

Buy বারাশিয়ার রূপ Online in Bangladesh
লেখক: হৃদয় পর্যটক
- Author: হৃদয় পর্যটক
- Publisher: পেন্সিল পাবলিকেশনস
- Isbn: 9789849539902
- Number Of Pages: 84
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
”বারাশিয়ার রূপ” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: একদিন নবগঙ্গা তীরের হারিয়ে যাওয়া শ্রাবণের বর্ষা,। যুগের ব্যবধানে হঠাৎ ময়মনসিংহের মরা ব্রহ্মপুত্রের। পাড়ে পৌষের কুয়াশার চাদর ভেদ করে শরীর-মন ভিজিয়ে দিল। তাতে হারানাে সুরের বিকল্পে অবশ মনের গহিনে নতুন করে যেন বসন্তের হালকা সবুজ। রঙের কচি পাতা সতেজ হয়ে দুলতে লাগল। হলদে পাখির ডাকে, বসন্তের মাতাল বাতাসে, মরা নদীর চরে, সহসায় জোয়ার-জলের সিঞ্চনে সবকিছু তাজা হয়ে উঠল। কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতায় অকালের বর্ষাযুক্ত দূরবর্তী জোয়ারের জল সহসাই শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হলাে। সেই সংকটকালে মরা। ব্রহ্মপুত্রকে গিরিকন্যা সাঙ্গু নকআউট করে দিল! । ‘বিষে বিষে বিষক্ষয়’-এর আকাঙ্ক্ষায় সাঙ্গুর দু-পাড় ঘেরা নীলগিরি-নীলাচলযুক্ত গহিন অরণ্যে ধ্যানরত পথিক বােধি প্রাপ্তির পূর্বেই তার বৈরাগ্যে জমা উষ্ণতা, তিস্তাপাড়ের নির্বাসিতার জমানাে লাভায় অধিগৃহীত হলাে! ' উপলব্ধি পালটালাে নির্বিঘ্নে নতুন ফসলের সতেজ। বেড়ে ওঠায়; পূর্বের রােপিত সবুজ চারাগুলাের কতক হলুদাভ হয়ে গেল । মাটির উর্বরতায় ও মূল শিকড়ের টানে চারাগুলাে টিকে গেল বটে কিন্তু হারিয়ে ফেলল অনেক কিছু। অদম্য প্রয়াসে অপেক্ষাকৃত শক্ত চারাগুলাে ঝড়ের কবলে পড়েও ঘুরে দাড়াল...।
রিভিউ ও রেটিং (Review & Rating)
‘বারাশিয়া অপরূপ রূপলাবণ্যময় ছোট্ট সোনার গ্রাম’-বাংলাদেশের যে কোন গ্রামের ক্ষেত্রেই কথাটি খাঁটে। ‘বারাশিয়ার রূপ’-এ আবহমান বাংলার চিরায়ত রূপটিই দেখতে পাই। রূপ থাকে মানব-মানবীর অঙ্গে-ঢঙ্গে, কাজে-সাজে, চিন্তায়-মননে। রূপ আছে তার চারপাশের পরিবেশে-প্রকৃতিতে, পরিবারে, সমাজে। এসব রূপের আছে বিচিত্র মাধুর্য, বর্ণিল ঢং। বাংলাদেশের গ্রামীণ জীবনের পটভূমিকায় ষড়ঋতুর পরিক্রমায় এসব চিরচেনা রূপের ধরণ-প্রকরণের এক গোছালো সম্মিলন এ বইয়ের পাঠককে বিস্মিত করবে। যেরূপে এ বইতে তার রূপায়ণ, বাংলা সাহিত্যে তার অনন্যতা কোন বোদ্ধা সমালোচক কর্তৃক স্বীকৃত হওয়ার অপেক্ষামাত্র। সে অবধি তাকে অপরূপ বলে পাঠকমাত্রেই স্বীকার করবেন। তবে এতে সাধনা আছে। লেখকের রয়েছে স্বাভাবিক কাব্যশক্তি, শুচিসমৃদ্ধ পরিচ্ছন্নতাজ্ঞান, নিশীথের নৈশব্দসম সুতীব্র বেদনাবোধ। আছে বহুবিধ-বহুমাত্রার অভিজ্ঞান। হৃদয় পর্যটক তাঁর শৈশব, কৈশোর, যৌবন, তারুণ্যের মানুষ, সময়, অবস্থান এবং এসব ঘিরে তাঁর একান্ত নস্টালজিয়ায় পর্যটন করেন। পর্যটনকালে তিনি রূপদর্শন করেন তাঁর চৌপাশের মানব-মানবীর হৃদয়ের। কখনো ঢুঁ মারেন হৃদয়াভ্যন্তরের অলিন্দ প্রকোষ্ঠে। কখনওবা বিশ্রাম নেন এর নিলয় উপত্যকায়। এইসব রূপদর্শন অভিজ্ঞতার স্বাদ পেতে এক ঝটকায় পড়ে ফেলা যায় ‘বারাশিয়ার রূপ’।
যাঁরা গ্রাম ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, জীবনযুদ্ধ মোকাবেলা করেছেন - তাঁরা নিশ্চিত 'বারাশিয়ার রূপ' পাঠে নিজেকেই খুঁজে পাবেন...























