

Buy সিরাজাম মুনিরা Online in Bangladesh
লেখক: আরিফুল ইসলাম
- Author: আরিফুল ইসলাম
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 168
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
সিরাত পড়তে গিয়ে কিছু কিছু ঘটনা আমরা খুব একটা মনোযোগের সাথে পড়ি না। শুধু চোখ বুলিয়েই চলে যাই। আবার কিছু ঘটনা আছে, যেগুলো খুব একটা জনপ্রিয় না; ধারাবাহিক সিরাতের গ্রন্থগুলোতেও পাওয়া যায় না। এমন ঘটনাগুলোকে ‘সিরাজাম মুনির’ বইয়ে উল্লেখ করা হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
পড়ি নাই কিন্তু মনে হচ্ছে ভালোই হবে

সমকালীন প্রকাশন থেকে ২০২২ সালে প্রকাশিত হয় লেখক আরিফুল ইসলামের “সিরাজাম মুনিরা” বইটি। আমরা বিভিন্ন সময়ই রাসূলুল্লাহ (সা) এর সিরাহ বা জীবনী পড়ে থাকি। তাঁর জন্ম থেকে শুরু করে তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা উঠে আসে সিরাতের পাতায় পাতায়। নবিজির (সা) সিরাত আমাদের জীবনে পথচলার পাথেয়। তাই তার সিরাত থেকে জীবনের নানান বিষয়ের শিক্ষা নিয়ে থাকি আমরা। নেতা থেকে পিতা নানান ভূমিকায় অসামান্য ছিলেন প্রিয় নবি (সা)। প্রচলিত সিরাতের পাশাপাশি যদি একটু ভিন্ন স্বাদের একটা সিরাতের বই পড়তে চান তাদের জন্য আরিফুল ইসলামের এই বইটি। সুলেখক আরিফুল ইসলাম তার এই বইটিতে এক ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরেছেন নবি(সা) এর সিরাত। প্রচলিত নয় বা ধারাবাহিকভাবে পাওয়া যায় না এমন সব ঘটনা উঠে এসেছে বইটিতে। লেখককে বইটির নামকরণে সাহায্য করেছেন আরেক সুলেখক আব্দুল্লাহ মাহমুদ নজীব। ‘সিরাজাম মুনিরা’ নামটি মূলত এসেছে সূরা আহযাব থেকে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা রাসুলুল্লাহ (সা) কে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘সিরাজাম মুনিরা’ হিসেবে যার অর্থ আলোকদীপ্ত প্রদীপ। এই নামে আরো একজন প্রথিতযশা কবির বই রয়েছে। ফররুখ আহমদ। মূলত তার বইয়ের নাম থেকে অনুপ্রাণিত হয়েই এই নাম রাখা। যারা ভিন্নস্বাদের এই সিরাতের পাতায় হারিয়ে যেতে চান তারা পড়ে ফেলতে পারেন এই বইটি। ইনশাআল্লাহ খুবই ভালো সময় কাটবে ইনশাআল্লাহ!

অসাধারণ! খুব ভালো একটা বই।
সীরাত থেকে কিছু ছোট ছোট অংশ নিয়ে অসাধারণভাবে সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছে, যারা সীরাত গ্রন্থ পড়া শুরু করেছে তাদের জন্য ভালো।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










