![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/260X372/350872a51_215483.jpg)
![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/260X372/350872a51_215483.jpg)
Buy কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড] Online in Bangladesh
লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
- Author: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
- Publisher: মাকতাবাতুল আশরাফ
- Isbn: 978-984-91730-7-6
- Number Of Pages: 528
- Language: বাংলা
- Edition: 1st Edition
পণ্য সারসংক্ষেপ (Summary)
সমাজের বিশেষ বিশেষ শ্রেণী, প্রতিবন্ধী, বিপদগ্রস্ত, গরীব-দুঃখী, বিত্তশালী, সম্ভ্রান্ত ব্যক্তি, প্রতিভাবান, বিশেষ দাওয়াতী শ্রেণীসমূহ, নওমুসলিমদের সঙ্গে কেমন ছিল তাঁর আচরণ? সমাজের বিশেষ বিশেষ শ্রেণী, প্রতিবন্ধী, বিপদগ্রস্ত, গরীব-দুঃখী, বিত্তশালী, সম্ভ্রান্ত ব্যক্তি, প্রতিভাবান, বিশেষ দাওয়াতী শ্রেণীসমূহ, নওমুসলিমদের সঙ্গে কেমন ছিল তাঁর আচরণ?
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রকৃতি শূন্যস্থান পছন্দ করেনা, যেখানে কিছু নেই সেখানে বাতাস এসে জায়গা দখল করে নেয়। যেখানে আলোর স্পর্শ পড়েনা, অন্ধকারের করালগ্রাস সেখানে আচ্ছন্ন করে নেয়। "অনুকরণ" মানুষের সহজাত (জন্মগতভাবে প্রাপ্ত) বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষের জন্য অনুকরণ এবং অনুসরণের সর্বোৎকৃষ্ট জীবনাদর্শ হলো রাসূলের (ﷺ) অনুপম জীবনাদর্শ। কিন্তু আজ আমরা রাসূলের (ﷺ) জীবনাদর্শ না জানার কারণে বিপথগামী হয়ে বিভিন্ন নেতা বাদশাহকে আদর্শ হিসেবে মেনে নেই। মানুষ যার কথা ও কর্মের অনুসরণ করেন, তাকে আদর্শ বলে। আমরা যদি রাসূলের কথা এবং কর্ম সম্পর্কেই না জানি, তাহলে তাঁর আদর্শকে নিজেদের জীবনে ধারণ করবোই কি করে! রাসূলের জীবনাদর্শ শুধু প্রাত্যাহিক প্রার্থনা আর বাৎসরিক দুটি উৎসবে সীমাবদ্ধ নয়। এই জীবনব্যবস্থায় রয়েছে পৃথক সংস্কৃতি, আখলাক, সামাজিকতা, রাষ্ট্রনীতি, আইনশাস্ত্র, সম্পর্কের নীতিমালা। তিনি কী বলেছেন, কেন এবং কিভাবে বলেছেন, কী করেছেন, কেন এবং কীভাবে করেছেন, কার সঙ্গে কেমন আচরণ করেছেন, কোন পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছেন, সেই বুদ্ধিদীপ্ত, যৌক্তিক, মূল্যবান ও জীবনঘনিষ্ঠ বিষয়গুলো এই জীবনব্যবস্থার অংশ। ব্যক্তি-পরিবার-সমাজ-দেশ-বিশ্ব কিভাবে চলবে তার সুনির্দিষ্ট নীতি আছে ইসলামের। ইসলাম কেবল একটি ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সুন্নাহর আলোয় নিজেদের জীবনকে উদ্ভাসিত করতে, সঠিকভাবে তাঁর অনুসরণ করতে, বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে তাঁর আচরণবিধি কেমন ছিলো তা সম্পর্কে একান্ত জ্ঞানার্জন আমাদের জন্য আবশ্যক। কেমন ছিলো বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে তাঁর আচরণবিধি, জানতে এটি অসামান্য একটি গ্রন্থ হবে, ইন-শা-আল্লাহ!























