দ্য দা ভিঞ্চি কোড
বই কালেকশন

Buy দ্য দা ভিঞ্চি কোড Online in Bangladesh

লেখক: ড্যান ব্রাউন

4.45
(234 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড্যান ব্রাউন
  • Publisher: বাতিঘর প্রকাশনী
  • Isbn: 978984659120
  • Number Of Pages: 431
  • Language: বাংলা
  • Edition: 16th Edition, 2016
৳ 455৳ 58022% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে আসছে একটি গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তি। ওদিকে উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দাই সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই গুপ্তসংঘের গ্র্যান্ডমাস্টার তার ঘনিষ্ঠ একজনের কাছে হস্তান্তর ক’রে দেয় আর ঘটনাচক্রে এরকম একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়ে হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর। পাঠকের মনোজগত নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে বইটি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.45
(234 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Zarif Ahmed
Zarif Ahmed ভেরিফাইড
30 Sep 2025

বইটা অনেক সুন্দর বাইন্ডিং করা। বাইন্ডিং দেখে অনেক ভালো মনে হচ্ছে ধন্যবাদ বাতিঘর প্রকাশনী কে। এত সুন্দর বাইন্ডিং এর বইটা দেওয়ার জন্য। কিন্তু বইটার ফন্ট যদি একটু ভালো হতো একটু বড় হত তাহলে পড়তে সুবিধা হতো লেখাগুলো অনেক ছোট ছোট ধন্যবাদ।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
Review Upload 7
Review Upload 8
Sharif Al Hasan
Sharif Al Hasan ভেরিফাইড
19 May 2024

অনেক বাঁক, রেসিংকার গতিতে এগিয়ে গেছে এর কাহিনী-পুরোটাই তৃপ্তিদায়ক...এই উপন্যাস যদি আপনার নাড়িস্পন্দন বাড়াতে না পারে তবে আপনার ডাক্তার দেখানো দরকার...উৎকৃষ্ট মানের বিনোদন।

Esrat Jahan
Esrat Jahan ভেরিফাইড
08 Oct 2021

বইটা আমার একদমই ভাল লাগেনি। মনে হয়েছে যে শুধু শুধু কাহিনীটা টেনে টুনে বাড়ানো হয়েছে। !!SPOILER ALERT!! আর ভাল না লাগার আরেকটা কারন হল আমি বুঝে গিয়েছিলাম যে এইসব লেই টিবিং করছে।

joy
joy ভেরিফাইড
02 Oct 2021

বইটা খুবই ভালো ছিল অনেকদিন আগেই হাতে পেয়েছিলাম । বই এর side e একটু ছেড়া ছিল অটা কোন সমস্যা না । এমনি বইটা একদম অনেক গতিতে আগায় আমি মাত্র ২০ অধ্যায় পর্যন্ত পরেছি এখন অ পরছি আশা করি ভালো হবে ।

রাইসুল ইসলাম প্রান্ত
রাইসুল ইসলাম প্রান্ত ভেরিফাইড
03 Aug 2021

আসলে বইটার গল্প অসাধারণ। আমি অনেক ডিটেকটিভ থ্রিলার +অ্যাডভেনচারের বই পড়েছি কিন্তু এই ধরনের একটাও পড়ি নাই এর আগে। তাই এই বইটা highly recommended from me. আর অনেকেই দেখলাম বলেছেন অনুবাদে সমস্যা! আসলে তা নয়। অন্যকোনো ভাষায় রচিত সাহিত্যকে ট্রানসিলেট করতে গেলে একটু অসুবিধা হয়। তবে যাদের অনুবাদ পড়ার অভ্যাস আছে তারা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

দ্য দা ভিঞ্চি কোড, অনুবাদক :নাজিম উদ্দিন -এই বইয়ের অনুবাদ কতটা ভাল?

উত্তর

অবশ্যই বেশ ভালো একটি অনুবাদ বই । বইটির শব্দবিন্যাস বেশ চমৎকার ।

প্রশ্ন

এঞ্জেলস এন্ড ডিমন্স বইটি এই সিরিজের প্রথম বই না? ওটার অনুবাদ নাজিম উদ্দিন স্যার করেন নি?

উত্তর

এঞ্জেলস এন্ড ডেমন্স বইটি সিরিজের প্রথম বই। কিন্তু নাজিম উদ্দিন স্যার এই বইটির অনুবাদ বের করেন নি।

প্রশ্ন

বইটিতে কত পৃষ্ঠা আছে ?

উত্তর

বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৩১।

প্রশ্ন

দ্য দা ভিঞ্চি কোড আর দা ভিঞ্চি কোড বই দুইটা কি ভিন্ন? নাহ একই একটু বলবেন?

উত্তর

না, বই একই।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)