

Buy শামায়েলে তিরমিযী Online in Bangladesh
লেখক: ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
- Author: ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
- Publisher: মাহমুদিয়া লাইব্রেরী
- Number Of Pages: 493
- Language: বাংলা
- Edition: 5th Edition, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

Alhamdulillah, বইটি নিঃসন্দেহে ভালো। সবার এই বইটা পড়া উচিত।
সবারই পড়ে জিবন গঠন করা উচিত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সিরাত সম্পর্কৃত যতগুলো বিশ্ব বিখ্যাত গ্রন্থ রয়েছে তার মধ্যে অন্যতম ইমাম তিরমিযী রহ. এর শামায়েলে তিরমিযী! অত্যন্ত মূল্যবান একটি কিতাব প্রতিটি মুসলমানের জন্য। এই কিতাব পড়লেই একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শে দৈনন্দিন জীবন গঠন করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। কিতাবের 56 টি অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শারিরীক গঠন প্রকৃতির বিবরণ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিঠ মোবারকের খতমে নবুওয়ত এর মোহর সম্পর্কে যেই বিভিন্ন মতবাদ রয়েছে লেখক যথোপযুক্ত দলীলের মাধ্যমে মতবাদের খন্ডন করেছেন। অত্যন্ত মূল্যবান একটি অধ্যায় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পোশাক কেমন ছিল? এখানে পোশাক সম্পর্কে সুন্নাত, মুস্তাহাব, হারাম নিয়ে লেখক বিস্তারিত আলোচনা করেছেন।আমরা বর্তমানে কত ভাবেই না জীবিকা নির্বাহ করি! কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে জীবিকা নির্বাহ করেছেন? আমরা রাস্তায় যেমন ইচ্ছা তেমন হাটাচলা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে রাস্তায় হাটাচলা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে অজু করেছেন? অজুর অধ্যায়ে লেখক খুব গুরুত্বপূর্ণ কিছু হাদিস পাঠকের সামনে তুলে ধরেছেন! আমরা কত হাসি, কৌতুক করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে হাসি, কৌতুক করেছেন? কোন ধরনের কৌতুক ইসলামে জায়েজ? সকল বিষয়ে লেখক সহিহ হাদিসের ভিত্তিতে সকল মতবাদের খন্ডনের সাথে সাথে বিস্তারিত আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে এবাদত করেছেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের পর রাত জেগে এবাদত করতেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এবাদত সম্পর্কে কয়েকটি অধ্যায় ভাগ করে লেখক খুব চমৎকার ভাবে, গ্রহনযোগ্য রেওয়ায়েতের মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন।পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বয়স কত ছিল? এই নিয়ে বিভিন্ন মুহাদ্দিসগন যেই মতবাদ ব্যক্ত করেছেন সকল মতবাদ উল্লেখ করে গ্রহনযোগ্য এবং কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বয়স সম্পর্কে সঠিক বর্ণনা পাঠকের সামনে উপস্থাপন করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কিভাবে দাফন দেওয়া হয়েছিল, কিভাবে রওযা মোবারকের জায়গা নির্ধারণ করা হয়েছে সব কিছু বিস্তারিত তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে স্বপ্নে দেখা নিয়ে বিভিন্ন সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত মত প্রকাশ করা হয়েছে।#পাঠ_প্রতিক্রিয়া এমন মুল্যবান কিতাব প্রতিটি মুসলমানের পাঠ করা উচিত বলে আমি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী অনুসরণ করতে অবশ্যই কিতাবটি পাঠ করতে হবে! পাঠ করে তৃপ্তি পেয়েছি! প্রতিটি হাদিসের সনদ সহ তুলে ধরায় আরও বেশী ভালো লেগেছে। অনেক অপরিচিত শব্দের তাহকিক করা হয়েছে। মোট কথা, এই মূল্যবান কিতাবটি পড়ে যারপরনাই আনন্দিত হলাম! ব্যক্তিগত জীবন সাজাতে এই কিতাবটি অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করবে বলেই মনে করি। অনেক পাঠকরা এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কিভাবে অনুসরণ করবেন এই প্রশ্নের উত্তরে বিভিন্ন কিতাব খুজেন। যারা এমন তাদেরকে আমি এই কিতাবখানা পড়ার জন্য অনুরোধ করছি। পড়ার পর আপনি বুঝতে পারবেন যে, কিতাবটি প্রতিটি মুসলমানের জন্য কতটা মূল্যবান। প্রকাশনার নিকট কৃতজ্ঞ যে, এমন মুল্যবান একটি কিতাব প্রকাশ করে বাংলা ভাষা ভাষীদেরকে সহজেই পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বই টা কি স্টকে আছে?
স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।
বই টা কি স্টকে আছে?
স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










