দি অনলি ওয়ান লেফট
বই কালেকশন

Buy দি অনলি ওয়ান লেফট Online in Bangladesh

লেখক: রাইলি স্যাগার

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রাইলি স্যাগার
  • Publisher: বুক স্ট্রিট
  • Number Of Pages: 472
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 669৳ 85021% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কিট ম্যাকডির কোনো নার্স নয়, সে একজন কেয়ারগিভার। ছয় মাসের সাসপেনশন কাটিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয় শহর থেকে দূরে ক্লিফসাইড এক ম্যানশনে বসবাসরত এক বৃদ্ধাকে দেখাশোনা করার। নতুন রোগীর নাম শুনে চমকে ওঠে কিট। লেনোরা হোপ - যে কিনা মাত্র সতেরো বছর বয়সে নিজের বাবা-মা ও ছোট বোনকে নৃশংসভাবে খুন করেছিল! কিন্তু তার বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায়, বেকসুর খালাস পেয়ে যায়। খালাস পেলে কী হবে, তাকে নিয়ে গুজব কম রটেনি। শহরের সবার কাছে সে হয়ে উঠেছিল আস্ত এক ডাইনী। গত ৫৪ বছরে তার সেই কুখ্যাতি এতটুকুও ম্লান হয়নি। দায়িত্ব পেয়ে কিট যখন ওখানে গেল, তখন দেখলো লেনোরার অবস্থা তার কুখ্যাতির চেয়েও কম শোচনীয় নয়। না বলতে পারে কোনো কথা, না করতে পারে নড়াচড়া; মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম যার একটি টাইপরাইটার। সেই টাইপরাইটারেই এক রাতে লেনোরা টাইপ করলো – তোমাকে আমি সব বলতে চাই। কী বলবে ও? বললো, খুনগুলো সে করেনি। ঠিক বিশ্বাস না হলেও, কিট তার কথা শুনতে চাইলো। শুনতে গিয়েই ঘটলো বিপত্তি। অচিরেই কিট আবিষ্কার করলো, সব সত্যি বলছে না বৃদ্ধা। খানিকবাদেই বুঝে গেল, স্রেফ মিথ্যাবাদীই নয়, আপাতদৃষ্টিতে নিরীহদর্শন এই মহিলা বিপজ্জনকও বটে। এরপর যা ঘটে, সেটা জানতে হলে কিটের সঙ্গে আপনাকে যেতে হবে সেই ক্লিফসাইড ম্যানশনে – যেখানে আপনার অপেক্ষায় আছে অথর্ব এক বুড়ি আর তার পিলে চমকে যাবার মতো ভয়ঙ্কর কালো অতীত।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
nafis fuad
nafis fuad ভেরিফাইড
26 Apr 2026

অসাধারণ একটি থ্রিলার। এই বইটাকে এই দশকের সেরা থ্রিলার বললেও ভুল হবে না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)