

Buy সময়িন্দ্রজাল Online in Bangladesh
লেখক: সামসুল ইসলাম রুমি
- Author: সামসুল ইসলাম রুমি
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9781556156786
- Number Of Pages: 367
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
স্পেনের বিশাল এক জনসমাগমে হুট করেই আছড়ে পড়ল একটা প্লেন। মুহূর্তেই হারিয়ে গেল অজস্র মানুষ, পুড়ে ছাই হয়ে গেল আশপাশের বিস্তর এলাকা। ওদিকে পুয়ের্তো রিকোর আকাশ থেকে হুট করেই মিলিয়ে গেছে একটা প্লেন, হারিয়ে গেছে আটলান্টিকের মাঝে। ভয়াল এক ঝড়ের সাক্ষী হয়েছে প্লেনভর্তি মানুষ। নিজেদের অজান্তেই তারা আবিষ্কার করে বসেছে প্রকৃতির লুকায়িত এক রহস্য। দ্রুতই বুঝতে পারল তাদের আচরণে ক্ষুব্ধ প্রকৃতি। কী ঘটতে চলেছে তাদের সাথে? প্রকৃতি সর্বদাই রহস্যময় আর সব কিছুর নিয়ন্ত্রক। প্রকৃতি যেন নিজের মাঝেই সর্বেসর্বা। 'সময়িন্দ্রজাল' সেই প্রকৃতির গল্প, সেই প্রকৃতির ভয়াল দিকের একটা নিদর্শন মাত্র। পাঠককে স্বাগতম প্রকৃতির এক সুনিপুণ নিঠুরতায়...
রিভিউ ও রেটিং (Review & Rating)
Loved this book,perfect balance of science fiction and human emotions
Mystery of this book is beyond description. One of the best book I ever read🥰

বই : সময়িন্দ্রজাল লেখক : সামসুল ইসলাম রুমি জনরা : সাইফাই থ্রিলার প্রকাশনি : বাতিঘর প্রকাশনি পাঠ প্রতিক্রিয়া : এক বসায় দারুন একটা সাইফাই গল্প পড়লাম। অসাধারণ লেখনির মাধমে বিদেশী পটভূমি তে লেখক যেভাবে টাইম ট্রাভেল সম্পর্কিত টপিক টা কে বর্ণনা করেছে তা পড়ার সময় মনেই হয় নি এইটা লেখকের প্রথম বই! বার বার পড়ার সময় মনে হয়েছে এটা বিদেশি বই এর সাবলীল অনুবাদ পড়ছি না তো! টাইম ট্যাভ্রেল নিয়ে হলিউড এর বিখ্যাত বিখ্যাত মুভি, এমনকি সাউথ ইন্ডিয়ার অদ্ভুদ অদ্ভুদ 😛 সব লজিক নিয়ে বানানো মুভি দেখার পর খুব করেই চাচ্ছিলাম আমদের দেশীয় লেখকের মৌলিক একটা এরকম গল্প পড়তে। সেটা এই গল্পের মাধ্যমেই পূরণ হয়েছে ষোলকনা। পজিটিভ পয়েন্ট এর অভাব নেই বইটির মধ্যেই। ধাপে ধাপে বিল্ড করে লেখক কাহিনী এগিয়েছে তাঁর অসাধারন লেখনশৈলির মাধ্যমে। প্লেন সম্পর্কিত তথ্য,প্লেন ক্র্যাশ এর সময় প্লেন এর যাত্রিদের মধ্যে অস্থিরতা, ভৌগলিক অবস্থান,প্রকৃতির নিষ্ঠুরতা, সময়ের সাথে পাংগা নিলে সেটার পরিণতি,ভবিষ্যতের কাল্পনিক ছবি লেখক যেভাবে সুন্দর করে তুলে ধরেছে সেটার জন্য ১০ এ ১০ পাওয়ার যোগ্য। নেগেটিভ পয়েন্ট এর মধ্যে একটা দিক ই মনে হল তা হচ্ছে ধাপে ধাপে যখন ভবিষ্যতের বণর্না দেওয়া হচ্ছিল তখন প্রযুক্তির উন্নয়ন টা লেখক সেভাবে দেখায় নি যেটা বই আরম্ভ করার শুরুতে ভেবেছিলাম মনে মনে। যারা " টাইম ট্র্যাভেল" এই টপিক টা কে খুব পছন্দ করে তাদের জন্য মাস্ট রীড একটা মৌলিক সাইফাই জনরার বই ❤️

সময়িন্দ্রজাল --সামসুল ইসলাম রুমি বইটি হয়তো বেশিরভাগ পাঠকের চোখে নিতান্তই সাইন্স ফিকশন কিন্তু আমার চোখে ধরা পরেছে প্রকৃতির এক নির্মম রহস্য!!! প্রকৃতি রহস্য তৈরি করতে পছন্দ করে আর অপছন্দ করে এইসব রহস্য উন্মোচনকারীকে। এইটি আমাদের এই বাস্তবিক জীবনের খুব কঠিন একটি সত্য।এই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াটাই যেনো ছিলো এই গল্পের আসল উদ্দেশ্য। এই পৃথিবীতে সৃষ্ট কতশত রহস্যের কয়টায় বা আমরা জানি!!!হয়তো এই বইয়ের মতই এই পৃথিবীর কোথাও ফাঁদ পেতে রয়েছে টাইম টানেল!! বইটির লেখনী আমার কাছে বেশ ভালো লেগেছে। কালকে রাতে শুরু করে আজকে সকালে শেষ করেছি - - তাই বুঝায় যাচ্ছে বইটি কতটুকু আকৃষ্ট করেছে আমাকে। বইটির সমাপ্তি খুব সুখকর না হলেও, বাস্তবিক একটি সমাপ্তির জন্য লেখককে ধন্যবাদ!
আমার পড়া সেরা বই গুলোর মধ্যে একটি।






















