

Buy ভিই Online in Bangladesh
লেখক: নিকোলাই গোগল
- Author: নিকোলাই গোগল
- Publisher: নটিলাস প্রকাশনী
- Isbn: 9789843907097
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইউক্রেনের কিয়েভের ভ্রাতৃসংঘ মঠের এক তরুণ ছাত্রকে পাঠানো হয় এক দুর্গম গ্রামে—এক কুমারীর মৃত্যুর পর তার জন্য প্রার্থনা করার দায়িত্বে। কিন্তু প্রথম রাতেই সে বুঝতে পারে এক ভয়াল অশরীরী উপস্থিতি। ভগ্নপ্রায় কাঠের গীর্জার অভ্যন্তরে পারলৌকিক অস্তিত্বের সঙ্গে লড়াই নিছক নিয়তি নয়, তার সাথে জড়িয়ে আছে নিজের অতীত!তিন রাত—তিনটি চরম পরীক্ষার মুখোমুখি হয় সে। বাস্তব আর ভয়াল অলৌকিকের সীমারেখা যখন মুছে যেতে থাকে, তখনই আবির্ভাব ঘটে ‘ভিই’-এর…
রিভিউ ও রেটিং (Review & Rating)
good
অন্যরকম সাহিত্যিক রস অনুধাবনের জন্য পড়তে পারেন।


অত্যন্ত সাবলীল ও চমৎকার অনুবাদ।
শামসুদ্দোহা তৌহীদ এর রুশ থেকে অনুবাদ, ভূমিকা ও টীকায় প্রকাশিত নিকোলাই গোগল এর 'ভিই' পড়ে উঠলাম। এটিকে বলা হয় রুশ সাহিত্যের প্রথম সার্থক হরর নভেলা। রুশ সাহিত্যের শাখা-প্রশাখা এতো বিস্তৃত আর সমৃদ্ধ যে তা নিয়ে সাধনা করতে গেলে কয়েকটা জীবন কম পড়ে যাবে। নব্বই দশকের অন্যান্য বাচ্চাদের মতো রুশ সাহিত্যের সাথে পরিচয় মূলত 'রাদুগা' থেকে প্রকাশিত রূপকথার বইগুলো দিয়ে যক পরবর্তীতে আমাকে আমার দেশের লোকসাহিত্য নিয়ে কাজ করতে আগ্রহী করে তোলে। বাংলাদেশে 'চলতি' ব্যতিত রুশ সাহিত্যের অফুরন্ত ভান্ডারের তেমন কিছু পড়া হয়ে উঠে নি। সম্প্রতি অনুবাদকের করা অনুবাদে রুভিম ফ্রেয়ারম্যানের কিশোর উপন্যাস ডিঙ্গো, আলেক্সন্ডার কুপিনের নভেলা 'আলেসা'(বাংলায় অপ্রকাশিত)ও নিকোলাই রুবৎসভ 'রাশিয়া!তুমি বড় বাজিকর!' কবিতাগ্রন্থ পড়ার সৌভাগ্য হয়েছে৷ রুশ সাহিত্যের প্রতি এতো নিষ্ঠা, এতো শ্রম সত্যিই সাধারণ পাঠকদের জন্য সুখের কথা। রুশ সাহিত্যিকেরা শুধু গল্প বা কবিতা বলেন না এরা মানুষের মনের গভীরে প্রবেশ করেন৷ গল্পের পাশাপাশি তাঁরা গভীর অনুসন্ধান চালান মানুষের আত্মা, সমাজ, ও নৈতিকতার জগতে। যে কোনো জনরার লেখায় আপনি এগুলো অনুভব করবেন৷ রুশ সাহিত্য নিয়ে এক কথায় বলা যায়— “মানুষের অন্তর্জগতের আয়না, যেখানে দুঃখও গভীর, ভালোবাসাও অমর।” এবার আসি আলোচ্য 'ভিই' সম্পর্কে। গথিক ধারার নভেলা ভিই ভৌতিক/আধিভৌতিক আবহ সৃষ্টি করলেও এর মূল নায়ক তৎকালীন ছাত্রসমাজের প্রতিনিধি দার্শনিক শাখার ছাত্র হোমা ব্রুত। শুরুতেই গোগল তৎকালীন ছাত্রসমাজ ও শিক্ষাব্যবস্থার করুণ,নির্মম প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই হোমা মিথ্যাবাদী , অবিশ্বাসী পাড় মাতাল চরিত্রের এক দার্শনিক। ধর্মতত্ত্ববিদ হালিয়াভার স্বভাব মদ্যপান ও চুরি করা আর অলংকারশাস্ত্রবিদ তিবেরি নৈতিকতার গভীরে হারিয়ে যাওয়া এক চরিত্র৷ কিন্তু নিমিষেই যেনো সব আলো কেড়ে নেয় হোমা। ঘটনাচক্রে এক দুর্গম গ্রামে হাজির হলে হোমা'র ভয়ানক অভিজ্ঞতা তাঁকে টেনে নিয়ে যায় এক অপ্রত্যাশিত নিয়তির দিকে। গোগল এখানে নির্মাণ করেছেন আমাদেরই প্রতিচ্ছবি । জীবন আমাদের অসংখ্য বার সুযোগ দেয় ভুল শোধরানোর কিন্তু আমরা কি তা কাজে লাগাই? ধীরে ধীরে পাপের অতল গহ্বরে সমাধি হয় আমাদের আত্মার। তখন সব পাপ কেমন জানি অভ্যাস হয়ে দাঁড়ায়। তেমনি গল্পে হোমা তিনবার সুযোগ পেয়েও নিজেকে না শুধরিয়ে পরিণত হয় ভিক্টিমে। এখানে গোগল হোমা'র মৃত্যুকে রূপক অর্থে ব্যবহার করেছেন। পাপে জর্জরিত হয়ে মূলত মৃত্যু ঘটে আমাদের আত্মার। এই আত্মার যখন মৃত্যু ঘটে তখন মানুষ পরিণত হয় দানবে। এই দানব মূলত আমাদের মনের ভেতরে বসত করা 'ভিই'। গল্পের অপার্থিব চরিত্র 'ভিই' এর কিন্তু হত্যার সক্ষমতা নেই, আমরা নিজেরাই তো নিজেদের আত্মার হত্যাকারী! 'ভিই' ছোট্ট একটা নভেলা অথচ এর প্রভাব ও বিস্তার ব্যাপক। অনুবাদক ও ইয়েভগেনি স্পিরিন এর গোগলকে নিয়ে বিস্তারিত আলোচনা বইটিকে একটু স্বাস্থ্যবান করার পাশাপাশি 'ভিই' কে করে তুলেছে আরো উপভোগ্য। রুশ সাহিত্য সঠিকভাবে অনুভব করতে গেলে এক গল্প একাধিকবার পাঠের প্রয়োজন আছে। আমার মতো আম পাঠকদের এই ঘরনার বই পড়ে এর গভীর ভাব অনুভব করা খুবই দুরূহ। রুশ সাহিত্যের প্রবাদপুরুষ গোগলের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করতে হলে ঋদ্ধ পাঠক হওয়া জরুরি৷ আশা করি একসময় 'ভিই' এর মূলভাব আরো ভালো অনুভব করতে পারবো। এই ঘরনার বইয়ে ছোট প্রকাশনি থেকে ইনভেস্ট করতে দুঃসাহসিক হতে হয়৷ নটিলাসের কর্ণধার ক্যাপ্টেন নিমো'র মতোই দুঃসাহসিক। বই: ভিই মূল: নিকোলাস গোগল রুশ থেকে অনুবাদ: Shamsudduha Tauhid প্রকাশনী: নটিলাস - Nautilus

























