সিরাতুন নবি সা. (তিন খণ্ড)
বই কালেকশন

Buy সিরাতুন নবি সা. (তিন খণ্ড) Online in Bangladesh

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি

4.54
(24 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 9789849593249
  • Number Of Pages: 1472
  • Language: বাংলা
  • Edition: 3rd Printed, 2023
৳ 1725৳ 230025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শত শত সিরাত পড়তে কার না মন চায়! মন তো চায়, রাসুলের যত জীবনী আছে, সব আমার পড়া থাক। কিন্তু মন চাইলেও জীবন ও জীবিকার চাপে আমরা অনেক কিছুই পড়ি না। অনেক কিছু মাটির মানুষের পক্ষে সম্ভবও না। বিশ্ব জুড়ে চলছে সিরাতের নানামুখী কাজ। সে ধারাবাহিকতায় একটি সিরাত যদি এমন পাওয়া যায়, যেটি অনেক সিরাতের মূল স্বর ও সুরকে ধারণ করছে, তাহলে কেমন হয়! ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত এই সিরাত আপনাকে শত শত সিরাত পাঠের নির্যাস, তথ্য ও অভিজ্ঞান দিতে পারে। সিরাতটি সেভাবেই রচিত। সিরাতটির আরও একটি দিক এই—রাসুলের জীবন-অভিজ্ঞতাকে অবলম্বন করে বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতার সমাধান এতে বিশেষ গুরুত্ব পেয়েছে। মানব-জীবনের শুদ্ধতার মাপকাঠি নবিজির আদর্শ। তাই তাঁর জীবনী বা সিরাত অধ্যয়ন করা প্রত্যেক মুসলমানের জন্য অতি জরুরি। তাই ড. সাল্লাবি রচিত প্রায় ১৬৫০ পৃষ্ঠার ৩ খণ্ডের সিরাতুন নবি সা.-এর মতো বহু-বৈশিষ্ট্যমণ্ডিত একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ সিরাত মুসলিম-মাত্র সংগ্রহে থাকা অতি দরকারি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.54
(24 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
sad****com
sad****com ভেরিফাইড
19 Mar 2025

Thanks rokomari to give me the book with a reasonable price.

Md Elias Salim
Md Elias Salim ভেরিফাইড
13 Nov 2024

আলহামদুলিল্লাহ আজকে বইগুলো হাতে পেয়েছি। ধন্যবাদ রকমারি ডটকম কে ছোট্ট নোটবুকের জন্য যদিও একটি বই উপহার দেয়ার কথা। যাই হোক বইটা হাতে পেয়ে মনটা অনেক ভালো লাগছে। সামান্য একটু পড়ে খুবই অসাধারণ লেগেছে। আশা করি সবাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়ে দুনিয়া এবং আখেরাতের পাথেয় সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।

jan****com
jan****com ভেরিফাইড
08 Sep 2024

প্রত্যেক মুসলমানের পড়া উচিত।আসলে রসুলকে জানলে রসুলের জীবনে অবতীর্ণ হওয়া কোরআন কেও জানা হবে।এত ভালো বই যে এটি আরও বেশি প্রচার প্রসার হওয়ার যোগ্যতা রাখে।যেকোন ধরনের পাঠকের জন্য সহজ ও সাবলীল।

Abu Muhammad
Abu Muhammad ভেরিফাইড
20 Nov 2023

সাল্লাবির বই মানেই ভিন্ন রকমের কিছু। উনার ইতিহাসের বর্ণনা ও একটি বর্ণনা শেষ করেই এর থেকে শিক্ষণীয় বিষয়গুলো উল্লেখ করে দেয়া; এই বিষয়গুলো অন্যান্যদের থেকে উনার রচনাগুলোকে আলাদা করে। এই সিরাতগ্রন্থটিও তেমনই... বর্ণনা নন-ফিকশন হওয়ায় পড়তে ফিকশনের মতো মজা না পেলেও, যদি সিরাত জানার জন্য,বুঝার জন্য পড়েন ,তাহলে ইনশাআল্লাহ ভাল লাগবে। উপকৃত হবেন।

Md. Mahfuj Alam
Md. Mahfuj Alam ভেরিফাইড
13 Nov 2023

সিরাতুন নবি ﷺ প্রতিটি মুসলিমের জন্য নবিজি ﷺ এর সীরাহ পড়া অবশ্য জরুরি। সীরাহ পড়তে যেয়ে যারা একাধিক সীরাহ পড়তে পারছেন না তাদের জন্য সকল সীরাহ এর মূলভাবটুকু তিন খন্ডে উঠে এসেছে এই 'সিরাতুন নবি ﷺ' বইটিতে৷ যেখানে লেখক ধারাবাহিকভাবে তুলে ধরেছেন নবিজির জীবনের নবুওয়াতের পূর্বের সময় থেকে নিয়ে নবুওয়াত এবং এর পরবর্তীতে দাওয়াত, হিজরত, যুদ্ধ, মক্কা বিজয় থেকে নিয়ে নবিজির মৃত্যু পর্যন্ত। তাই নবিজি ﷺকে জানতে তিন খন্ডের এই পূর্ণাঙ্গ সীরাহ 'সিরাতুন নবি ﷺ' আমাদের জন্য অবশ্যপাঠ্য একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

প্রতিটি খন্ড আলাদা ভাবে নেয়া যাবে কি?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, প্রতিটি খন্ড আলাদা ভাবে নেয়া যাবেনা। ধন্যবাদ।

প্রশ্ন

আমি শুধু প্রথম খন্ড নিতে চাই

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, শুধু প্রথম খণ্ড নেওয়ার সুযোগ নেই। ১-৩ খণ্ড নিতে হবে। ধন্যবাদ।

প্রশ্ন

পৃষ্ঠার মান কেমন?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি অফসেট পেপারের । ধন্যবাদ।

প্রশ্ন

প্রতিটি খন্ড আলাদা ভাবে নেয়া যাবে কি?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, প্রতিটি খন্ড আলাদা ভাবে নেয়া যাবেনা। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)