

Buy সীরাতে ইবনে হিশাম ১-৪ খণ্ড একত্রে Online in Bangladesh
লেখক: আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্ন হিশাম মুআফিরী (র)
- Author: আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্ন হিশাম মুআফিরী (র)
- Publisher: মীনা বুক হাউস
- Isbn: 9789849115724
- Number Of Pages: 1000
- Language: বাংলা
- Edition: Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
রাসূল (সঃ) এর সর্বপ্রথম প্রণীত জীবনী গ্রন্হ—— সীরাত বলতে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের আগে নবুওয়াতের পারিপার্শ্বিকতা রচনাকারি ঘটনাবলি, তাঁর জন্মের আগে সংঘটিত রিসালাতের নিদর্শন সংবলিত ঘটনাবলী, তাঁর জন্ম, জন্মের পর নবুওয়াতকাল পর্যন্ত তাঁর বেড়ে ওঠা, মানবজাতিকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান, আহ্বানের পর ইসলামের প্রচার ও প্রসারের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত ইসলামের দাওয়াত গ্রহণকারীদের বিবরণ সম্বলিত রাসূল (সঃ) এর সমগ্র জীবন । মুসলিম বিশ্বের কাছে সীরাত গ্রন্হ হিসেবে যে গ্রন্হটি অতীব গ্রহণীয় ও নির্ভরযোগ্য তা হচ্ছে সীরাতে ইবনে হিশাম। এ গ্রন্থের প্রণেতা বিশিষ্ট মনীষী, ইতিহাসবিদ ও ভাষাবিদ আবদুল মালিক ইবনে হিশাম, এই মনীষীর নামেই গ্রন্হটি সর্বজন স্বীকৃত হলেও এর মূল রচিয়তা হলেন ঐতিহাসিক মদীনা মুনাওয়ারার অধিবাসী মুহাম্মদ ইবনে ইসহাক । মদীনাবাসি নবীজিকে কত সম্মান করতেন তার এক অপার দৃষ্টান্ত হলো মুহাম্মদ ইবনে ইসহাকের লিখিত গ্রন্হ “সীরাতুন নব্বীয়াহ” । কিন্তু আস-সীরাতুল নববীয়াহ নামে একক গ্রন্হ হিসেবে পরবর্তীতে সংরক্ষিত হয়নি। পরে তাঁর এ সীরাতুন নব্বীয়াহ গ্রন্হটিকে ইবনে হিশাম সংযোজন বিয়োজন করে পাঠকগ্রাহ্য করে প্রকাশ করেন। নাম দেন সীরাতে ইবনে হিশাম।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমার পড়া সীরাত বইয়ের মধ্যে এটাই শ্রেষ্ঠ। বইটি মূলত সীরাতের প্রথম লেখক ইবনে ইসহাকের পান্ডুলিপিগুলোর সংকলন ও সাথে অনেকগুলো নতুন দলীল ও ঘটনাবলী যুক্ত করেছেন ইবনে হিশাম। আমার মতে এই বইটি একটা 'মাস্ট রিড' তবে, বইটি অনেক বৃহদাকার ও তথ্যবহুল হওয়ায় আমি অনুরোধ করবো আগে ছোট সীরার দিয়ে শুরু করার জন্য।
বইটি খুবই ভালো মানের , এবং তথ্য সমৃদ্ধ ।
বাজারে যতগুলো সীরাতে ইবনে হিশাম রয়েছে, অনুবাদের মান , কাগজের মান ও ঝকঝকে ছাপা। সবদিক হতেই এটি অসাধারণ । অনুবাদ খুবই উচ্চমানের ও প্রাঞ্জল । এবং তথ্য সমৃদ্ধ জীবনি গ্রন্থ ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
ইনশা আল্লাহ্ বইটি কিনবো। বইটি আপনারা এভেইলেবল করেন প্লিজ।
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
বইটি কি খন্ড আকারে ?
প্রিয় গ্রাহক, এই বইটি ১-৪ খণ্ড একত্রে। ধন্যবাদ।
মোট কত পৃষ্ঠা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১০০০। ধন্যবাদ।
ইনশা আল্লাহ্ বইটি কিনবো। বইটি আপনারা এভেইলেবল করেন প্লিজ।
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










