

Buy সময়ের হেফাযত জীবনের হেফাযত Online in Bangladesh
লেখক: আল্লামা ইবনুল জাওযী (রহ.)
- Author: আল্লামা ইবনুল জাওযী (রহ.)
- Publisher: মাকতাবাতুল আসলাফ
- Isbn: 9789849688839
- Number Of Pages: 88
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
জীবন সম্পর্কে আমাদের আচরণ অবহেলাপূর্ণ। মৃত্যু ও সময় সম্পর্কে আমাদের উদাসীনতা অমার্জনীয়। সালাফগণ এতো এতো আমল করতেন যে, সেই তুলনায় আমরা প্রায় কিছুই করি না। এর কারণ কী আসলে? তাদের ও আমাদের মধ্যে ব্যবধানটা কোথায়? কিংবা জীবনের কোন বয়সটি আমাদের কিভাবে কাটানো উচিৎ? সেভাবে কি কাটাচ্ছি? সময়গুলোকে যেভাবে আখিরাতের জন্য সঞ্চয় বানানো উচিৎ, তা কি হচ্ছে? সময় ও জীবন ঘনিষ্ঠ এমন বহু প্রশ্নের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপই হয়তো নেই। বিখ্যাত বাগ্মী ইমাম ইবনুল জাওযী রাহ. তার ‘সময়ের হেফাযত, জীবনের হেফাযত’ গ্রন্থে আমাদেরকে তা-ই বোঝাতে চেয়েছেন চোখে আঙুল দিয়ে দিয়ে। কুরআন ও হাদীসের আলোকে জানিয়েছেন, কীভাবে হতে পারে সময় ও জীবনের সর্বোৎকৃষ্ট ব্যবহার।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমাদের জীবনে সবচেয়ে অবহেলিত জিনিস কী? সময়, প্রতি মুহূর্তে যা আমাদের কাছ থেকে বিদায় নেয়। গত হওয়া মুহূর্ত আর ফিরে আসে না জেনেও, আমরা সময়ের অপচয় করি! আমরা ছুটতে ভুলে গেলেও সময় কিন্তু ছুটে চলে অবিরাম। "সময়ের হেফাযত জীবনের হেফাযত" বইটি ইমাম ইবনুল জাওযী রহিমাহুল্লাহ এর تنبيه النائم الغمر على مواسم العمر ও حفظ العمر পুস্তিকাদ্বয়ের অনুবাদ। বইটিতে সালাফদের জীবনে সময়কে তারা কীভাবে কাজে লাগানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতেন তা তুলে ধরা হয়েছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, 'তোমরা দিন-রাতের যাত্রাপথে আছ। তোমাদের হাতে সময় কম এবং কাজ সুনির্দিষ্ট। মৃত্যু হঠাৎ চলে আসবে। সুতরাং এর ভেতরেই যে কল্যাণের বীজ বপন করতে পারবে সে তার কাঙ্ক্ষিত ফসল হাতে পাবে, আর যে অকল্যাণের বীজ বপন করবে তার গোলা ভরবে লজ্জা ও লাঞ্ছনা দিয়ে। কেননা, প্রত্যেক কৃষক তা-ই পায় যা সে চাষ করে।' [আয-যুহদ, ইমাম আহমাদ : ১৬১; হিলয়াতুল আউলিয়া, আবু নুআইম : ১/১৩৪।] জীবনের মৌসুমগুলো কী এবং তখন আমাদের করণীয় কী তা নিয়েও বইটিতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। প্রথম মৌসুম : শৈশব-কৈশর (১৫ বছর পর্যন্ত) দ্বিতীয় মৌসুম : যৌবন (৩৫ বছর পর্যন্ত) তৃতীয় মৌসুম : প্রাকবার্ধক্য (৫০ বছর পর্যন্ত) চতুর্থ মৌসুম : বার্ধক্য (৭০ বছর পর্যন্ত) পঞ্চম মৌসুম : পরম বার্ধক্য (৯০ বছর পর্যন্ত) 'ব্যক্তি অনুপাতে কিছু হেরফের হতে পারে, তবে একজন পূর্ণবয়স্ক মানুষের জীবনে এই পাঁচ মৌসুমই ক্রমান্বয়ে আসে।' আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সময়ের হেফাযত করার তৌফিক দান করুন, দ্বীনি ইলম দান করুন, নেক আমলের তৌফিক দান করুন, "সময়ের হেফাযত জীবনের হেফাযত" বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম বদলা দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব

























