

Buy সফলতার চাবিকাঠি (ইয়াকীন ও সবর) Online in Bangladesh
লেখক: শাইখ মূসা জিবরীল
- Author: শাইখ মূসা জিবরীল
- Publisher: সাবিল পাবলিকেশন
- Number Of Pages: 92
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
সফল হওয়ার এলাকারবাজার উপায় অনেকেই শুনিয়ে যায়। কিন্তু দিনশেষে সেই গল্প-শোনানো-মানুষেরাই নিজেদেরকে ব্যর্থ মনে করতে থাকে। আসলে সফলতা কোথায়? কোন মাধ্যম দিয়ে আসবে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি? একমাত্র আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরলেই আমরা সফল হব। একমাত্র আল্লাহর দ্বীনই ইহকালে ও পরকালে আমাদেরকে ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি দিবে। “ইয়াকীন” ও “সবর” হলো সেই দ্বীনের চালিকাশক্তি। সাহাবি আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেছেন, “সবর ঈমানের অর্ধেক। আর ইয়াকীন হলো পুরো ঈমান।” [তারারানি, কাবীর, ৯/৮৫৪৪, সহীহ] আমরা যখন এই দুটো গুণে গুণান্বিত হব, আমাদের পুরো দ্বীন সুন্দর হয়ে যাবে। আল্লাহর ওপর ইয়াকীন ও সবরের রশ্মি ধরে যখন এগিয়ে যাব সমুখের পানে, সফলতা অবশ্যই আমাদের পদচুম্বন করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ইয়াকীন ও সবরের মাধ্যমে জীবনে সফলতা অর্জনের পথ দেখানো হয়েছে এই বইতে। কুরআন-হাদীসের আলোকে দেওয়া পরামর্শগুলো বাস্তবজীবনে প্রয়োগযোগ্য এবং অনুপ্রেরণাদায়ক। ঈমানি দৃঢ়তা বাড়ানোর জন্য খুব উপকারী একটি বই।

এই বইটি এখনো পরিপূর্ণ পড়া হয় নাই। ইনশাআল্লাহ পুরা পড়ে বিস্তারিত রিভিউ দিব ইনশাআল্লাহ.
বইটির প্রথম অংশে ইয়াকীন তথা দৃঢ় বিশ্বাসের বিষয়ে গঠনমূলক আলোচনা উপস্থাপন করা হয়েছে। যাদের ঈমানে দৃঢ় বিশ্বাসের অভাব আছে এমন মুসলমানদের জন্য বইটা বেশ কাজে আসবে। শুরুর আলোচনাতে লেখক বিপদাপদ কেন আসে? আসমানী সাহায্য আসার জন্য কি কি আমলের প্রয়োজন? জীবনের দুঃসময়ে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ওপর রাসূল (স.) এর ন্যায় দৃঢ় বিশ্বাস রাখবো এ বিষয়ে চমৎকার আলোচনা দেয়া আছে। যেভাবে লেখক ইয়াকীনের বিষয়টি বিভিন্ন ঘটনাপ্রবাহের মাধ্যমে বর্ণনা করেছেন সেটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। লেখকের লেখায় সারাক্ষণ মোহগ্রস্ত হওয়ার মতো এক অনুভূতি পেয়েছি। বইয়ের শেষের অংশে সবর তথা ধৈর্য্যের গুরুত্ব ও এর মহাপ্রতিদান বিষয়ে নবী ও কিছু নেক্কারদের শিক্ষণীয় ঘটনা তুলে ধরা হয়েছে। বিপদাপদ আসলে কিভাবে সবর করবো? পূর্ববর্তী নেক্কারগণ কিভাবে সবর করতেন এই দিকগুলোর আলোচনা লেখক সাবলীলভাবে বলে গেছেন। সবরের প্রতিদান হিসেবে রাব্বে ক্বারীম দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য যে প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পাওয়ার জন্য আগে জানতে হবে পূর্ববর্তীদের ইতিহাস। এ বইতে শিক্ষণীয় ঘটনা বলে যাওয়ার দ্বারা সবর ও এর প্রতিদানের বিভিন্ন দিক প্রাঞ্জল বর্ণনায় তুলে ধরা হয়েছে । #বইটির_প্রয়োজনীয়তা: ইয়াকীনও সবর বিষয়ে যাদের জ্ঞান সীমিত বা একেবারেই নাই তাদের জন্য বইটা বেশ কাজে আসবে। কীভাবে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখবেন, উত্তম প্রতিদানের নিয়তে সবর করবেন এ দুটো বিষয় খুব সহজে জানতে পড়ুন 'সফলতার চাবিকাঠি : ইয়াকীন ও সবর'। সত্যিকার অর্থে মুসলমানদের সফল হওয়ার জন্য ইয়াকীন ও সবরের কোনো বিকল্প নাই। #বইয়ের_ছাপা_ও_বাঁধাই: বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে ছাপা, কাগজের মান, বাঁধাই, অনুবাদ ও সম্পাদনার মান, লেখকের লেখার মান সবকিছু যুঁতসই হয়েছে। এ বইটা নিঃসন্দেহে সাবিল পাবলিকেশনের সবচেয়ে সেরা বই হওয়ার দাবি রাখে। "সবর ঈমানের অর্ধেক আর ইয়াকীন হলো পুরো ঈমান।" ( তারাবানি, কাবীর, ৯/ ৮৫৪৪, সনদ-সহীহ)
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটির হার্ড কাভার আছে কি
প্রিয় গ্রাহক, বর্তমানে হার্ডকভার নেই। ধন্যবাদ।
বই কি এই মুহুর্তে স্টকে আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
বইটির হার্ড কাভার আছে কি
প্রিয় গ্রাহক, বর্তমানে হার্ডকভার নেই। ধন্যবাদ।
বই কি এই মুহুর্তে স্টকে আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























