

Buy সসেমিরা Online in Bangladesh
লেখক: নাবিল মুহতাসিম
- Author: নাবিল মুহতাসিম
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848799789
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
উত্তরবঙ্গের হিমালয়ঘেঁষা জেলা শহর কীর্তিমারীতে ছুটি কাটাবার কথা ভাবছেন? চা বাগান আর পাহাড় দেখার, বা বনে একটু শিকার করার, বা শহরের রেড লাইট এরিয়ায় একটু মৌজ করার ইচ্ছা? আসতে পারেন, খাসা জায়গা। তবে, ইয়ে, জানিয়ে রাখি—এক পলাতক দাগি আসামি ছুরির ঘা খেয়ে মরতে মরতে ফিরে এসেছে শহরে। এক ভয়ানক অপরাধ নাকি করেছে সে, জীবনের শেষ অপরাধ : যেটার সূত্র রেখে গেছে একটা হেঁয়ালিতে। এদিকে শহরের সবচেয়ে বনেদি আর বড়লোক পরিবার বসুনিয়াদের বাড়ির বউ নিখোঁজ, সাথে করে নিয়ে গেছে বাচ্চা মেয়েকে। আর ইন্সপেক্টর রইস এমন সব আলামত পাচ্ছে যাতে হাড় হিম হয়ে যাচ্ছে তার মতো ঝানু অফিসারেরও। দুটো ঘটনার মাঝে কুৎসিত একটা যোগসূত্র খোঁজার জন্য চালচুলোহীন চেহারার একটা লোক চষে বেড়াচ্ছে পুরো শহর। বিখ্যাত নেহালের পুরি বা সালামের চা খাবার সময় তাকে দেখলে ভড়কাবেন না—‘টিকটিকি’ কামালের কাজই হচ্ছে গন্ধ শুঁকে বেড়ানো। কিন্তু একেবারে উড়িয়েও দেবেন না তাকে, শহরকে এই সসেমিরা অবস্থা থেকে হয়তো বের করতে পারবে সে-ই। যাকগে। তো এবারের শরতে চলে আসুন কীর্তিমারীতে—ভুলতে পারবেন না এই জায়গাকে, কথা দিচ্ছি!
রিভিউ ও রেটিং (Review & Rating)
গল্প টা আনেক বাস্তব ধর্মী ও আেনক মজাদার
নাবিল মুহতাসিম এর সেরা উপন্যাস
Loved reading this thriller! Best wishes for the author and hope to see continuation of this novel.
solid 4 stars
#Rokomari_Book_Club_Review_Competition বই : সসেমিরা লেখক : নাবিল মোহতাসিম রিভিউ দাতা : কিবো মাহজেনিন খান পার্সোনাল রেটিং : ৪/৫ কখনো দেখেছেন কোনো মার্ডার মিস্ট্রি বইয়ে পুলিশ বা হোমিসাইড অফিসার আসল হিরো না হয়ে পুলিশের সোর্সকে আসল হিরো হতে? উত্তরবঙ্গে কীর্তিমারিতে যদি আসেন তবে বোধহয় দেখতে পাবেন কিভাবে একজন পুলিশের ফেউ পুরো শহরকে এক অদ্ভুত রহস্য থেকে উদ্ধার করে। কীর্তিমারিকে মোটামুটি শান্ত শহরই বলা যায়। কিন্তু হঠাৎ করে এক দাগী আসামি যখন ছুরির আঘাত নিয়ে শহরে ফিরে আসে তখনই সব বদলে যেতে থাকে। সেই রাতেই শহরের সবচেয়ে বনেদি পরিবার, বসুনিয়া পরিবারের বউ নিখোঁজ হয়ে যায়। হারিয়ে যায় মোঘল আমলের চুনি পাথর। শহরের রেডলাইট এরিয়ায় কার যেন আনাগোনা দেখা যায়। এ সব কিছুর মধ্যে কি আসলে কোনো সাদৃশ্য আছে নাকি সবই শুধু বিচ্ছিন্ন ঘটনা? চারিদিকে যেন সসেমিরা! পুলিশ কি পারবে এই অবস্থার উন্নতি করতে? নাকি ত্রাতা হিসেবে কোনো এক উচ্ছন্নে যাওয়া পুলিশের ফেউকে হাজির হতে হবে? পাঠ প্রতিক্রিয়া : আসলে প্রথমে এই বইটা কিনেছিলাম নাম দেখে। সসেমিরা বলে যে একটা বাংলা শব্দ আছে তাই জানতাম না! এবং বইটি পড়েও একদম হতাশ হতে হয়নি। গল্পের প্লট খুব সাধারণ। কিন্তু লেখক তার লেখনীর মাধ্যমে এই সাধারণ প্লটেই সুন্দর গল্প লিখেছেন। সাধারণত এই ধরনের প্লটে লেখা গল্প আমাকে টানতে পারে না। কিন্তু এই বইটা একদম এক বসায় শেষ করেছি। ছোট একটা শহরকে কেন্দ্র করে লেখা। চরিত্রও আহামরি অনেক না। গল্প যত এগিয়েছে শহরের বাসিন্দাদের সাথেও পরিচয় হয়েছে আবার রহস্যও ঘনীভূত হয়েছে। এ ধরনের শহর কেমন হয় এবং কিভাবে সবাই একে অন্যের সাথে কানেক্টেড থাকে সেসব ফুটে উঠছিল ধীরে ধীরে। এই বইয়ের চরিত্র গুলো বেশ বিচিত্র ও ইন্টারেস্টিং। এই যেমন কামাল, বস্তিতে থাকে, চেহারা চাল-চলনের কোনো বালাই নাই, অথচ কি বুদ্ধির ধার! লেখক এই চরিত্রের মধ্যে যা যা দেখাতে চেয়েছেন সেসবই ফুটে উঠেছে। আবার সাইফ বসুনিয়া শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান অথচ কি রগচটা। লেখক প্রত্যেকটা চরিত্রকেই বেশ যত্ন নিয়ে সৃষ্টি করেছেন। তাছাড়া রয়েছে শহরের বর্ণনা। আপনি যদি কখনো নাও গিয়ে থাকেন উত্তরবঙ্গে আপনার চোখের সামনে ভাসতে থাকবে সেখানকার সৌন্দর্য! কিছু কমন ট্রোপ ছিলো গল্পে যা প্রায় সব মিস্ট্রি বইয়ে থাকে। কিন্তু তাও কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছিলো না যে এটা বাদ দিলেও চলতো বা এমন কিছু। আর একদম মেদহীন লেখা। কিন্তু কাহিনীর বিল্ড আপ যত ভালোই হোক না কেন তত ভালো টুইস্ট ছিলো না বইয়ে। সবগুলো টুইস্টই আগে থেকে বোঝা যাচ্ছিলো। এই একটা ব্যাপার বেশ খারাপ লেগেছে। কিন্তু তরপরও শেষ করতে খারাপ লাগেনি।






















