অসচরাচর ২
বই কালেকশন

Buy অসচরাচর ২ Online in Bangladesh

লেখক: মাশুদুল হক

4.07
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাশুদুল হক
  • Publisher: চিরকুট
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 159৳ 20021% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের এবারের লেখাটা একেবারেই ভিন্নধর্মী। উহু, শুধু ভিন্নধর্মী বললে বোঝা যাবে না, বলতে হবে একেবারেই অসচরাচর।ডাক্তারি পড়াশোনা শেষ করে ডাক্তার আসিফ দীর্ঘদিন নানা প্রত্যন্ত অঞ্চলে রোগী দেখে বেড়িয়েছেন। সেসময়ে তিনি রোগী হিসেবে এমন কিছু বিচিত্র মানুষ পেয়েছেন যাদের রোগব্যধি প্রচলিত চিকিৎসা বিজ্ঞান দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না। রোগ ব্যধির রহস্যময় জগতে থেকে ওর উপলব্ধি হয়েছে সবসময়ে রোগেরা বইপত্রে যেমনটা লেখা থাকে তেমন করে আসে না, সব ব্যধির খবরও আমাদের জানা রয়েছে সেটাও সত্যি না। মেডিকেলে এক প্রিয় শিক্ষকের অনুপ্রেরণায় আসিফ এ-সমস্ত অদ্ভুত ও অচেনা রোগদের নিয়ে লিখতে শুরু করলেন, যার ফলাফল অসচরাচর।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.07
(7 টি কাস্টমার রিভিউ)
5
71%
4
0%
3
29%
2
0%
1
0%
Md Rakib Hasan
Md Rakib Hasan ভেরিফাইড
27 Mar 2026

====== বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ও পাঠ প্রতিক্রিয়া ======= সাধারণ, একঘেঁয়ে ও বৈচিত্র্যহীন আমাদের জীবনে সব ঘটনা সচরাচর হিসেবে ঘটলেও কিছু কিছু ঘটনা ঘটে বা রয়ে যায় অসচরাচর হিসেবে। কখনো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করে কিংবা তা যদি আমাদের বোধগম্যের অতীত হয় তাহলে হারিয়ে যায় পুরোনো স্মৃতির অন্তরালে। কিছু ঘটনা আমাদের ব্যক্তিসত্তাকে পরিবর্তন করে আবার কিছু ঘটনা পরিবর্তন ঘটায় চারপাশের মানুষ ও পরিবেশের। কখনো সেই কঠিন সত্যকে গ্রহণ করতে হয় কিংবা পালিয়ে বেড়াতে হয় সেই ঘটনার ভয়াবহতা থেকে নিজকে রক্ষা করতে। বইটি তেমনি গল্পের সমাহার। হ্যাঁ, আবারও বলতেই হবে এককথায় অবিশ্বাস্য ও দারুণ! লেখকের ‘অসচরাচর ১’ বইটি পড়ে যেমন রোমাঞ্চ অনুভব করেছি মনে হলো পরের এই বইতে তিনি সেটাকেও যেন ছাড়িয়ে গেছেন। ১ম বইটা পড়ে যে এক্সপেক্টেশন তৈরি হয়েছিলো লেখক সাহেব তার বেশিই যেন পূরণ করেছেন! তবে বইটি শেষ করে খুব খারাপ লাগলো, লেখককের প্রতি অনুরোধ থাকবে দয়া করে পরের পার্ট বের করলে প্রয়োজন লাগলে সময় নিন, কিন্তু তবুও যেন অন্তত ১০টি এরকম রোমাঞ্চকর গল্পের সমাহার থাকে। মোট মাত্র চারটি ছোট গল্পের সংকলন এটি। ১. পিচ্ছিল, ২. নির্বাণ আশ্রম, ৩. মেরিনা এবং ৪. পাথর। প্রতিটি গল্পই ভিন্ন ভিন্ন স্বাদের; তবে প্রতিটি গল্পই পূর্ণমাত্রায় দিয়েছে ভৌতিক ও অতিপ্রাকৃত রহস্যের অনুভূতি। তবে পাথর গল্পটি বিশেষভাবে আমার ভালো লেগেছে। মানব শরীরের মাধ্যমে বাস্তবেই কী এরকম পাথর তৈরি হওয়া সম্ভব? গল্পটি পড়ে খুব জানতে ইচ্ছা করল। কোন সন্দেহ নাই ভৌতিক ও রহস্য গল্প পছন্দ করেন এমন যেকোন পাঠকেরই বইটি ভালো লাগবেই লাগবে। যারা রিডার্স ব্লকে আছেন তাদের জন্যও এটি একটি পারফেক্ট বই হবে আমার দৃঢ় বিশ্বাস। প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন সুন্দর লেগেছে। চিরকুটের প্রোডাকশন নিয়ে কখনো আশাহত হইনি। তাই বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটিও ভালো ছিলো। বানান ভুলও চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ১০/১০।

nah****com
nah****com ভেরিফাইড
16 Mar 2026

mashudul haque er best book hoche oshochorachor..boiti khuboi bhalo

Review Upload 1
Review Upload 2
ARMAN
ARMAN ভেরিফাইড
05 Feb 2026

বইটি রহস্যময় কিন্তু অসচরাচর১ এর মতো রহস্যময় হয় নি।বইটির বেশ কিছু গল্প ফালতু ছিল।

8801886594127
8801886594127 ভেরিফাইড
15 Apr 2025

বই টি অসচরাচর পার্ট ওয়ানের মতো এক কথায় চমৎকার।যারা বই পরতে চায় না,তাদের ও ভালো লাগবে নিশ্চিত। পরর্বতী বইয়ের অপেক্ষায় রইলাম।

Nusrat Jahan
Nusrat Jahan ভেরিফাইড
27 Mar 2025

অসচরাচর ২ অসচরাচর ১ এর মতোই মেডিকেল টার্ম নিয়ে লেখা কিছু গল্পের সমষ্টি। ১ম পর্বে ৫ টা গল্প থাকলেও এবারে আছে ৪ টা গল্প। গল্প কম হলেও প্রতিটা গল্পই সেরা। কোনোটাকেই খারাপ লেগেছে বলার চান্স নেই। বইনগরের মিস্ট্রিবক্স থেকে পাওয়া সেরা বই হচ্ছে এই অসচরাচর ২। 🔷 ১. পিচ্ছিল (৪/৫) সৈয়দপুর জেল থেকে হঠাৎ অপরাধী পালিয়ে যেতে থাকে। কিন্তু কিভাবে পালিয়ে যায় তার কোনো সুরাহা করা যায় না। কয়েদিদের ঘর থেকে একটা অদ্ভুত মেডিসিনের কৌটা পাওয়া যায়। কিন্তু কিসের সেটা কেউ জানে না। এদিকে জেলার শফিকের উপর দায় আসে আসামি পালিয়ে যেতে সাহায্য করার জন্য। নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য শফিক নিজেই সেই মেডিসিন সেবন করা শুরু করেন। লেখক এখানে জানাননি শফিক আসলে মেডিসিন গুলো কোথায় পেল। কারন সেটা বের করা গেলেই সব রহস্যের জট খুলতো। 🔷 ২. নির্বাণ আশ্রম (৫/৫) এই গল্পটা অসাধারণ। এখানেই প্রথম আমরা এমন এক রোগ সম্পর্কে জানতে পারি যেখানে মানুষের শরীরে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটে। একবার সোশাল মিডিয়ায় একটা নিউজ দেখেছিলাম যে একজনের শরীরের মাংস গাছে পরিণত হয়। বিরল রোগ। এখানেও অনেকটা তেমনই, তবে গাছে পরিণত হয় না, অন্য কিছু হয় সেটা পাঠক পড়লেই বুঝতে পারবেন। রোগকে কিভাবে শিল্পে পরিণত করা যায় সেটা দেখানোর জন্যও আছে বিশেষ এক চরিত্র। এটাও তার একধরনের মানসিক রোগ। 🔷 ৩. মেরিনা (৫/৫) এই গল্পেও একটা বিরল রোগ নিয়ে ঘটনা বলা হয়েছে। কুরু নামের এই রোগ মূলত পাপুয়ানিউগিনির একটা গোষ্ঠীতে প্রথম দেখা গিয়েছিল। যারা কোরিয়ান জম্বি ড্রামা কিংডম দেখেছেন তারা গল্পের সাথে ড্রামার খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্টের মিল পাবেন। মেরিনার বাবা, চাচা, দুঃসম্পর্কের আত্মীয়, অনাত্মীয় অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিভাবে হয় এটা সেটাই টুইস্ট। প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষ কতদূর যেতে পারে আর তার ফলাফল কত সুদূর প্রসারী হতে পারে সেটাও দেখা যাবে এই গল্পে। 🔷 ৪. পাথর (৪/৫) কক্সবাজারের নুনিয়াছড়া জেলে বস্তিতে বসবাসকারী এক মহিলা পিত্তথলির পাথর অপারেশন করার জন্য হাসপাতালে আসেন। অপারেশনের পরে এন্টিবায়োটিক কেনার টাকা না থাকায় হাসপাতাল থেকে পালিয়েও যান। পরে অনেক খুজেও তাদের পাওয়া যায় নি। মহিলার পিত্তথলির পাথর নিয়েই এই গল্পের রহস্য। আমি এবারে একটা জিনিস খেয়াল করেছি, জানিনা অন্যরাও করেছেন কি না, অসচরাচর ১ এর বেশিরভাগ গল্পেই লেখক বা চিকিৎসক জানেন না এই সমস্যাটা কেন হলো। এটা আদৌ কোনো রোগ কি না বা কিছু। অথবা হয়তো জানতেন কিন্তু এর কোনো ব্যাখ্যা দেননি। কিন্তু অসচরাচর ২ এ প্রথম গল্পটা ছাড়া বাকি তিনটি গল্পেরই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চিকিৎসক দেখিয়েছেন। শেষ গল্পে মহিলাকে না পাওয়ায় এটাও তার মনে হয়েছে হয়তো কোনো খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের জন্য এরকম অসচরাচর ব্যাপার ঘটতে পারে। লেখকের লেখার ধরন খুবই চমৎকার। এছাড়া প্রোডাকশন কোয়ালিটি, প্রচ্ছদ সবই খুব সুন্দর হয়েছে। একবসায় শেষ করে ফেলার মত বই। কিন্তু রেশ থাকবে অনেক সময় পর্যন্ত।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Is this book still available?

উত্তর

Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.

প্রশ্ন

restock Kobe Hobe?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।

প্রশ্ন

How long could it take to reprint the book?

উত্তর

Dear Customer, Sorry, it depends on the publisher's reprint, so it cannot be said when it will be available. Thanks for your question.

প্রশ্ন

Is this book still available?

উত্তর

Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)