সাবাহ পাবলিকেশন’। বাংলা অনুবাদের ভরপুর কবুলিয়্যাত কামনা করি। দুআ করি, এমন আরও মণি-মুক্তা বইপ্রেমীদের হাতে তুলে দিতে তাদের জন্য যেন সহজ হয়। ✍️ আতহার জালালি

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)