তুমি ফিরবে বলে - ফিমেইল ভার্সন
বই কালেকশন

Buy তুমি ফিরবে বলে - ফিমেইল ভার্সন Online in Bangladesh

লেখক: জাকারিয়া মাসুদ

4.58
(42 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জাকারিয়া মাসুদ
  • Publisher: সাবিল পাবলিকেশন
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 219৳ 30027% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ। গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে। বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.58
(42 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
0%
3
0%
2
0%
1
5%
Mehedi Hasan Rakib
Mehedi Hasan Rakib ভেরিফাইড
29 May 2026

আমার, প্রিয় লেখক জাকারিয়া মাসুদ, ভাই,আপনি,এই বইটির, মধ্যে,আপনার রিদয়ের যে,অনুভূতি, প্রাকাশ করেছেন, তা ভাষায় প্রকাশ করারর নয়,আমি একটি কথায় বলবো,প্রতিটি যুবক-যুবতী এই বইটি পাড়ার দরকার?

Abida Sultana
Abida Sultana ভেরিফাইড
27 Jan 2026

নন প্রাকটিসিং বোনদের জন্য উপযোগী বই মাশা আল্লাহ।

Araf johar rafi
Araf johar rafi ভেরিফাইড
28 Aug 2025

তুমি ফিরবে বলে ফিমেল ভার্সন এই বইগুলো এতোটাই ভালো যে বলার বাহিরে। এ বইটি আপনারা সংগ্রহ করতে পারেন।

Biplob
Biplob ভেরিফাইড
15 Jul 2025

তুমি ফিরবে বলে ফিমেল ভার্সন। বইয়ের আটটি পৃষ্ঠার মধ্যে প্রিন্ট মিসিং, (পৃষ্ঠাগুলো হল যথাক্রমেঃ ৩৪-৩৫, ৩৮-৩৯, ৪২-৪৩, ৪৬-৪৭), দেড় মাস যাবৎ নাটক করতেছেন। সব জায়গায় আপনাদের জানাইছি মেইল করছি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, আপনাদের ওয়েবসাইটে কোন রেসপন্স নাই। পাদের একটা বিজনেস শুরু করছেন কোন হেল্প লাইন নাম্বার নাই মিয়া ফালতু। আজ হচ্ছে ১৫ জুলাই আগামী দুই দিনের মধ্যে যদি আপনারা যদি আমারে পিডিএফ গুলো না দেন তবে আমি আমার ৮ পেজের মূল্য বাবদ ৮ টা অর্ডার দিব আপনাদের কাছে, এবং আমি একটাও রিসিভ করব না। আপনারা ফাতরামি বাদ দিয়ে (ওয়াফি লাইফের) মত হেল্পলাইন নাম্বার এড করেন যাতে কোন সমস্যা হলে সাথে সাথে ফোন করা জানাতে পারে আর সমাধান নিতে পারে। ব্যবসা করতে পারেন হেল্পলাইন নাম্বার এড করতে পারেন না আপনাগো লগে যোগাযোগ করতে মেসেজ করা লাগবো হ্যান করা লাগবে ত্যান করা লাগবো। দুই দিনের মধ্যে আমার পিডিএফ গুলো যদি না দেন আপনাদের তারপর মজা দেখাবো।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
Review Upload 7
Review Upload 8
Abdullah Al Mamun
Abdullah Al Mamun ভেরিফাইড
31 May 2025

দিন শেষে আমাদেরকে ফিরতে হবে রবের কাছে। তাই শুরু হোক আগে থেকেই রবের নিকট ফিরে আসার প্রস্তুতি। তাই রবের নিকট ফিরে আসার আহবান নিয়ে লিখা এই বই। ফিমেইলদের জন্য বেস্ট রিকমেন্ডেড৷

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বইটা আমার লাগবে।কতদিনের মধ্যে বইটা পাওয়া যাবে??

উত্তর

আপনি অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।

প্রশ্ন

Is this book available?

উত্তর

Sorry, this book is unavailable. Please click on the "Request for reprint " option, when the publisher will reprint that book then you will be notified.

প্রশ্ন

এই বইটা আমার লাগবে।কতদিনের মধ্যে বইটা পাওয়া যাবে??

উত্তর

আপনি অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।

প্রশ্ন

Is this book available?

উত্তর

Sorry, this book is unavailable. Please click on the "Request for reprint " option, when the publisher will reprint that book then you will be notified.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)