

Buy শেষটা কাল্পনিক Online in Bangladesh
লেখক: রাজীব হাসান
- Author: রাজীব হাসান
- Publisher: বাতিঘর
- Isbn: 9789843916433
- Number Of Pages: 366
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
ক্রিকেট মাঠের আলোঝলমলে গ্ল্যামারের আড়ালে অন্ধকার; ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার গল্প। মাঠে রান ওঠে, পর্দার আড়ালে তৈরি হয় অন্য খেলার স্কোরকার্ড। দেশের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়, এক অনুসন্ধানী সাংবাদিক আর বোর্ডরুমে বসে থাকা ক্রিকেটের হর্তাকর্তা—এই খেলার কখনো নীরব সাক্ষী, কখনো সরব অংশীদার। কে সত্য বলছে? কে ইতিহাস সাজাচ্ছে নিজের মতো করে? বাংলাদেশের ক্রিকেটের খেলার ভেতরের খেলা, মানবিক টানাপোড়েনের শ্বাসরুদ্ধকর কাহিনি আপনাকে টেনে নিয়ে যাবে এ উপন্যাসের শেষ পৃষ্ঠা পর্যন্ত। প্রশ্ন উঠবে, আমাদের বিশুদ্ধতম আবেগ জড়িয়ে আছে যে খেলায়, সেটাই কি শুদ্ধ? ২০০৩ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের এই আখ্যানে ক্রিকেটের বাইরেও রয়েছে অনেক চেনা গল্পের অচেনা রূপ আর অজানা গল্প আবিষ্কারের বিস্ময়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ বললেও কম হবে।বাংলাদেশের সবচেয়ে সেরা,বিতর্কিত,ঘাড়ত্যাড়া প্লেয়ার কে নিয়ে পুরো বই।২৩ বছরের এক জার্নি উঠে এসেছে এই বইটায়।সেই বিকেএসপির দিন থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপের আগ অব্দি একটা জার্নির কথা।কি সুন্দর লিখা,কি সুন্দর উপস্থাপনা।অজানা অনেক কিছু জানতে পারলাম।২০১৯ এর আএই ফিক্সিং কেলেংকারি,আশরাফুলের সেই অধ্যায় থেকে শুরু করে তামিম বনাম সাকিব।আহ এত সুন্দর স্পোর্টস নিয়ে বই খুব কম ই পড়েছি।একদম পয়সা উসুল বই।























