সীরাতুন নবি (সা:) (অখণ্ড)
বই কালেকশন

Buy সীরাতুন নবি (সা:) (অখণ্ড) Online in Bangladesh

লেখক: ইবরাহীম আলি

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইবরাহীম আলি
  • Publisher: মাকতাবাতুল বায়ান
  • Number Of Pages: 632
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 1118৳ 11775% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইতিহাসের সমস্ত গতিপথ পরিবর্তন করে দিয়ে কালজয়ী এক ইতিহাস রচনা করেছেন নবি মুহাম্মাদ সা., যাঁর জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যাঁর গৃহীত প্রত্যেকটি পদক্ষেপই আমাদের জন্য দলিল। তাই তাঁর জীবনে ঘটে-যাওয়া ঘটনাগুলোর বিশুদ্ধতার দিকে নজর রেখে একটি সীরাত-গ্রন্থ থাকা খুবই জরুরি; যদিও কাজটি বেশ কষ্টসাধ্য। তবে এই কঠিন কাজটিই সুসম্পন্ন করেছেন শাইখ ইবরাহীম আলি রা.। তিনি রাসূল সা.-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে-যাওয়া ঘটনাগুলোকে সময়ের ধারাবাহিকতা অনুযায়ী বিশুদ্ধ হাদীসের মাধ্যমে সাজিয়েছেন তার এ বইতে। গ্রন্থটি আজও আরবের মুহাদ্দিসগণের কাছে একটি সমৃদ্ধ রেফারেন্স-বই হিসেবে বেশ সমাদৃত। বইটি পড়লে প্রিয় নবি সা.-এর জীবনে ঘটে-যাওয়া ঘটনাগুলোর এক নিখুঁত ছবি আমাদের সামনে ফুটে উঠবে, যার মধ্যে থাকবে না কোনও সন্দেহ কিংবা সংশয়। রাসূল সা.-এর নির্ভুল জীবনী তাঁরই জবানিতে জানার মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের ভালোবাসা আরও গাঢ় হবে, ইন শা আল্লাহ।• বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ সীরাতগ্রন্থের এটিই প্রথম বাংলা অনুবাদ।• এটিই একমাত্র সীরাতগ্রন্থ, যেখানে ঐতিহাসিকভাবে দুর্বল কোনও তথ্য স্থান পায়নি।• নবিজির জীবনের প্রতিটি ঘটনা বিশুদ্ধ হাদীসের ভিত্তিতে এ বইতে সংকলন করা হয়েছে।• প্রায় ১৩০০ বছর আগে মুসা ইবনু উকবা রা. এবং ইবনু ইসহাক রা. রচিত সীরাতের মতো প্রাচীনতম সীরাতগ্রন্থগুলোর ধাঁচ অনুসরণ করেই বইটি রচিত হয়েছে।• প্রতিটি টীকায় হাদীসের বিস্তারিত তথ্যসূত্র দেওয়া হয়েছে। আগ্রহী পাঠকগণ চাইলেই সেসব মিলিয়ে দেখতে পারবেন।• বিভিন্ন পরিস্থিতিতে নবিজি সা. কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কোন পন্থা অবলম্বন করেছেন, আর কী নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য, সেসবের নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যাবে এ সীরাতে।• নবিজি সা.-এর জীবনী তাঁর জবানে এবং তাঁর সাহাবিগণের জবান থেকে জানার সৌভাগ্য লাভ করা যাবে।• এই সীরাত পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্নাহর আলোয় আলোকিত করার সাহস ও শক্তি পাব, ইন শা আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
S M Earfen
S M Earfen ভেরিফাইড
16 Jan 2026

এটার পড়ার সময় মনে হচ্ছিল ১৪৫০ বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের জবান থেকে শুনছি মাশাআল্লাহ

naim
naim ভেরিফাইড
15 Jan 2026

যার বাড়িতে সিরাত আছে , তার বাড়িতে রাসূল আছে । এই সীরাত পড়লে মনে হবে দেড় হাজার বছর আগে আপনি সাহাবীদের কোন মজলিসে বসে রাসূলের জীবনী শুনছেন ।

Saiful Abir
Saiful Abir ভেরিফাইড
14 Jan 2026

নবিজির জীবনীকে মাশাল্লাহ অনেক সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে শুধু মাত্র বিশুদ্ধ হাদিস এর আলোকে❤️🖤

Toha khan
Toha khan ভেরিফাইড
14 Jan 2026

রাসূল সা.-এর নির্ভুল জীবনী জানার জন্য এ বইটি অন্যতম মাধ্যম

azizislam Tamim
azizislam Tamim ভেরিফাইড
14 Jan 2026

মাশাআল্লাহ অনেক সুন্দর একটি উপকারি বই, সাহাবায়ে কেরামরা যে ভাবে নবী (সা) কে দেখেছেন,জন্ম থেকে মৃত পর্যন্ত বিশুদ্ধ ভাবে নবী (সা) জীবনি জানার জন্য চমৎকার একটি সীরাত বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)