সবার উপরে বিক্রি সত্য
বই কালেকশন

Buy সবার উপরে বিক্রি সত্য Online in Bangladesh

লেখক: রাজিব আহমেদ

4.50
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রাজিব আহমেদ
  • Publisher: শোভা প্রকাশ
  • Isbn: 9789849228394
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 237৳ 27514% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সবার উপরে বিক্রি সত্য" বইটি সম্পর্কে কিছু কথাঃ বাংলাদেশে যে কটি পেশায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কর্মরত আছেন, বিক্রয়কর্ম তার মধ্যে অন্যতম। শুধু বাংলাদেশ কেন, সমগ্র পৃথিবী জুড়েই বিক্রির সঙ্গে যুক্ত পেশাজীবীরা দক্ষতা অনুযায়ী সবচেয়ে বেশি আয় করে থাকেন। অনেকের মতে, বিক্রয় একটি শিল্প। কারাে মতে, বিক্রয় হলাে বিজ্ঞান। আবার কেউ বলেন, এটি একটি কৌশল। এই কৌশল প্রয়ােগে যে যত পটু, তিনি তত সাফল্যের শীর্ষে পৌছাতে পারেন।বিক্রয়কর্ম আজ পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশে প্রতিনিয়ত আবির্ভাব ঘটছে বিভিন্ন কোম্পানির। বাজারে আসছে নিত্য নতুন পণ্য। সেই সঙ্গে বাড়ছে বিক্রয়কর্মী ও ব্যবস্থাপকের সংখ্যা।প্রাত্যহিক জীবনেও আমরা সবাই প্রত্যক্ষ বা পরােক্ষভাবে বিক্রির সঙ্গে যুক্ত— কেউ পণ্য বিক্রি করি, কেউ-বা কথা বেচে খাই! বিভিন্ন সেবাও বিক্রির পর্যায়ে পড়ে। একটা সময় পর্যন্ত মনে করা হতাে বিক্রয়কর্ম মানে ভালাে কোনাে চাকরি না পাওয়া পর্যন্ত সময় কাটানাে! কিন্তু সেই অবস্থা এখন আর নেই।আমি ব্যবসা প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের পর সুদীর্ঘ দশ বছর দুটি বিশ্বখ্যাত বহুজাতিক দ্রুত বিক্রয়যােগ্য ভােগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি এবং দুটি মােবাইল ফোন কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে পুরােদস্তুর মুক্ত বিক্রয় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে চলেছি। পেশাগত জীবনে আমি উপলব্ধি করেছি, বিক্রয় পেশায় যারা আছেন বা নতুন যারা আসছেন, ইচ্ছে থাকলেও তাঁদের প্রশিক্ষণ গ্রহণের সুযােগ সীমিত। নেই কোনাে সুনির্দিষ্ট নির্দেশিকা— যেটি পেশাগত জীবনে সহায়ক হতে পারে। এই বাস্তবতা উপলব্ধি করেই আমি আমার ক্ষুদ্র জ্ঞান, পেশাগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে দুই মলাটের ভেতরে পুনর্বিন্যাসের চেষ্টা করেছি- যা কিনা বিক্রয় পেশায় নবাগতদের সহায়ক নির্দেশিকা হিসেবে কাজে লাগবে। আর ইতােমধ্যে যাঁরা বিক্রয় পেশায় কর্মরত আছেন, তাঁরা পাবেন পেশাগত মানােন্নয়নে প্রয়ােজনীয় দিঙ-নির্দেশনা।বইটি যদি বিক্রয় পেশায় নিয়ােজিতদের পেশাগত উন্নয়নে ন্যূনতম অবদান রাখতে পারে, তাহলে আমার শ্রম সার্থক হবে । বইটির মানােন্নয়নে যে কোনাে পরামর্শ সাদরে গৃহীত হবে।রাজিব আহমেদ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(6 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Md. Syadul Islam (Sumon)
Md. Syadul Islam (Sumon) ভেরিফাইড
14 Nov 2025

সেলসের বেসিক জানতে বইটি অবশ্যই সংগ্রহ করুন।

Eraj Chowdhury
Eraj Chowdhury ভেরিফাইড
10 May 2021

👍

Khalid Zaman Shezan
Khalid Zaman Shezan ভেরিফাইড
24 Feb 2020

ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বইটি পড়ে অনেক কিছু শিখতে পেরেছি ও জানতে পেরেছি। বইটি অসম্ভব ভালো লেগেছে আমার। আশা করি পাঠকদের বইটি কাজে আসবে। বইয়ের সাবলীল ভঙ্গি বইটিকে পড়ার গতি বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অসম্ভব সুন্দর বইটির জন্য।

Al Shahriat Karim
Al Shahriat Karim ভেরিফাইড
05 Nov 2019

I appreciated Mr Razib Ahmed for its fascinating explanation about the often baffling subject of Sales. We have purchased this book for our Bangladesh employers and given them to Read it. They said they gained a box of knowledge. Thanks from Swedish IT Limited

Erfan Noyon
Erfan Noyon ভেরিফাইড
05 Dec 2017

প্রিয় রাজিব স্যার, ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি বই লিখার জন্য। আমি সত্যি আপনার বইটি পরে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি, অনেক কিছু বলার আছে আমাদের ব্যবসায়ীদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ আবারো বইটি লিখার জন্য। " সব শেষে একটি কথা - সবার আগে বিক্রি সত্ত্য "

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)