

Buy সূর্য তুমি সাথী Online in Bangladesh
লেখক: আহমদ ছফা
- Author: আহমদ ছফা
- Publisher: স্টুডেন্ট ওয়েজ
- Isbn: 9789844066565
- Number Of Pages: 100
- Language: বাংলা
- Edition: 7th Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘সূর্য তুমি সাথী’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ এতো অল্প বয়সে এতোটা শৈল্পিক পরিপক্কতা আমার কল্পনারও অতীত। অধ্যাপক আবুল ফজল ‘সূর্য তুমি সাথী’ এই উপন্যাসটিতে সমাজের বাস্তব ছবি আশ্চর্য গতিশীলতায় বাঁধা পড়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় (আকাশবাণী) শিল্প-সাহিত্য শুধু যদি আনন্দ প্রকাশের বাহন না হয়ে থাকে এবং শিল্পীর সামাজিক দায়িত্ব বলে কিছু থাকে। তা’হলে আহমদ ছফা একজন যথার্থ শিল্পীর কাজ করেছেন। মাসিক সমকাল সাম্প্রদায়িকতার গোবর গাদা থেকে চেতনার মুক্তি সাধনে এ উপন্যাস একটা বড়ো ভূমিকা পালন করবে। ছফা একটা দুঃসাহসী কাজ করেছেন, এ কথা মানতেই হবে। রণেশ দাশগুপ্ত এই উপন্যাসের ঠাকুরমা চরিত্রটির মতো আদর্শ নারী চরিত্র গোটা বাংলা সাহিত্যে অধিক নেই। সাপ্তাহিক দেশ কী বলিষ্ঠ তোমার লেখনী। তোমার বক্তব্য গতানুগতিক নয় একেবারে নিজস্ব। বইয়ের পাতায় পাতায় বিস্ময়। মনোজ বসু ‘সূর্য তুমি সাথী’ বইটির লেখকের নাম না জেনে যদি পড়তাম, তা’হলে আমি বলতাম তারাশঙ্কর বাবুর লেখা। একজন পাঠকের পত্ৰ কোন কোন বইপত্র লেখা হয়, প্রকাশকালে তাদের যথার্থ মূল্যায়ন হয় না। “সূর্য তুমি সাথী’ও এমন একটি। আশার কথা উপন্যাসটির প্রতি সকলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দৈনিক বাংলা চতুর্থ সংস্করণের ভূমিকা মা বাবার পথম সন্তানের মতো ‘সূর্য তুমি সাথী’র উপর আমার একটি পক্ষপাত বরাবর থেকেই যাবে। বইটি প্রথম ষ্টুডেন্ট ওয়েজ থেকে ১৯৬৭ সালের দিকে ছাপা হয়েছিলো। লিখেছিলাম তারও প্রায় দু বছর আগে। তখন আমার বয়স বড়ো জোর একুশ। এই লেখাটির ভেতর তরুণ বয়সের আবেগ উত্তাপ সবটাই চারিয়ে দিয়েছিলাম। যে গভীর বেদনা এবং অসহ্য আনন্দ আমি এই বইটি লেখার সময়ে অনুভব করেছিলাম, সেই বেদনা, সেই আনন্দের রেশ আমার মর্মকোষে অক্ষয় হয়ে রয়েছে। ‘সূর্য তুমি সাথী’র প্রথম সংস্করণের পরে আরও দুটো সংস্করণ বেরিয়েছে দুটো আলাদা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে। তার মধ্যে একটি কোলকাতা থেকে। অনেকদিন পর চতুর্থ সংস্করণটি আবার স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত হতে যাচ্ছে। ষ্টুডেন্ট ওয়েজ থেকে বইটি প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। মনে হচ্ছে আবার ঘরে ফিরে আসছি। এতে শেষ নয়। আরো কিছু সংবাদ দেয়ার আছে। ষ্টুডেন্ট ওয়েজের স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবউল্লাহ সাহেব আর বেঁচে নেই। তার বড়ো ছেলে মোহাম্মদ ওহিদউল্লাহ্ যিনি হাত ধরে আমাকে গ্ৰন্থ জগতে নিয়ে এসেছিলেন, তিনিও আজকাল প্রকাশনার সঙ্গে সম্পর্কিত নন। ওই পরিবারের কনিষ্ঠ সন্তান শ্ৰীমান মোহাম্মদ লিয়াকতউল্লাহ এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। লিয়াকত শুধু আমার একাধিক বই ছাপছে না- আমার ভ্রাতপুত্র নূরুল আনোয়ারের প্রথম বইটিও প্রকাশের দায়িত্ব নিয়েছে। আমরা যেমন দু’পুরুষ লেখক ষ্টুডেন্ট ওয়েজও দুপুরুষ ধরে প্রকাশক। এটা আমার কাছে খুবই আনন্দের। এ ধরনের ঘটনা তো সচরাচর ঘটেনা। ১৬৬ ময়মনসিংহ রোড ঢকা ১১০০ আহমদ ছফা ২১ শে ফেব্রুয়ারী, ১৯৯৩ বইটি সম্পর্কে কয়েকটি অভিমতঃ এতো অল্প বয়সে এতোটা শৈল্পিক পরিপক্কতা আমার কল্পনারও অতীত। অধ্যাপক আবুল ফজল ‘সূর্য তুমি সাথী’ এই উপন্যাসটিতে সমাজের বাস্তব ছবি আশ্চর্য গতিশীলতায় বাঁধা পড়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় (আকাশবাণী) শিল্প-সাহিত্য শুধু যদি আনন্দ প্রকাশের বাহন না হয়ে থাকে এবং শিল্পীর সামাজিক দায়িত্ব বলে কিছু থেকে থাকে তা’হলে আহমদ ছফা। একজন যথার্থ শিল্পীর কাজ করেছেন। মাসিক সমকাল সাম্প্রদায়িকতার গোবর গাদা থেকে চেতনার মুক্তি সাধনে এ উপন্যাস একটা বড়ো ভূমিকা পালন করবে। ছফা একটা দুঃসাহসী কাজ করেছেন, এ কথা মানতেই হবে। রণেশ দাশগুপ্ত এই উপন্যাসের ঠাকুরমা চরিত্রটির মতো আদর্শ নারী চরিত্র গোটা বাংলা সাহিত্যে অধিক নেই। সাপ্তাহিক দেশ কী বলিষ্ঠ তোমার লেখনী। তোমার বক্তব্য গতানুগতিক নয় একেবারে নিজস্ব। বইয়ের পাতায় পাতায় বিস্ময়। মনোজ বসু ‘সূর্য তুমি সাথী’ বইটির লেখকের নাম না জেনে যদি পড়তাম, তা’হলে আমি বলতাম তারাশঙ্কর বাবুর লেখা। একজন পাঠকের পত্ৰ কোন কোন বইপত্র লেখা হয়, প্রকাশকালে তাদের যথার্থ মূল্যায়ন হয় না। ‘সূর্য তুমি সাখী’ ও এমন একটি। আশার কথা উপন্যাসটির প্রতি সকলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দৈনিক বাংলা
রিভিউ ও রেটিং (Review & Rating)
এটি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় গোঁড়ামির বেড়াজাল ভেঙে বের হয়ে আসার গল্প, যেখানে মূল চরিত্র হাসিম তার শিকড় ও অস্তিত্বের সংকট নিয়ে লড়াই করে।

অসাধারণ।

Best
বুক রিভিউ সূর্য তুমি সাথী-- আহমদ ছফা ** আহমদ ছফার প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথী’ মূলত ষাটের দশকের সমাজ ব্যবস্থার এক নিদারুণ প্রতিচ্ছবি। ব্রিটিশদের সময়কার জমিদারী প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন সমাজে জমিদারিত্বের প্রভাবে নিষ্পেষিত সমাজের করুণ বাস্তবতাকে সাহিত্যের ভাষায় শিল্পীয় রূপ দিয়েছেন সাহিত্যিক আহমদ ছফা। সমাজপতিদের নিষ্পেনের যাতাকলে পিষ্ট হয়ে নিম্ন বিত্তরা কিভাবে ধীরে ধীরে মাটির সাথে মিশে যায় সেই নিদারুণ সত্যই আহমদ ছফা তুলে ধরেছেন তাঁর প্রথম উপন্যাসে। নিম্ন বিত্ত, নিম্ন মধ্যবিত্তদের শোষন করে সমাজপতিরা কিভাবে ফুলে ফেঁপে উঠে সেই ছবিও চিত্তায়িত হয়েছে আহমদ ছফার প্রথম উপন্যাসে। ধর্মীয় গোঁড়ামী এবং শিক্ষার অভাবের ফলে পিছিয়ে পড়া সমাজের এক বাস্তব চিত্র ‘সূর্য তুমি সাথী’ উপন্যাস। সমাজপতি ও শাসকশ্রেণী স্বার্থের জেরে দিনের আলোতে একে অন্যের বিরোধী হলেও স্বার্থের কারণেই পর্দার আঁড়ালে তারা সবাই এক, এই রূঢ় সত্যটি তুলে ধরে আহমদ ছফা বলেছেন “পূণিমায় চোরেরা যতই মারামারি কাটাকাটি করুক না কেন অমাবশ্যার জোতে তারা সকলে একজাত”। নিষ্পেষিত সমাজের পদদলে পিষ্ট হয়েও নির্যাতিতদের একটি প্রতবাদী শ্রেণী থাকে, যারা সুযোগ ফেলে সমাজের সকল অন্যায়-অবিচার ভেঙ্গ চুরমার করে দিতে চাই। সেই প্রতিবাদী শ্রেণীকেও আহমদ ছফা তাঁর প্রথম উপন্যাসে শিল্পীয় ভাষায় তুলে ধরেছেন। উপন্যাসটি ষাটের দশকের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে রচিত। বর্তমান সমাজ ব্যবস্থা অনেকটা পরিবর্তন হলেও এই উপন্যাসের প্রতিচ্ছবি সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে ভেসে উঠে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে। তাই কথাশিল্পী, ঔপন্যাসিক ও সাহিত্যিক হিসেবে আহমদ ছফা বেঁচে থাকবেন যুগের পর যুগ। ------ ফারুক আহমদ চন্দনাইশ, চট্টগ্রাম।
প্রেক্ষাপট গ্রামের হলেও এই অবস্থান বিরাজমান আমাদের সমাজের প্রতিটি কোনে। ধর্ম বর্ন নির্বিশেষে দূর্বলের উপর সবলের অত্যাচার সর্বত্র। গল্পটা এতটাই সাধারণ যে পাঠকের মনে হবে গল্পটা তার চেনা। প্রতিটা চরিত্র তার চেনা। আহমেদ ছফা এই জায়গাটাতে খুব দারুণভাবে সফল।























