

Buy সারকোমা Online in Bangladesh
লেখক: ফাহিম শাহরিয়ার সোহান
- Author: ফাহিম শাহরিয়ার সোহান
- Publisher: অন্ত্যমিল প্রকাশন
- Isbn: 978-984-99076-4-0
- Number Of Pages: 56
- Language: বাংলা
- Edition: 3rd Published, May 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষের অসুস্থতা কী তার হাতের কামাই? তাহলে যে জন্ম থেকেই কোনো দূরারোগ্য ব্যাধি নিয়ে ভূমিষ্ঠ হয় তার অপরাধ কী? কোন পাপের কারণে সে কঠিন রোগ নিয়ে পৃথিবীতে আগমণ করলো? আবার অসংখ্য ধূমপায়ী আছে যারা যুবক বয়স থেকে বিরামহীনভাবে ধুমপান করে যাচ্ছে অথচ বৃদ্ধ বয়সে এসেও সে দিব্বি সুস্থ।নবী-রাসূলগণ তো ছিলেন নিষ্পাপ, অথচ আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) সবচেয়ে বেশি অসুস্থ হতেন। আইয়ুব (আঃ) দীর্ঘদিন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন।তাহলে এই সামাজের অধিকাংশের দৃষ্টিভঙ্গি এমন কেন, যে অসুস্থতা যেন একটি অভিশাপ। তাদের এটা মানতে এত অনিহা কেন যে, অসুস্থতা আল্লাহর তরফ থেকেবান্দার জন্য পরীক্ষা। বিশেষত আপনার সবচেয়ে প্রিয় মানুষটি যখন আপনার অসুস্থতার জন্য ত্যাগ করে, তখন আপনার অনুভূতি কেমন হবে?
রিভিউ ও রেটিং (Review & Rating)

একটি বই, যা অসহনীয় কষ্টের মাঝেও রবের প্রতি ভরসা রাখতে শেখায়, মহান রবের অগণিত নিয়ামতের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়। জীবন নিয়ে তো আমাদের কত অভিযোগ, এই বই পড়লে ইন-শা-আল্লাহ জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমার মনে হয়, সবার জীবনে অন্তত একবার হলেও সারকোমা বইটি পড়া উচিত।
আসসালামু আলাইকুম। আপনাদের পেজ ভিজিট করেই প্রথম "সারকোমা" বইটার নাম শুনি। রিভিউগুলো পড়ে আর সবার মুখে প্রশংসা শুনে বুকের ভিতর এক অস্থিরতা শুরু হলো। মনে হচ্ছিল, কখন হাতে পাবো বইটা? কারণ এটা শুধু একটা বই না। এটা একটা জীবনবোধ। একজন মানুষ ১০ বছর ধরে সারকোমা ক্যান্সারের সাথে লড়াই করেও কীভাবে আল্লাহর উপর ভরসা রেখে হাসিমুখে বেঁচে আছেন—এই সত্যিটা জানার তীব্র আগ্রহ থেকেই বইটা অর্ডার করেছিলাম। বইটা পড়ার পর বুঝলাম, "সারকোমা" শুধু একজন ক্যান্সার রোগীর গল্প নয়। এটা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আমরা সামান্য বিপদে ভেঙে পড়ি। চাকরি নাই, সম্পর্ক ভাঙছে, আপন মানুষ বেঈমানি করছে—মনে হয় জীবনটাই শেষ। সব রাস্তা বন্ধ মনে হয়। অথচ ওই ভাইয়া? ১০ বছর ধরে প্রতিদিন মৃত্যুর সাথে লড়ছেন। ব্যথা, কেমো, হাসপাতাল—তবুও উনার মুখে কোনো অভিযোগ নাই। উনি আল্লাহকে স্মরণ করেন, একটা দোয়াও মিস দেন না। নিজের জীবন নিয়ে উনি পরিপূর্ণ সন্তুষ্ট। বইটা পড়ে আমার নিজের জীবনের সব অভিযোগ, রাগ, অভিমান মুছে গেছে। মনে হয়েছে, আমি কত সুখে আছি! হাত-পা আছে, নিঃশ্বাস নিতে পারছি, পরিবার আছে—আলহামদুলিল্লাহ। যারা হতাশায় আছেন, জীবনের মানে খুঁজে পাচ্ছেন না—এই বইটা তাদের জন্য। একবার পড়ুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।
অসাধারণ লেখনী। প্রথমে কিনার সময় বুঝতে পারিনি বইটা লেখক এর জীবনের উপর ভিত্তি করে লেখা। সবার একবার হলেও পড়া উচিত বইটা।
পড়ার পর নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই 😌
খুবই মর্মস্পর্শী লেখনী। বইটি আমার অন্তরে গভীরভাবে দাগ কেটে গেল। বিষাক্ত দুনিয়ার কঠিন বাস্তবতার মুখে এক মারণব্যাধিতে আক্রান্ত ব্যক্তির জীবনের হাহাকার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলল। আমি নিজে মেডিকেল কলেজের শিক্ষার্থী। ডাক্তারদের দ্বারা সঠিক সময়ে সঠিক চিকিৎসার গুরুত্বও আমি বইটি পড়ে নতুনভাবে উপলব্ধি করতে পারলাম। আবার আরেকদিকে এটা দুনিয়াবিমুখ হয়ে মহান রবের দিকে ফিরে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণাদায়ক আখ্যানও বটে। বইয়ের শেষে লেখকের যে প্রার্থনা তা যেন মহান আল্লাহ কবুল করেন এবং তিনি যতদিনই বেঁচে থাকবেন, ততদিন যেন নেক হায়াত লাভ করেন, আমীন।























