দ্য উইলোস
বই কালেকশন

Buy দ্য উইলোস Online in Bangladesh

লেখক: আলজেরনণ ব্লাকউড

4.18
(20 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আলজেরনণ ব্লাকউড
  • Publisher: সতীর্থ প্রকাশনা
  • Isbn: 9789849556541
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: ৩য় মুদ্রণ, বইমেলা ২০২৪
৳ 130৳ 20035% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দুই অভিযাত্রী বন্ধু আর দানিয়ুব নদী। এলাকাটা কেমন যেন অশুভ, নদীর বুকে জেগে ওঠা অসংখ্য দ্বীপ আর সারি সারি উইলো গাছ। ঠিক তেমনই একটা দ্বীপে নামলো ওরা। যদি জানতো যে এরপর কী হতে যাচ্ছে... কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে পারলো যে কেউ তাদেরকে দেখছে, ওরা একা নয়! কিছু একটা চায় না যে ওরা ওখান থেকে যাক... এখন কী হবে? জানতে পড়ুন অ্যালজারনন ব্ল্যাকউডের কালজয়ী উপন্যাসিকা ‘দ্য উইলোস’। “যদি ইংরেজী সাহিত্যে কোনো সেরা অতিপ্রাকৃত গল্প থাকে তবে সেটা হলো অ্যালজারনন ব্ল্যাকউডের এই উপন্যাসিকাটি।” - এইচ. পি. লাভক্র্যাফট। “প্রকৃতির অন্ধকার শক্তিগুলোর প্রতি ব্ল্যাকউডের শ্রদ্ধা!” - জেমস হারবার্ট। “অজানাকে ভয় করতে শিখিয়েছিলেন অ্যালজারনন ব্ল্যাকউড! যে ভয় এখনো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।” - স্টিফেন কিং।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.18
(20 টি কাস্টমার রিভিউ)
5
45%
4
35%
3
15%
2
5%
1
0%
880****169
880****169 ভেরিফাইড
17 Jan 2026

It was amazing book

880****054
880****054 ভেরিফাইড
14 Jan 2026

সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর বইটা নিতে পারেন

Md. Rahat
Md. Rahat ভেরিফাইড
13 Jan 2026

দ্য উইলোস প্রচলিত ভয়ের গল্পের গন্ডি ছাড়িয়ে নতুন মাত্রা সংযোজন করেছে। ব্ল্যাকউডের বর্ণনায় আকাশ,মাটি,পৃথিবী যেন ভয়ের মৌল প্রতিপাদ্য হিসেবে ধরা দেয়। উইলো গাছ যেন অনেক অপেক্ষার পর ফিরে পায় নিজের চৈতন্য। তাই খুশিতে নিজের কুটিরে আশ্রয় নেয়া দুই মানব অভিযাত্রীকে ভয়ের আদর দেখায়! অস্তিত্ব সংকট প্রবল হয়ে উঠলে তখন যে ভয়ের উদ্রেক হয় তা যেন ভূত-প্রেতের কিংবা নরখাদকের ভয়ের থেকেও ভয়ংকর যা অনুভব করা যায় উইলোস পাঠে। এক অর্থে শুধু পাঠ করে নয় বরং অনুভবেই ভয় লুকিয়ে থাকে এই বইটিতে। কিছু ভয় থেকে মুক্তি পাওয়া গেলেও মনস্তত্ত্বে জন্ম নেওয়া ভয় থেকে মুক্তি লাভ করা যায় না। তারা বন্ধু কিংবা আজ্ঞাবহ দাস হয়ে থেকে যায় আমাদের সঙ্গে। যার উপলব্ধি করলাম উইলোস পাঠে। অনুবাদ যথেষ্ট সাবলীল ছিলো। প্রকৃতি, জঙ্গল, এবং অতি অবশ্যই আলাদা স্বাদের ভয়ের গল্প পড়তে পচ্ছন্দ করেন তারা একবার পড়ে দেখতে পারেন।

 মোঃ সামসুদ্দোহা রিফাত
মোঃ সামসুদ্দোহা রিফাত ভেরিফাইড
12 Jan 2026

রাত আড়াইটায় শেষ করেছি পড়া। বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে বাতাস ও বইছে। রক্ত হিম করা বর্ণনা আর আমার পড়ার পরিবেশ সব মিলিয়ে অসাধারণ লেগেছে। আর অনুবাদ তো সেরা তা বলতে হবে না।

Mohammad Abdullahil Kafi
Mohammad Abdullahil Kafi ভেরিফাইড
13 Nov 2025

সেই সময়ে একটা মানুষ যেভাবে বইটিতে যেভাবে ভয়ের কল্পনা শক্তিকে তুলে ধরেছেন তা অনেক প্রশংসার দাবি রাখে।দানিয়ুব নদীতে অশুভ আখ্যানে ভাবনা খুব রোমাঞ্চকর ভাবে তুলে ধরা আছে।সব মিলিয়ে বইটি ইংরেজি সাহিত্যের একটি কালজয়ী কল্পনাপ্রসূত উপন্যাসিকা। আর অনুবাদ অত্যন্ত সাবলীল ও বোধগম্য , তারপরেও অনুবাদ পড়ে আসলটার মতো অতো ফিল পাওয়া যায় না তাই না।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Hard Cover naki Paper Back?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

প্রশ্ন

বইটিতে কত পৃষ্ঠা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ৮০ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

অনুবাদ কেমন?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির অনুবাদ ভালো। মূল লেখার ভাব সম্পূর্ণ ধরে রেখে অনুবাদ করা হয়েছে।

প্রশ্ন

Hard Cover naki Paper Back?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)