

Buy ছয় রহস্য Online in Bangladesh
লেখক: খোন্দকার মেহেদী হাসান
- Author: খোন্দকার মেহেদী হাসান
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 978-984-8802-22-9
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই রুমের জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখা যাচ্ছে। জানালার কাচের উপর হালকা বৃষ্টির ফোঁটা এসে পড়ছে। আমি দরজায় দাঁড়িয়ে কাঁপছি। শীত আর ভয় মিশিয়ে কাঁপন। এই মুহূর্তে দরজার ওপাশে ড্রয়িংরুমে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমার মন বলছে সে খুনি না হয়েই যায় না। ওই যে ওই পাশ থেকে নভেম্বর রেইনের মৃদু সুর ভেসে আসছে, আগের খুনগুলো করার সময়েও এই গান বাজানো হয়েছে। নিশ্চয়ই খুনি! এই ভয়ংকর খুনির হাত থেকে আমার আজ বাঁচার উপায় নেই। ভাবতে ভাবতে দরজার উপর প্রচণ্ড লাথি পড়ল। আমি ছিটকে সরে গেলাম। দরজার ছিটকিনি অত শক্ত না। আর দু-এক লাথিতে সেটা ভেঙে পড়বে সন্দেহ নাই। আমি জোরে জোরে চিৎকার দিলাম, ‘বাঁচাও, বাঁচাও।’ কিন্তু আমি জানি আমার চিৎকারে খুনি থামবে না। বাসার সামনে পুলিশের গার্ড ছিল সেটা পেরিয়ে খুনি এই পর্যন্ত কীভাবে চলে এলো? খুনি নিশ্চয়ই অতি পরিচিত কেউ, একটু পরই তার পরিচয় পেয়ে যাব কিন্তু তারপর আর বেঁচে থাকব না...বইটিতে গোয়েন্দা গুলজার হোসেনের ছয়টি রহস্যের সমাধান আছে। প্রতিটি রহস্যই গুলজার হোসেনের অসাধারণ পর্যবেক্ষণ আর বিশ্লেষণ ক্ষমতা দিয়ে সমাধান করা। গল্প শেষে অপরাধীর পরিচয় পাঠককে চমকে দেবে, বিস্মিত করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
গুলজার হোসেনের রহস্য সমাধানের ক্ষমতা অসাধারণ। ভালো সময় কাটলো ।























