প্রোডাক্টিভ মুসলিম
বই কালেকশন

Buy প্রোডাক্টিভ মুসলিম Online in Bangladesh

লেখক: মোহাম্মদ ফারিস

4.59
(605 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ ফারিস
  • Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
  • Isbn: 9789848254547
  • Number Of Pages: 244
  • Language: বাংলা
  • Edition: 9th Edition, 2024
৳ 300৳ 300
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।বিশেষভাবে এই বইটি থেকে জানতে পারবেন : * কীভাবে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন * কীভাবে ঘুম, পুষ্টি ও ফিটনেস নিয়ন্ত্রণ করবেন * কীভাবে ব্যক্তিগত জীবনের বাইরে সামাজিক পরিমণ্ডলেও প্রোডাক্টিভ হয়ে উঠবেন * কীভাবে ব্যক্তিজীবন, সামজিক জীবন, ক্যারিয়ার এবং দ্বীন-দুনিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করে চলবেন * মানসিক বিচ্ছিন্নতা এড়িইয়ে কীভাবে আপন লক্ষ্যে ফোকাস ঠিক রাখবেন * কীভাবে প্রোডাক্টিভ হ্যাবিট গড়ে তুলবেন এবং ইফেক্টিভ রুটিন তৈরি করবেন * কীভাবে সময়ের সদ্ব্যবহার করে দুনিয়ার পাশাপাশি পরকালের জীবনকে সমৃদ্ধ করবেন * রমাদানে কী করে প্রোডাক্টিভিটি বজায় রাখবেন ইত্যাদিসহ আরও অনেক কিছু। * এই বইটি কি কেবল মুসলিমদের জন্য প্রযোজ্য? * বইটি বিশেষত মুসলিমদের উদ্দেশ্য করে লেখা হলেও মুসলিম-অমুসলিম নির্বিশেষে এ থেকে উপকৃত হতে পারবে। * এই বইয়ে আলোচিত—আমাদের জীবনের উদ্দেশ্য কী? মানুষের শ্রেষ্ঠত্ব; মানুষ, সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের আন্তঃসম্পর্ক; মানবজাতির প্রতি আমাদের দায়বোধ; পৃথিবীর কাছে ঋণস্বীকার—এসব কমন ভ্যালুজ আমাদের প্রত্যেকের জানা দরকার, যেন বৃহত্তর মানবিক স্বার্থে একটি বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ সবুজ পৃথিবী গড়ে তুলতে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি। অন্যান্য প্রোডাক্টিভিটি বইয়ের তুলনায় এর বিশেষত্ব কী? দেহের একটি আত্মা আছে—বিষয়টি এমন নয়, আসলে আমাদের ‘আত্মার জন্য এ-দেহটি। সৃষ্টি হিসেবে মানুষ যতটা-না দৈহিক, তার চেয়ে বেশি আত্মিক। পশ্চিমা ধ্যানধ্যারণার আলোকে প্রোডাক্টিভিটি কিংবা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর লিখিত যাবতীয় বইয়ের প্রধান দুর্বলতা—এই আত্মা ও আধ্যাত্মিকতার মতো একটি শাশ্বত সত্যকে এড়িয়ে যাওয়া।আমাদের দেহ দুর্বল, ভঙ্গুর ও পঁচনশীল। পক্ষান্তরে আমাদের আত্মা হলো শাশ্বত। তাই আত্মা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার করে যে কর্মকৌশল দাঁড় করানো হয়, তাতে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সফলতা অর্জিত হলেও, জীবনের বৃহত্তর সফলতার প্রশ্নে তা চূড়ান্তভাবে ব্যর্থ। এ জন্য মানবসত্তার পূর্ণ বিকাশ এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সফলতার জন্য দরকার এমন এক অত্যুজ্জ্বল জীবনদৃষ্টি ও কর্মকৌশল, যা একজন মানুষকে দুনিয়াতে প্রেডাক্টিভ হওয়ার পাশাপাশি অনন্তকালের পরকালীন জীবনের ব্যাপারেও প্রোডাক্টিভ হতে সাহায্য করতে পারে। এই এখানটাতে প্রোডাক্টিভ মুসলিম বইটি এই ইন্ডাস্ট্রির পশ্চিমাধারার আর-সব বই থেকে আলাদা এবং এক অপার্থিব স্বকীয়তায় উজ্জ্বল।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.59
(605 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
10%
3
5%
2
0%
1
0%
apo****com
apo****com ভেরিফাইড
02 May 2026

আমরা অনেকেই ভাবি—দীন মেনে চললে দুনিয়ার কাজে পিছিয়ে পড়তে হবে। আবার কেউ মনে করে—প্রোডাক্টিভ হতে হলে শুধু দুনিয়ার দিকেই ফোকাস দিতে হবে। কিন্তু এই বইটা দেখিয়েছে, আসলে এই দুইটা একসাথেই সম্ভব। The Productive Muslim বইটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে—সময়, কাজ আর ইবাদতকে আলাদা কিছু না ভেবে একসাথে গুছিয়ে নেওয়ার একটা সুন্দর পদ্ধতি এখানে পাওয়া যায়। বইটির সবচেয়ে ভালো লেগেছে এর ৩টি দিক: • আত্মিক উন্নতি (নামাজ, কুরআন, দোয়া) • শারীরিক যত্ন (ঘুম, শক্তি, স্বাস্থ্য) • সামাজিক দায়িত্ব (পরিবার ও সমাজ) সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝেছি— বরকত ছাড়া প্রোডাক্টিভিটি সম্ভব না। আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা পড়ি, কিন্তু ফল পাই না। আবার কেউ কম সময় পড়েও অনেক এগিয়ে যায়। এই বইটা বুঝিয়েছে—আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকলে কাজের মধ্যেও বরকত আসে।

880****951
880****951 ভেরিফাইড
18 Dec 2024

আলহামদুলিল্লাহ, আমার জীবনে প্রথম কেনা একটি বই। লেখক খুবই সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। আমার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। যারা এই ব্যাস্ত ও এলোমেলো জীবন কে সুন্দর ভাবে গুছিয়ে নিতে চায় তাদের জন্য বই টি বেস্ট হবে। আর রকমারি টিম কে অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য ❤️❤️

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Ahmad
Ahmad ভেরিফাইড
25 Jun 2024

দির্ঘদিন ধরে বইটার জন্য অপেক্ষা করছি। Productive Muslim ওয়েবসাইট থেকে বিভিন্ন বিষয়ে দারুণ উপকার পেয়েছি। সেখানেই এই বইটার সম্পর্কে জানতে পারি। তখন থেকে বইটার অনুবাদের জন্য অপেক্ষা করছি। বইটা বাংলা ভাষাভাষিদের হাতে পৌঁছে দেওয়ার যে প্রয়াস গার্ডিয়ান পাবলিকেশন্স চালাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য। আশা করি, অনুবাদ সুখপাঠ্য হবে

tawhidib
tawhidib ভেরিফাইড
22 Aug 2023

প্রোডাক্টিভিটি নিয়ে আমার পড়া অন্যতম সেরা বই এটি। প্রোডাক্টিভিটি আর ইসলামিক লাইফ স্টাইলের মধ্যে সমন্বয় কিভাবে করা যায় এই বিষয়ে লেখক খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। যদি আপনি কেনার কথা ভেবে থাকেন আর শঙ্কায় থেকেন যে কিনব কি কিনব না, তাহলে এই বইয়ের পাঠক হিশেবে আমি আপনাকে অনুরধ করব এমন একটা বই পড়ার জন্য। শুভ কামনা রইল।

Mohi uddin
Mohi uddin ভেরিফাইড
17 Aug 2022

রকমারি থেকে আমি অনেক বই নিয়েছি। তবে সব বইয়ের মধ্যে এই বইটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অবশ্যই এটাই আমার প্রথম রিভিউ রকমারিতে। এক কথায় অসাধারণ একটি বই। তবে হ্যাঁ, এই বইটি আমি সোহাগ ভাইয়ের একটা ভিডিও থেকে জানতে পারলাম। উনার ভালো লাগার বই এটা। তাই, রকমারি থেকে প্রথমে কয়েক পাতা পড়ার পরে কিনে ফেললাম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা এখন স্টকে আছে??

উত্তর

জি, রয়েছে

প্রশ্ন

স্টকে আছে?

উত্তর

জি, রয়েছে

প্রশ্ন

Eyta ki English version naki Bangla? and stock e ache?

উত্তর

বাংলা ভার্সন, জি স্টকে রয়েছে, অর্ডার করতে পারেন

প্রশ্ন

English version ta ache?

উত্তর

জি রয়েছে, ইংলিশ ভার্সনটি অর্ডার করতে পারেন নিম্নের লিংকে গিয়ে, সংগ্রহ করে দেয়া হবে-https://www.rokomari.com/book/131626/the-productive-muslim--where-faith-meets-productivity

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)