দ্য নাইট স্টকার
বই কালেকশন

Buy দ্য নাইট স্টকার Online in Bangladesh

লেখক: ক্রিস কার্টার

4.33
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ক্রিস কার্টার
  • Publisher: নয়া উদ্যোগ
  • Number Of Pages: 400
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 525৳ 70025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মর্গে আনা হলো এক অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহ। রহস্যের চাদরে ঢাকা এই মৃত্যু, কারণ লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মুখ আর গোপনাঙ্গ সেলাই করে আটকে দেয়া হয়েছে। আরও বেশি শিউরে তোলা ব্যাপার হলো- লাশটার শরীরের ভেতর কিছু রেখে গেছে হত্যাকারী। এমন কিছু, যা শুধু অস্বাভাবিক নয়... রীতিমতো বিভীষিকাময়! ডাকা হলো লস অ্যাঞ্জেলেস হোমিসাইড স্পেশাল সেকশনের অভিজ্ঞ গোয়েন্দা রবার্ট হান্টারকে। অন্য এক মামলার তদন্ত থেকে সরিয়ে দেয়া হলো এই রহস্যময় কেসের দায়িত্ব। তদন্ত শুরু করার কয়েক দিনের মধ্যে পাওয়া গেল আরেকটা লাশ। আগের শিকারের মতো এই নারীর শরীরও সেলাই করা... ভেতরে খুনি রেখে গেছে ভয়াবহ স্মৃতিচিহ্ন। প্রতিটি নতুন ক্লু যেন আরও জটিল করে তুলছে পুরো রহস্য। এখানেই থামার পাত্র নয় হত্যাকারী। তার পরবর্তী শিকার কে হবে, কেউ জানে না। এক পর্যায়ে নিখোঁজ নারীদের একটা আলাদা কেসের ব্যাপারে জানতে পারল রবার্ট। সেই কেস নিয়ে কাজ করছে মেধাবী ও নির্ভীক গোয়েন্দা হুইটনি মায়ার্স। রবার্ট ধারণা করল, এই খুনির হাতে বন্দি থাকতে পারে আরও কয়েকজন নারী। কিন্তু কে এই শিকারি? কেন সে এমন নৃশংস কাজ করছে? রবার্ট সত্যের যত কাছাকাছি যেতে থাকে, তত স্পষ্ট হয়- এই খুনি কেবল একজন সাধারণ অপরাধী নয়, তার অতীতে লুকিয়ে আছে এক ভয়ানক বার্তা, যা প্রকাশ পেলে কেঁপে উঠবে পায়ের নিচের মাটি। আর সে থামবে না, যতক্ষণ না তার প্রতিটা শিকার সেই ভয়ঙ্কর বার্তা পৌঁছে দিচ্ছে পৃথিবীর কাছে। সময় ফুরিয়ে আসছে। রবার্ট হান্টারের সামনে চ্যালেঞ্জ—আরেকটা লাশ আবিষ্কারের আগে এই ভয়ঙ্কর খেলার ইতি টানা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
0%
3
0%
2
0%
1
50%
Rabbi
Rabbi ভেরিফাইড
22 Jun 2025

বইটি নিয়ে বেশী কিছু বলবো না।।একটি সিরিয়াল কিলিং বই যেমন হওয়া উচিত।।তার সবটাই আছে।।আছে নিখুত ইনভেস্টিগেশন।।আর বইটি একটি পেজ টার্নার।।আমি দুইদিনেই শেষ করেছি(যদিও কাজটি কঠিন হয়েছে গুগল ট্রান্সলেট মার্কা অনুবাদের জন্য)।।এরকম জগন্য অনুবাদ আমি আমার জিবনে কোনো দিনই পড়ি নি।।কোনো বইয়ের হয়ত কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ জটিল হয় বা ঠিক মত হয় না।কিন্তু এই বইটির প্রথম পৃষ্ঠা থেকেই শুরু।।তবে কোনো রকম পড়া যায়।শুধু পড়ার জন্য পড়া।।কিন্তু এতো সুন্দর বইটির মজা অনেকাংশ নষ্ট হয়েছে এর মার্কা মারা অনুবাদের জন্য।।যদিও বইটি তারাতারি বাজারে আনতে চেয়েছিলো।।বাকি দুটোর সাথে একত্রে।আর এই তারাহুরার জন্যই এমন।।কারন রিজান ভাই এতো জগন্য অনুবাদ কখনো করেনি।এর আগে তার কয়েকটি অনুবাদ পড়েছি।।আমি আপনাদের বলবো ইংরেজি PDF পড়েন।। রেটিংঃ কাহিনিঃ- ৮.৫/১০ অনুবাদঃ- ১/১০ প্রোডাকশনঃ- ৭/১০

Abul Hossain Jr.
Abul Hossain Jr. ভেরিফাইড
27 Mar 2025

আদনান আহমেদ রিজন এর অনুবাদ খুবই বিশ্রী। অত্যন্ত নিম্নমানের, তাড়াহুড়ার ছাপ প্রবল। নয়া উদ্যোগ সাধারণত চমৎকার অনুবাদ বাজারে আনে। কেন তারা রিজন এর মত লোককে দিয়ে এই অনুবাদ করালো তা আমার মাথায় আসে না। মনটাই খারাপ হয়ে গেল বইটা পড়া শুরু করে। আদনান আহমেদ রিজন যেন ভাড়ায় খাটে তাই তাড়াহুড়া করে কোনভাবে একটা বিশ্রী অনুবাদ করে কোনভাবে যেন প্রকাশককে বুঝ দিল। ওনার বইয়ের কভার করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখা উচিত।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)