

Buy উসওয়াতুন হাসানাহ Online in Bangladesh
লেখক: মুফতি তারেকুজ্জামান
- Publisher: রুহামা পাবলিকেশন
- Number Of Pages: 368
- Language: বাংলা
- Edition: 2nd Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
আল্লাহর রাসুলের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তিনি উসওয়াতুন হাসানাহ। তিনি কুদওয়াতুন রাফিআহ। পদে পদে তার অনুসরণের মাঝেই রয়েছে শান্তি এবং মুক্তি। তার জীবনী নিয়ে রচিত হয়েছে কত শত গ্রন্থ, যার সঠিক হিসেব উদ্ঘাটন করা রীতিমতো সাধ্যাতীত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো দিন খুঁজে পাওয়া হয়তো দায় হবে, যেদিন পৃথিবীর কোথাও না কোথাও থেকে তাকে নিয়ে কোনো গ্রন্থ রচিত হয়নি। এত এত সিরাতগ্রন্থের সুবিশাল ভাণ্ডারে তার জীবনকে শিক্ষণীয়রূপে উপস্থাপন করা হয়েছে খুব কম গ্রন্থে। বক্ষ্যমাণ গ্রন্থের অনন্য বৈশিষ্ট্য হলো, এতে শুধুই তার জীবনীকে বিশুদ্ধ রূপে উল্লেখ করেই ক্ষান্তি দেওয়া হয়নি; বরং প্রতিটি ঘটনা থেকে পরম যতনে বের করে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সব শিক্ষা; শুধু শিক্ষাই তো নয়, একজন সত্যসন্ধানী মুমিনের জীবন পথের পাথেয়। গ্রন্থের কলেবরকেও সব শ্রেণির পাঠকের কথা বিবেচনা করে ছোট রাখা হয়েছে। প্রিয় পাঠক, আসুন, সিরাতের এই সরোবরে অবগাহন করি, নববি দীপাধার থেকে আলো সংগ্রহ করে জীবনকে করে তুলি আলোকিত।
রিভিউ ও রেটিং (Review & Rating)

great book
অসাধারণ একটি সিরাত গ্রন্থ। ছোট হলেও অনেক তথ্যপূর্ণ আলহামদুলিল্লাহ। 🩵

মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বই
আলহামদুলিল্লাহ, আজকে পড়ে শেষ করলাম। লেখকের জ্ঞানের মধ্যে আল্লাহ বারাকাহ দান করুা। রসূল (স:) এর জীবনীকে সংক্ষিপ্ত করে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, অসাধারণ ছিলো৷ ভাষা শব্দ চয়ন সাবলীলতা মাশাআল্লাহ। সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা টপিকসের পাঠ শেষে আলাদা করে, আমারদের জন্য লেখা "শিক্ষার" কলামটা। বর্তমান সময়ের জন্য খুবই ভিন্নধর্মী এবং উপকারী আমাদের জন্য।

অত্যন্ত চমৎকার একটি বই, সবার পড়া উচিৎ।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










