

Buy দ্য নেম অব দ্য গেম ইজ আ কিডন্যাপিং Online in Bangladesh
লেখক: কেইগো হিগাশিনো
- Author: কেইগো হিগাশিনো
- Publisher: ভূমিপ্রকাশ
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
সাকুমা খুবই দক্ষ, চটপটে একজন অ্যাড এজেন্ট। খুব শীঘ্রই সে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়ো কাজটা পেতে যাচ্ছে। কিন্তু যে কোম্পানি তাকে নিয়োগ দিয়েছে, তারই মালিকের কাছে চরম ধোঁকার শিকার হলো সে। তিলতিল করে গড়ে তোলা ক্যারিয়ারকে এভাবে পলকের মধ্যে নষ্ট হয়ে যেতে দেখে সে সিদ্ধান্ত নিল, যে মানুষটা তাকে এত নিচে ছুঁড়ে ফেলেছে তাকে গিয়ে কড়া কথা শুনিয়ে আসবে। কিন্তু ভাগ্যের ফেরে সে মানুষটার একটা গোপন কথা আবিষ্কার করে ফেলে। সে সিদ্ধান্ত নেয়, তার প্রতিদ্বন্দ্বীকে একটা জটিল কিডন্যাপিং খেলার মাধ্যমে তার পতন ঘটাবে। তারপর? সাকুমা কি সফল হতে পেরেছিল? নাকি সে আরো জটিলতায় জড়িয়ে পড়েছিল? জানতে চাইলে পড়তে হবে কেইগো হিগাশিনোর আরো একটি দুর্দান্ত উপন্যাস “দ্য নেম অব দ্য গেম ইজ অ্যা কিডন্যাপিং”!
রিভিউ ও রেটিং (Review & Rating)
Nice.

বইটা অসাধারণ ছিল। তবে এটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি। আশা করি বাচ্চারা এই বই থেকে দূরে থাকবে। বইটা পড়ার পর আমি পুরাই মাথা খারাপ হওয়ার মত অবস্থায় পড়ে গিয়েছিলাম। তবে দুঃখের বিষয় বইটিতে স্পষ্ট করে দেয়া হয়নি লাস্টে আসলে কি ঘটেছিল। এইজন্য পাঁচ রেটিং দিতে একটু কষ্ট হলেও আমি তাও দিয়েছি। কারণ বইটা যে কত অসাধারণ ছিল তা মুখের ভাষায় বর্ণনা করা যায় না। লেখকটির আরো বই পড়ার জন্য অপেক্ষায় রয়েছি।
This is a Game!
nice

অপহরণ করা কি খেলা নাকি অপরাধ? বইয়ের নাম: দ্য নেম অফ দ্য গেম ইজ কিডন্যাপিং লেখক: কেইগো হিগাশিনো (অনুবাদক: বিমুদ্ধ সরকার রক্তিম) কেইগো হিগাশিনো একজন বিখ্যাত জাপানি লেখক। তিনি তার রহস্য উপন্যাসের জন্য পরিচিত। "ডিভোশন অফ সাসপেক্ট এক্স" ছিলো আমার পড়া প্রথম কেইগো হিগাশিনো বই এবং সেটি দুর্দান্ত ছিল। সাথে সাথে লেখকের স্টাইলের প্রেমে পড়ে গেলাম। বইটি শেষ করার পরেই দুইটি নতুন বই অর্ডার করলাম একই লেখকের। প্রধান চরিত্র সাকুমা যিনি একজন উচ্চ-প্রোফাইল বিজ্ঞাপন এজেন্ট। যখন সে তার সবচেয়ে বড় প্রজেক্ট এ কাজ করছিল তখন কাজ দেওয়া নিসেই কোম্পানির মালিক তাকে প্রজেক্ট থেকে সরিয়ে দেন এবং একই সাথে তাকে অপমানও করেন। সাকুমাকে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল, সে মাতাল অবস্থায় নিসেই কোম্পানির সিইওর এর বাড়িতে গিয়েছিল প্রতিশোধ নিতে। তবে, তার ভাগ্য এক অদ্ভুত মোড় নিল। সে দেখতে পায় একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। সে মেয়েটিকে অনুসরণ করে এবং কিছু সময় পরে তারা একটি পরিকল্পনা তৈরি করে, প্রতিশোধের খেলা, অপহরণের খেলার। বইটির সিংহভাগ কমেডি রিভেঞ্জ টাইপের ছিলো। অনেক জায়গায় খুব হেসেছি। গল্পটিতে প্রেম, প্রতিশোধ, রোমাঞ্চ, রহস্য এবং বিশ্বাসঘাতকতার উপাদানও ছিল। গল্পটি আমার কাছে দুর্দান্ত লেগেছে, এটি যেভাবে এগিয়ে যাচ্ছিল তা ভালো লেগেছে। প্রথম কয়েকটি পৃষ্ঠা স্লো ছিল তবে সেই প্রাথমিক ধীরগতির পরে গল্পটি মজাদার হতে শুরু করে। বিশেষ করে শেষে, এটি একটি ডার্ক টার্ন নেয়, যা অপ্রত্যাশিত ছিল। শেষের টুইস্টটা দারুণ ছিল। যাইহোক, বইটির এন্ডিং আবস্ট্রাক্ট ছিল। এর পরে কী ঘটেছে তা পাঠকের উপর নির্ভর করে, এটি কিগো হিগাশিনোর লেখার একটি বৈশিষ্ট্য। বইটি প্রকাশ করেছে ‘ভূমিপ্রকাশ’। সত্যি বলতে, কভারটি দুর্দান্ত ছিল। কভারটি চোখ ধাঁধানো ছিল। পৃষ্ঠাগুলির মানও চমৎকার ছিল। এটি ক্রিম/হালকা-হলুদ রঙের ছিলো। কোন প্রিন্টিং ভুল খুঁজে পাইনি। বইটি অনুবাদ করেছেন বিমুদ্ধ সরকার রক্তিম। অনুবাদটি অসাধারন ছিল। পড়তে সহজ এবং বুঝতেও সহজ। বইটি বুঝতে কোনো সমস্যা হয়নি। বইটি দুর্দান্ত ছিল, সত্যিই পড়ে মজা পেয়েছি। কিগো হিগাশিনোর "ডিভোশন অফ সাসপেক্ট এক্স" এখনও আমার প্রিয় বই। কিন্তু এই বইটিও চমৎকার। এখন শুরু করবো ‘সালভেশন অফ এ সেন্ট’। আমি এই বইটি পড়ার জন্যে রেকমেন্ড করব। এটি একটি সহজ এবং আনন্দদায়ক বই। বইটির রেটিং হল, 10 এর মধ্যে 9 হ্যাপি রিডিং। ___English___ Is kidnapping a game or a crime? Book Name: The Name of the Game is a Kidnapping Writer: Keigo Higashino ( Translator : Bimuddho Sarkar Raktim ) Keigo Higashino is a famous Japanese writer. He is known for his mystery novels. "Devotion of Suspect X" was the first book I read by this author, and it was magnificent. Instantly fell in love with the writing style. Ordered two new books right after finishing that one. And I'm glad I did so. The main character is Sakuma who is a high-profile ad agent. When he was doing his biggest project the owner of the company not only removed him from the project but also insulted him. Sakuma was so insulted that he wanted revenge on him, he went to the CEO's house to confront him. However, his fate will take a dark turn. He finds a girl escaping the house. He follows the girl and after some time they plot a plan, a game of revenge, a game of kidnapping. The story for the most part was a funny one. Laughed on many occasions. It felt like comedic revenge. The story also had some elements of love, revenge, thrill, mystery, and betrayal. the story felt great to me, loved how it was progressing. The first few pages were a slow burn however the story starts to shine after that initial slow burn. Especially at the end, it takes a dark turn, which was unexpected. I was hooked. The twist at the end was great. However, the ending was an abstract one. It's up to the reader to decide what happened after, This is a trait of Keigo Higashino. His books start with a slow burn, then they pick up the tension and the ending stays abstract. The book was published by "Bhumiprokash". Honestly, the cover was superb. It was eye-catching. The quality of the pages was nice too. it was cream/light-yellowish. Didn't find any major printing mistakes. The book was translated by Bimuddho Sarkar Raktim. It was a great translation. Easy to read and easy to understand. Didn't face any problem reading the book. The book was great, really enjoyed the read. "Devotion of Suspect X" is still my favorite book by Keigo Higashino. But this one is nice. Will start "Salvation of a Saint" next. I will recommend people this book. It's an easy and enjoyable read. My rating of the book is, 9 out of 10. happy reading.























